আমার পাশে বসার মতো তুমি হলেই হবে
বাসবো ভালো মমতা ভ’রে, বুকের উপর রবে,
চাইনা আমি ডট-ডট-ডট, চাইনা কচি দেহ
বৃষ্টি জলের রং দেখেছো? অথচ কালো মেহ।
সারারাত আমি রবো বসে তোমার ঘরের পাশে
একটু যদি বুকে তুলে নাও মুচকি হাসি হেসে,
একটু যদি জল ঢেলে দাও গভীর মমতায়
আমিও তোমার তৃষ্ণা মেটাবো তুমুল বাসনায়।
© আলমগীর কাইজার
১৫.১১.২০১৮

সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




