somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা মনপুরা গিয়ে থাকা খাওয়ার চিন্তা করছেন, তাদের জন্য সুখবর(রিপোস্ট)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ৪ তারিখ অফিসার্স এর একটা লেখা পড়েছিলাম মনপুরা সম্পর্কে এইখানে ক্লিকান , পড়ার পর থেকে চিন্তা করছিলাম মনপুরা গিয়ে থাকা খাওয়ার ব্যাপারে আরো কমফোর্টের ভালো ব্যাবস্হা করা যায় কি ভাবে? অফিসার্স এর ব্লগে জনাব বাচ্চু চৌধুরীর খামারবাড়ির সামনের একটা ছবি ও ছিলো।

এই ছবিটা।
ঘটনা চক্রে বাচ্চু চৌধুরী আমার পূর্ব পরিচিত।কিন্তু বহু বছর ধরে কোন যোগাযোগ ছিল না। ঐ ব্লগ পড়ার পরে আমি বাচ্চু চৌধুরীর নাম্বার খুজতে লেগে পড়ি, অর্ফিয়াস আমাকে তার মটর সাইকেল চালক নয়নের সাথে যোগাযোগের সুত্র দেন, সে মোতাবেক নয়নের সাথে যোগাযোগ করে জনাব বাচ্চু চৌধুরীর ম্যানেজার মুনাফের নাম্বার নেই; পরে আবার মুনাফের কাছ থেকে বাচ্চু চৌধুরীর নাম্বার নিয়ে তার সাথে কথা বলি।
বাচ্চু চৌধুরী কে বলি যে, আপনার খামার বাড়ীটা পরে আছে, এটার সৎ ব্যাবহার করেন। আমরা যারা টুরিষ্ট আসবো, তারা কোথায় থাকবো?একটু নিমরাজীর পর উনি রাজী হলেন। জানালেন , ৬ জনের থাকা খাওয়া সহ এবং মনপুরাতে মটর সাইকেলে ট্রান্সপোর্টের ও ব্যাবস্হা করতে পারবেন । সব কিছু উনি ১৫০০/= টাকায় রাজী হলেন। আপনারা যারা মনপুরাতে ঘুরতে আগ্রহী তাদের প্রথম খরচ ঢাকা থেকে লন্চে মনপুরায় যাতায়াত খরচ :

(ঢাকার সদরঘাট থেকে টিপু-৫ / পানামা নামে একটি লঞ্চ ছেড়ে যায় সন্ধে সাড়ে ৫ টার সময়। এটি মনপুরা হয়ে হাতিয়ে যায়। মনপুরা পৌছাবে সকাল ৭ টার সময়।

ভাড়া- ২০০ টাকা (ডেক), ৮০০/১৫০০ (কেবিন), ফোন : পানামা ০১৭৪০৯৫১৭২০। টিপুর নম্বর এখান থেকেই নিতে পারবেন কারন মালিক একজনই।

কোন কারনে এটা মিস করলে সাড়ে ছয়টার সময় ছেড়ে যাওয়া ভোলার চরফ্যাশনগামী টিপু-৪/ফারহান লঞ্চে উঠে পড়বেন। এতে উঠে তজুমুদ্দিন এ নেমে পড়বেন ভোর ৪ টার দিকে। তারপর ট্রলারে/লঞ্চে ১ ঘন্টার পথ মনপুরা যাবেন। বোনাস হবে তজুমুদ্দিন র্দশন)
+ প্রতিদিন ১৫০০/= টাকা হিসাবে যতদিন থাকতে চান, সেই খরচ।

বাচ্চু চৌধুরীর ম্যানেজার মুনাফের মোবাইল ০১৭১-৯৯৪০১১০ নাম্বারে আপনাদের বুকিং দিতে হবে।
এ ব্যাপারে ব্লগার অফিসার্স, মটর সাইকেল চালক নয়ন, মুনাফ এবং বাচ্চু চৌধুরীর কাছে কৃতজ্গতা প্রকাশ করছি।

সবাই ভালো থাকুন।
আপনাদের মনপুরা ভ্রমন শুভ হউক।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:২৬
১১টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×