কয়েক মাস হয়ে গেলো দিনা তোমার সাথে কোন আলাপন নেই, একবার খোজঁও নিলে না। অথচ প্রতিদিন ক্লাস ফাকিঁ ছিল আমাদের নিয়ম, ক্লাস মিস করে কোচিং এ না গিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি ভালোবাসার মাধুরী মেশানো কথোপকথন করে। তারপর নোট কিংবা বই ধার নেয়ার অজুহাতে তোমাকে একটু দেখার জন্য সন্ধ্যায় হাজির হতাম তোমাদের বাড়িতে। সন্ধ্যা নেমে এলেই আমি আসতাম, যেন এটা অভ্যাসে দাড়িয়েছিল। সন্ধ্যার পর তোমার কক্ষে চলতো আমাদের ইভিনিং ভালোবাসা এবং পরবর্তীতে যথারীতি মিড নাইট ভালোবাসা। তোমার আর আমার শয়নকক্ষ দূরত্ব ছিল মাত্র ৫০ ফুটের ব্যবধান। মন পড়ে তুমি সুতায় বেধেঁ চিরকুট দিতে আর আমি জালানা দিয়ে আমার রুম থেকে তা নিলাম। তুমি আমার উপর ফ্ল্যাটে থাকো বিধায় তুমি পাড়তে, আমি পাড়তাম না বলে সেকি তোমার অভিমান। প্রতিটি চিরকুটের বিনিময়ে তোমাকে আইসক্রীম খাওয়াতে হতো। আর আমি আইসক্রীমের বিনিময়ে পেতাম তোমার হাতের লেখা ভালোবাসার চিরকুট। তুমি বেলীর পারফিউম পছন্দ করতে, তোমার প্রতিটি চিরকুটেই আমি বেলী ফুলের পারফিউমের সিন্ধতা উপভোগ করতাম।
দিনা, আজো তোমার চিরকুটগুলো নিয়েই কাটে আমার সময়। চিরকুটগুলোতে আর বেলীর পারফিউমের সিন্ধতা পাই না। শীতের শুষ্ক ঝড়া পাতার ন্যায় যেন চিরকুটগুলো অথচ দেখো এগুলো নিয়ে আমার বসবাস। তোমার শেষ চিরকুটটা বারবার মনে আসে।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।