সাকিব আল হাসান হারিয়ে যাক এটাই বিসিবির কর্মকর্তাদের সুদূরপ্রসারী কোন দূরভিসন্ধি.......
বাংলাদেশ সফরে এসে হোয়াইট ওয়াশ হওয়া নিউজিল্যান্ড দলের কথা একটু বলি। নিউজিল্যান্ড যথাক্রমে বাংলাদেশ, ভারত সফরে হোয়াইট ওয়াশ হবার পর পাকিস্তান সফরে জয়ের মুখ দেখে। উপমহাদেশের ৩ টি দেশে চরম ব্যর্থতার পর যখন নিউজিল্যান্ড নিজ দেশে ফিরলো তখন ভেট্টরি নেত্বত্বাধীন নিউজিল্যান্ড দলকে বিমান বন্দরে ঝাড়– মিছিল দেখতে হয়নি কেন? চরম ব্যর্থতার পরও কেন ড্যানিয়েল ভেট্টরি ছিলেন সদ্য সমাপ্ত বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে ক্যাপ্টেন? প্রশ্ন দু’ুটি গভীরতা বুঝার মর্ম বিসিবির কর্মকর্তাদের আদৌ আছে কি?
বাংলাদেশের অধিনায়ক হবার পর থেকে সাকিব আল হাসান নেতৃত্বাধীন জাতীয় দল হারিয়েছে বিশ্বের প্রথম সারির দলগুলোকেও। আমারা সাবেক অধিনায়ক সাকিব আল হাসান আর সাবেক ডেপুটি তামিক ইকবালের পারর্ফম সহ দলের মধ্যে যে জয়লাভের যে আস্থায় অর্জিত হয়েছিল তা নিঃসন্দেহে প্রসংশার দাবিদার। আমার এখন বাংলাদেশের প্রতিপক্ষ যে দলই হোক না কেন সেই দলের বিরুদ্ধেও জয়লাভ করতে পারবো এমন আস্থাটা তৈরিতে কিন্তু সাকিব আল হাসানেরই একা অবদান তা বলবো না কিন্তু অবদানটা কী এতটাই খাটো যে, একজন বোর্ড কর্মকর্তার কথায় সব লন্ডভন্ড হয়ে যাবে।
জিম্বাবুয়ে সফরের পর থেকে বাংলাদেশে সাকিব বিরোধী গোষ্ঠী তৈরিতে বোর্ড কর্মকর্তাদের ইন্ধন প্রকাশ্যে প্রমাণিত। কোচের ল’ যে কথা বলেছেন তাও সাকিবের কথা বলে চালিয়ে দিয়েছে। আর এ সবের সাথে রসদ যোগাড় করছে একশ্রেণীর ভূমি দস্যূদের পত্র-পত্রিকা।
বাংলাদেশ যখন প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল তখনকার একটা বিষয় হলো বর্তমান সিলেক্টর কমিটির একজন মিনহাজ আবেদীন নান্নু ভাইকে প্রথমে জাতীয় দলে অর্ন্তভূক্ত করা হয়নি, অথচ তিনিই বাংলাদেশে বিশ্বকাপ কোয়ালিফাইয়ে অবদান রেখেছিল ভীষণভাবে। যতটুকু মনে পড়ে দৈনিক মানবজমিন পত্রিকাটি জাতীয় দলের ঘোষিত দলে নান্নু ভাইয়েল নাম না থাকা নিয়ে দেশব্যাপী জনমত গঠন করেছিলেন এবং একসময় তখনকার বোর্ড কর্মকর্তার তাকে দলে নিতে বাধ্য হন। সুযোগ পেয়ে তার উপযুক্ত প্রমাণও দিয়েছিলেন প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিরুদ্ধে। তখনকার মিডিয়ার ভূমিকা আর বর্তমান মিডিয়ার ভূমিকার পার্ধ্যক্য পাঠক আপনারই বুঝে নেন।
আশরাফুল অসাধারণ একজন ক্রিকেটার। যার ভীষণ ভক্ত আমি, আশরাফুল ছাড়া জাতীয় দল ঘোষিত হলে মন ঠিক রাখা সত্যিই ভীষণ কষ্টের। কিন্তু গত কয়েক বছর যাবৎ তার পার্রফম মোটেই জাতীয় দলে থাকার জন্য যথার্থ নয় তবুও কেন আশরাফুল বারংবার জাতীয় দলে সুযোগ পায়?....................আশরাফুল বারংবার সুযোগ পেলে শাহরিয়ার নাফিজ, অলক কাপালি, আফতাব আহমেদ, সাহাদৎ হোসেন রাজীব, সৈয়দ রাসেলরা সে সুযোগ পায় না কেন?
জিম্বাবুয়ে সফর শেষে বর্তমান অধিনায়ক মুশফিক রহিম বলেছিলেন-”বাংলাদেশে দলের মধ্যে যে ঐক্য রয়েছে তা বুঝতে হলে অন্য দেশের জাতীয় দলের সাথে ভ্রমণে যেতে হবে। আমরা সবাই সুশৃংখল।”
সাকিব আল হাসান আমাদের দেশের সম্পদ। ঢালাও ভাবে অভিযোগ করে মানসিকভাবে অস্থিরতায় ফেলে একজন ক্রিকেটারের ব্যাট থেকে কতটুকু রান আশা করে বিসিবির কর্মকর্তারা। নাকি সাকিব হারিয়ে যাক এটাই তাদের সুদূরপ্রসারী কোন দূরভিসন্ধি।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।