শহীদজননীর কথা বারবার বলতে হবে
২৬ শে জুন, ২০০৮ সকাল ৯:৫৭
আজ শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যু বার্ষিকী। রাজাকার আলবদরদের বিচারের দাবিতে তিনিই প্রথম সোচ্চার হয়েছিলেন। পুরস্কার স্বরুপ এ জাতি তাকে দিয়েছে দেশোদ্রোহির মামলা। একজন নারী, চেয়েছে তার সন্তান হত্যার বিচার, চেয়েছে রাজাকারদের বিচার। সেই মাহান নারী শহীদ জননী জাহানারা ইমামকে এ জাতি দিতে পারলো না কিছুই।
Click This Link
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শহীদজননীর ;
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
ধন্যবাদ, পোস্টের জন্য।
সুপ্ত সবুজ বলেছেন:
শুধু কি ওই মহিলা একাই শহীদ জননী হইলেন? সেলুকাস বাংলাদেশ সরকার। টাকাওয়ালা ক্ষমতাওয়ালা এক মহিলাকে শহীদ জননী খেতাব দিয়া বাংলাদেশের আর সকল যুদ্ধে পুত্রহারা গরীব দুঃখী জননীদের বৃদ্ধাঙ্গুলী দেখানো হইল। সারা জীবন যিনি মিথ্যা বলেছেন, মিথ্যার উপর প্রতিষ্ঠিত ছিলেন, তিনি হইলেন বাংলাদেশের শহীদ জননী। আর সবাই ভাসা পানা। কথায় আছে, কৃষ্ণ করলে লীলাখেলা আর গরীব করলে ঢঙ। বড়লোকের সবই রাইট, গরীব করলে রং। বাংলাদেশের নাম না জানা সকল গরীব দুঃখী শহীদ জননীদের আমার সালাম।
লেখক বলেছেন: শুনেন ভাই, আপনে যা বললেন তা কেন বললেন আমি জানি না। তবে আমরা তাকে আইডল মানি যে কিছু করার চেষ্টা করে। এদেশের অনেক মা তাদের স্বামী-সন্তান ৭১-এ হারিয়েছেন সেটা ঠিক। অনেক মা আজও নিরবে কাঁদেন। এই সব মা-দের জন্যই কিন্তু জাহানারা ইমাম কাজ করেছেন। শুধু তার নিজের জন্যই যদি হতো তবে লাখ লাখ মানুষ তাকে সাপোর্ট করতো না। এবং ইতিহাসে তিনি গ্রহনযোগ্য হতো না। খুব সহজ ভাবে বুঝতে চেষ্টা করেন ভাই, আমাদের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন। কিন্তু বীরশ্রেষ্ঠ মাত্র ৭ জন। তার মানে কি ত্রিশ লক্ষ প্রাণকে এখানে অবমূল্যায়ণ করা হয়েছে! অবশ্যই না।
দ্বিতীয়ত আপনি বলেছেন, বড়লোক যাই বলে তাই রাইট। কথাটি আংশিক ঠিক। তবে এই জাহানারা ইমামের সাথে তা যায় না। আপনি ভুল করছেন। এখানে বড়লোক-গরীব বিষয় নয়। এখানে উনি একটি দাবিকে জোরালোভাবে জনগণের সামনে তুলে ধরেছেন এবং সকলকে একত্রিত করার চেষ্টা করেছেন।
ব্যাপারগুলো আপনি বোঝার চেষ্টা করবেন আশা করি।
দখিনা বাতাস বলেছেন:
@ সুপ্ত সবুজআপনার করা, নিম্নের এই বক্তব্য'র একটু ব্যাখ্যা কি চাইতে পারি?
"সারা জীবন যিনি মিথ্যা বলেছেন, মিথ্যার উপর প্রতিষ্ঠিত ছিলেন, তিনি হইলেন বাংলাদেশের শহীদ জননী। আর সবাই ভাসা পানা।""""
নিয়ন আলোয় বাউল বলেছেন:
"সারা জীবন যিনি মিথ্যা বলেছেন, মিথ্যার উপর প্রতিষ্ঠিত ছিলেন, তিনি হইলেন বাংলাদেশের শহীদ জননী। আর সবাই ভাসা পানা।""""এখন বুঝিকেন ১৯৭১ অসমপ্ত বিপ্লব
রাঙা মীয়া বলেছেন:
মখআলমগীর বলেছেন



















আপনাকে ধন্যবাদ এই পোস্টের জন্য।