ভালবাসি ভালবাসি- বলা হয়নি তোমায়
তাইতো রঙ্গিন পৃথিবীটা ভরা কালো-সাদায়
অশ্রুজলে পত্র লিখে
লাল টকটকে গোলাপ হাতে
এই দিনে তাই বলতে চাই ভালবাসি তোমায়।
সিক্ত আমার নেত্রদ্বয়ে
তোমার ছবি উঠে ভেসে
অনুযোগে ক্ষত হৃদয়
শান্তি খোজে তোমার পাশে
প্রেমাসক্ত মনন আমার চায় যে শুধুই তোমায়
ফিরিয়ে দিওনা ওগো গ্রহণ করো আমায়।
তোমায় নিয়ে হারিয়ে যাবো
যেথায় গেলে মুক্তি পাবো
এ পৃথিবীর ঘৃণা-ব্যাথা নীল কষ্ট থেকে
গহিন সুপ্ত ভালোবাসা
প্রস্ফুটিত পদ্ম হবে
সঙ্গোপনে মাথা গুজে তোমার নিপুন বুকে।
ভালবাসি ভালবাসি বলছি ওগো তোমায়
সাদাকালো পৃথিবীটাযে ভরছে রঙের চ্ছটায়
কমল-কোমল হাত বাড়িয়ে
লালগোলাপটি তুলে নিয়ে
ভালবাসা দিবসটি আজ ভরাও রঙ্গীন আভায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


