১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রাম আর লাখো লাখো শহীদের আত্মত্যাগে বিশ্বের মানচিত্রে নতুন এক দেশের সৃষ্টি হয়। লাল-সবুজের দেশ বাংলাদেশ।
স্বাধীনতার ৪০ বছর পর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এমন রাজনৈতিক দল, যে দল স্বাধীনতা যুদ্ধের অসামান্য ভূমিকা রেখেছিল। বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাসীন অবস্থায় স্বাধীন দেশে মাইকে বেজে ওঠে পাকিস্তানী জাতীয় সংগীত!!!!!!
"পাক সার জমিন সাদ বাদ..................................................."
কক্সবাজারে সাফ মহিলা ফুটবল টুনামেন্টে ১৬ ডিসেম্বর ছিল পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। বাঙালির এই গর্বিত দিনে স্বাধীন বাংলার মাটি বেজেছে পাকিস্তানি জাতীয় সংগীত। ম্যাচ শুরুর আগে মাইকে বেজে ওঠে 'পাক সার জমিন সাদ বাদ...।'
বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্মকর্তাদের মনে রেখাপাত না করলেও অনেকের মনে বিঁধেছে কাঁটার মতো, স্বাভাবিকভাবে ক্ষুব্ধ করে তুলেছে স্থানীয় সংগঠকদেরও। বিজয় দিবসেও পাকিস্তান জাতীয় সংগীতের সুরে কোনো আপত্তি দেখছেন না। বাফুফে পক্ষ থেকে টুনামেন্ট কমিটির সম্পাদক শওকত আলী খান জাহাঙ্গীর বলেছেন-'এটা নিয়ে আগে আলোচনা হয়েছিল, কিন্তু অনেকে বলেছেন কোনো সমস্যা হবে না'।
১৬ ডিসেম্বরের কথা ভেবে পাকিস্তানের ম্যাচটা এক দিন পিছিয়ে দিলেও বা কী সমস্যা হতো? টুর্নামেন্ট কমিটির সভাপতি মনজুর হোসেন মালুর জবাব, 'আজ (১৬ ডিসেম্বর) খেলা না হলে এখানে প্যারেড হতো। তা ছাড়া আমাদের আর্থিক ক্ষতি হতো।'
এ ক্ষতি পোষানোর জন্যই বিজয়ের দিনে পাকিস্তানি জাতীয় সংগীত!
যা বলতে চাই-
বাংলাদেশের মানুষ খেলায় রাজনীতি টানা পছন্দ করে না যেমন সত্যি তেমনি ক্রিকেটে পাকিস্তানে অসংখ্য সমর্থক ও পাকিস্তানি খেলেয়ারদের ভক্তও কম নয়, কিন্তু পাকিস্তানি জাতীয় পতাকা কথনো বাংলার আকাশে কেউ উড়ানি। কেন উড়ানি তা বলার প্রয়োজন নেই। কারণ বাঙালি যতই পাকিস্তানের সমর্থক হোক না কেন বাংলার মাটিতে সে দেশের পতাকা উড়ানোর চিন্তাও আমাদের মাথায় আসেনি। আর ঐতিহাসিক ১৬ ডিসেম্বরে কিনা বাংলার মাটি বাজেঁ পাকিস্তানি জাতীয় সংগীত!!!!!!!!!!!!!!!!!!!
মক্তিযুদ্ধের সপক্ষের প্রকৃত শক্তি কে?
স্বাধীন বাংলার মাটিতে মাইকে বেজে ওঠলো পাকিস্তানি জাতীয় সংগীত......পাক সার জমিন সাদ বাদ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৫টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।