এই মানুষ রুপী শয়তানটি..
মেয়েটির পাশের সিটটি খালি হলে তার সামনে বসে থাকা ছেলেটি মেয়েটির পাশে গিয়ে বসে। তারা বসেছিল ড্রাইভারের পেছনের ১ম ছিটে আর আমি ফাকা পেয়ে বসলাম ড্রাইভারের পেছনের উচু বাক্সটির উপর। তাদের মুখমুখি। ছেলেটি হাত বুকের সাথে বেধে বসে ছিল।
একটু পর দুর্ভাগ্যবশত দেখি ছেলেটির হাত বাধা অবস্থায় ক্রমেই মেয়েটির বুকের দিকে একবার এগুচ্ছে আবার কিছুটা সরিয়ে নিচ্ছে আবার হাতটি শরীরের সাথে স্পর্শ করিয়ে রাখছে। আমি ভেবেছিলাম তারা হয়ত পুর্বপরিচিত। কিন্তু তা ছিল না। মেয়েটি ঘটনাটির বিশ্রি রুপটি আঁচ করতে পেরে একটু নরে-চড়ে সরে বসল। হঠাৎ মনে হলো এই পশুটার কয়েকটা ফটো নিয়ে রাখি। নিয়েও নিলাম চুপি চুপি। কিন্তু আপসস এই যে, ঘটনাটা
ঘটার সময় নিতে পারলে ভালো হতো। গনধোলাই দেবার একটা প্রমাণ হাতে থাকত। মেয়েটি কিছু মুখ ফুটে বল্লনা দেখে ছেলেটি হয়ত আরও কিছু অসদাচরন করেছিল। যা হয়ত ঐ আপুটিই ভালো বলতে পারবে।
কারন তার না বলা কথার বিস্ফোরন ঘটে খিলগাও পুলিশ ফাড়ি স্টপেজে এসে। আপুটি রীতিমত সিট থেকে উঠে বেয়াদপ সম্বোধন করে এবং ভদ্র ভাবে চলাফেরা করার জন্য বলে আরামের সিটটি ছেড়ে কাঠের বাক্সটির উপর গিয়ে বসে। আমি সেমুহুর্তে নেমে যাচ্ছিলাম তাই পশুটাকে বল্লাম ভাল হয়ে যান নইলে মার খাবেন। আর মনে মনে বল্লাম আর একটা স্টপেজ আগে যদি আপুটির বিস্ফোরন ঘটত, তাহলে মুখে উপদেশ না দিয়ে সামনে রোজার মাস ভেবে আমিও আমার হাত দিয়ে একটা পুন্যের কাজ করে নিতাম।
শুনেছি ভিড়ের মধ্যের বিব্রতকর পরিস্থিতির অসুস্থকর ঘটনা, আজ চাক্ষুষ করলাম আয়েশে বাসের সিটে বসা সাক্ষাৎ শয়তান, যে কিনা তার সহযাত্রীকে সিট থেকে উঠে বাক্সে বসতে বাধ্য করল।
আপুটির ছবিও আমার কাছে আছে কিন্তু পাবলিশ করলাম না আপুটির সন্মান রক্ষার্থে। আপুটি আর কেউই নয়, সে রাস্তায় নিত্য চলমান আমাদেরই মা-বোনের একজন।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



