এক সময় ব্লগ ছিল হাতে গুনা কয়েকটা । এখন ব্লগের সংখ্যা গুণতে খাতা কলম লাগবে । কয়েকদিন পরে হয়ত ক্যালকুলেটর লাগতে পারে – এটা ভাল লক্ষণ, ব্লগ বাড়ার এই ব্যাপারটায় বুঝা যায় । বাংলা ভাষায় চর্চা দিন দিন বাড়ছে । আসুন দেখি কয়টা ব্লগ খুঁজে পেলাম –
প্রথম আলো ব্লগ - এটা দিয়ে আমার ব্লগিং শুরু হয়েছিল ।একসময় আলো ব্লগে না গেলে পেটের ভাত হজম হত না । দিনে ৩/৪ তা পর্যন্ত পোস্ট দিয়েছি । টোটাল ৫০০ এর উপরে পোস্ট দিয়েছিলাম । এক সময় ব্যান খাইতে খাইতে পেট এমন ভরছিল যে -এখন আর ঐখানে যেতে খিধা লাগে না । তাই বলতে পারছি না অবস্হা এখন কেমন
সচলায়তন -কিছুদিন গেষ্ট হিসাবে লিখছিলাম । পরে বুঝলাম এটা আমার মত ম্যাংগু পাবলিকদের জন্যে না । আপনারা যারা ভাল লিখেন তারা সেখানে লিখতে পারেন আপনাদের ভালো লাগবে ।
আমার ব্লগ -কিছুদিন রেগুলার ব্লগিং করেছিলাম । কিন্তু এখন একদমই যাওয়া হয় না ।
চতুর্মাত্রিক - নিট এন্ড ক্লিন একটা ব্লগ । অনেক ভাল ভাল লেখা সবসময় আসে । ব্লগ আর ব্লগাররা খুব ফ্রেন্ডলি । যারা গল্প কবিতা পড়তে ও লিখতে পছন্দ করেন তারা সেখানে ট্রাই করতে পারেন ।
নাগরিক ব্লগ -প্রথম দিকে রেগুলার যাওয়া হত । এখন যাওয়া হয় না । আপনারা যারা রাজনীতি বিষয়ে লিখেন - তারা সেখানে গেলে ভাল করবেন ।
মুক্তব্লগ - নতুন ব্লগ হিসাবে যথেষ্ট জমজমাট ।প্রচুর নতুন ব্লগার । যারা রেগুলার ব্লগিং করেন তারা খুব ফেন্ডলি । ফেন্ডলি পরিবেশে ব্লগিং করতে চাইলে যেতে পারেন ।
অন্তরনামা - নতুন ব্লগ হিসাবে জমজমাট একটা ব্লগ । প্রচুর নতুন ফিচার এড করা হয়েছে যা অন্যান্য ব্লগে সচরাচর দেখা যায় না । ব্লগ আর ব্লগাররা খুব ফ্রেন্ডলি । যারা আড্ডা পছন্দ করেন তারা সেখানে ট্রাই করতে পারেন ।
সোনার বাংলা ব্লগ -নিক খুলেছি – ৩ তা কমেন্টও করেছি । আর যাওয়া হয়নি ।
একুশে ব্লগ - এটা নতুন ব্লগ । রেজিঃ করেছিলাম । একটা পোস্টও দিয়েছিলাম । কিন্তু কেন জানি মনে হল নতুন ব্লগ হিসাবে যতটুকু ফ্রেন্ডলি হওয়া দরকার ততটুকু না । মডারেশন একটু টাইট ।তবে ওদের ব্লগ সেটিংটা দারুন লাগছে । সবকিছুর জন্য ( গল্প,কবিতা ইত্যাদি) আলাদা আলাদা ট্যাব আছে ।
লোটাকম্বল দাদাদের ব্লগ । নিক খুলেছি । কিন্তু পোস্ট কমেন্ট কিছুই করা হয়নি । ব্লগের গেটাপ ভাল লাগেনি ।
শৈলী - নতুন ব্লগ । নিক খুলেছি । কিন্তু পোস্ট কমেন্ট কিছুই করা হয়নি ।
বর্ণমালা - নতুন ব্লগ । একদিন গিয়েছিলাম ।পোস্ট কমেন্ট কিছুই করা হয়নি । ব্লগের প্রথম পেইজটা দেখতে বেশ সুন্দর লাগলো ।
নির্মাণ -একদম যাওয়া হয়নি ।
আমরা বন্ধু -শুধু নাম শুনেছি – কখনও যাওয়া হয়নি ।
অপেষ্ট - ব্লগের গেট আপ ভাল লাগেনি । একটা পোস্ট দিয়েছিলাম । ঐখানের সর্বোচ্চ কমেন্ট দাতা আর সর্বোচ্চ পোষ্ট দাতা এমন একটা কমেন্ট করলেন । আমি সাথে সাথে আমার পোস্ট ডিলেট দিতে বাধ্য হলাম । এখন বুঝুন ঐ খানকার পরিবেশ ।
মুক্তমনা -যাওয়া হয়নি কখনো । তবে ভাবছি যাব ।
ক্যাডেট কলেজ ব্লগ -এটা মনে হয় শুধু ক্যাডেটদের জন্য ব্লগ ।
টেক টিউনস -দারুন একটা টেকি
ব্লগ । আমার টেকি কোন হেল্প লাগলে ঐখানে গেলে পেয়ে যাই ।
বিসর্গ - কোন আইডিয়া নাই !
শব্দনীড় - নতুন ব্লগ !
সরব - কোন আইডিয়া নাই !
ডাংগুলি - নতুন ব্লগ
জলসাঘর - নতুন ব্লগ
তাছাড়া ব্লগস্পট আর ওয়ার্ডপ্রেসতো আছেই ।
এখানে সামুর লিংক নাই তবে পোস্টটি অন্য ব্লগে দিয়েছি সেখানে সামুর লিংক দেয়া আছে ।আপনাদের জানামতে আর কোন বাংলা ব্লগ থাকলে - লিংক দিতে পারেন। পোষ্টে এড করে নিব । বাংলা ব্লগ ও ব্লগিংয়ের জয় হউক ।শুভ ব্লগিং ।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


