somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতালের ঝর্না বেগম, আমি এবং মানবতা......(একটি সত্য ঘটনা)

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঝর্না বেগম, আমার মধ্যে ও মানবতা ছিল। আমারও মহৎ হবার ইচ্ছা ছিল।
কিন্তু .........
কোন এক রাতে মারামারিতে আহত এক লোককে আপনার(ঝর্না)মতো আমি ও হাসপাতালে নিয়ে গিয়েছিলাম(তখনও জানতাম না যে, আহতের বন্দ্বুটি ঐ মারামারিতে নিহিত হয়েছেন)। ফলাফল ছিল কি জানেন? পুলিশ আমাকে আসামী বানালো। আহত লোকটিকে পুলিশ ভয় পর্যন্ত দেখিয়ে ছিল যে, আমার নাম যেনো বলে; আর তাহলেই পুলিশ আমাকে আসামী বানাবে। ভাগ্য ছিল ভালো, আল্লাহ আহত লোকটিকে হেদায়েত করেছিলেন; আর আমাকে করেছিলেন দয়া। পুলিশের শত ভয় ভীতি দেখানোর পরও আহত লোকটি আমাকে জড়িয়ে কোন কথা বলতে রাজী হয়নি। তাতেও কি রক্ষা পেয়েছিলাম? না, পাইনি। পুলিশ আমাকে আসামী বানালোই।দুই বছর এই মামলায় দৌড়ানোর পর অবশেষে খালাস পাই। আর এই দুই বছরে আমাকে জামিন বাতিল করে ২ বার জেলে যেতে হয়েছিল, পালিয়ে থাকতে হয়েছিল। তার চেয়ে করুন, ঐ পালিয়ে থাকার সময়ে আমার ছোট ভাই মারা যায় এবং আমি কাছে থাকতে পারিনি।
আর পুলিশ কি করলো, "জজ মিয়া নাটকের মতো" ৮টি নির্দোষ ছেলেকে ফাসায়।যাদের অনেকেরই ৩ থেকে ৭ বছরের সাজা হয় এবং সাজা খাটতে হয়েছিল।
সেদিন যখন দেখলাম হরতালে আহত পুলিশ সদস্যকে পরম মমতায় আপনি হাসপাতালে নিয়ে গেছেন, আপনার মহানুভবতায়,মানবতার ডাকে বুক আমার ভরে গেছে। এমন এক সময় যখন আপনি আপনার সন্তানের কথা না ভেবে মানবতার কাজ করেছেন।
সেদিন যখন দেখলাম সিটি মেয়র আপনাকে সম্মান দিয়েছেন, আমার বুকটা ভরে গেছে।
সেদিন যখন দেখলাম পুলিশের আইজির পার্শ্বে আপনাকে বসানো হয়েছে এবং ক্রেস্ট দেয়া হয়েছে, বিশ্বাস করুন আমি অনেক খুসী হয়েছি।
কিন্তু ঝর্না বেগম, আপনার ভাগ্য আমার চেয়ে অনেক ভালো! ঐদিন যদি পুলিশের জায়গায় আহত লোকটি বিএনপি, জামাত, আওয়ামী লীগ বা সাধারন কোন মানুষ হতো? একবার ভেবেছেন কি অবস্হা হতো আপনার?উকিল-মহুরী, হাজত, জেল, থানা-পুলিশ, আদালত, রিমান্ড কোন কিছুই বাদ থাকতো না। নাহ, আল্লাহর অশেষ রহমতে তা হয়নি আপনার বেলায়।
ঝর্না বেগম আপনি মায়ের জাত, নিজের সন্তানের কথা চিন্তা না করে আপনি আহত পুলিশ সদস্যকে পরিচর্যা করে হাসপাতালে নিয়েছেন।আপনি সত্যি বীর।আপনাদের মতো মানুষ আছে বলেই পৃথিবী এখন ও চলছে।
আমি? আমি কাপুরুষ। আমাকে দিয়ে অন্ততঃ এধরনের মানবতা জ্ঞানত আর হবে না।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৭



জনাব তারেক রহমান,
আসসালামু আলাইকুম।

আমি প্রথমেই জানাতে চাই, ভারতের সাধারণ জনগণের সাথে বাংলাদেশের মানুষের কোন বিরোধ নেই। ঐ দেশের সাধারণ জনগণ আমাদের সাথে শত্রুতা পোষণ... ...বাকিটুকু পড়ুন

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×