তোমার পৃথিবীর রাজ্যের রাজকুমার হোক তোমারই মতো মনপূজাঁরি, নিশ্পাপ ভালোবাসার পিয়াসী..
প্রিয়, শেফা.....সত্যিই আমি তোমাকে ভালোবাসি, অনেক.........অনেক। সে ভালোবাসা পরিমাপের কোন বায়বীয় যন্ত্র নেই। আজো ভুলি নাই, তোমার দেয়া সেই নোটপ্যাডটা আজো আছে সযতনে। তুমি কতবার যে ফেরত চেয়েছিলে আর আমি কথার মারপ্যাচে তোমায় তা ভুলিয়ে দিতাম। জানো, ক্যালকুলেটরের পিছনে কাঠ পেন্সিলে লেখা "আই লাভ ইউ" বাক্যটি আর নেই। বিশ্বাস করো তোমার লেখা মুছে যাক আমি চাইনি। কিন্তু ধীরে ধীরে আফছা হতে হতে একদিন হারিয়ে গেলে, উধাও হয়ে গেলো.....তোমারই মতো্।
ভালোবাসতে হলে মন লাগে, লাগে নিশ্পাপ ও শান্ত হৃদয়। তুমিই তা শিখিয়েছিলে। বিশ্বাস করো আজো তোমার গড়া সেই ভালোবাসার হৃদয়ে ধূলোবালিতে জং হয়তো পড়েছে কিন্তু অদ্যবদি খাঁটিতেই পরিণত। আজো অবাক হই, তোমার মতো সুন্দরী, সুনয়না এককথায় রূপেগুণে অনন্যার অধিকারিণী মেয়ে আমার মতো ক্ষেত পোলার কাছে কী পাইলা যে........আমার মুখে "ভালোবাসি তোমায়" শব্দটি শোনার জন্য ভেতরে ভেতরে এতো উতলা ছিলে!! সত্যিই ভালোবাসতে সুন্দর মন লাগে, তোমার মতো। তুমি বাহিরে যেমন সুন্দর তেমনি ভেতরের হৃদয়-মনও ছিল অতি সুন্দর। নইলে যে ছেলের মনই নেই তার মন পেতে কেউ হৃদয় গভীরে জ্বালাময় জলন্ত আগ্নেয়গিরি সূচনা করে!!
শেফা, ভালোবাসা চির পবিত্র। তোমার পবিত্র ভালোবাসায় আমি ধন্য। জীবনের চলার বাকেঁ যতই বাকঁই আসুক তোমার ভালোবাসার স্থান দখল হবে না কখনোই, এমন কোন শিল্পীর তুঁলি আচঁড়ে অংকিত নারী আসবে না এ জীবনে, তুলতে পারবে না তোমার মতো ভালোবাসার উত্থাল ঢেউ, যে ঢেউ মুছে ফেলবে তোমার ভালোবাসা...তোমার স্মৃতি।
প্রিয়, বিশ্বাস করো.....আজ আমার দু'নয়নে গড়িয়ে অশ্রুজল। যে নয়নে সামান্য অশ্রুজলের অস্তিত্ব কল্পনাতীত। আমার ঢাকা যাবার পথে তুমি ফিরছিলে তোমার জীবন সঙ্গী আর ছোট্ট কিউট বেবীর সাথে, তোমাদের বাড়িতে। কতদিন যে যাওয়া হয়নি তোমাদের বাড়ি, তোমার পড়ার সেই ছোট্ট পরিপাটি-মায়া জড়ানো রুমটি আজ খুবই মিস করি। জানো, চোখের আড়ালের মতোই তুমি ছিলে মনের আড়ালে। আজ ভীষণ মিস করছি তোমার নিশ্পাপ, পবিত্র ভালোবাসা কিন্তু তোমায় নয়। তুমি আজ জায়া-জননী। তোমার জীবন আজ কানায় কানায় পরিপূর্ণ। তোমার জীবন আজ ধণ্য। আর তোমার হাঁসিমাখা মুখখানা তো তোমারই সুখের প্রতিচ্ছবি। আজ আমি তোমার সুখে...তোমার সুখের সংসারে আলোর ঝিলিক দেখে আনন্দিত, খুশিতে আত্নহারা। তাই মনের অজান্তে দু'নয়নে ঝড়েছে আনন্দাশ্রু। তোমার বিরহ, তোমার দূরে চলে যাওয়া, তোমার ভালোবাসাহীনতাও এক মুহূর্তের জন্যও কাঁদাতে পারেনি এই পাষন্ড মনকে।
প্রিয় শেফা। তুমি সুখের জ্বলোচ্ছ্বাসে হারাও, তোমার পৃথিবীর রাজ্যের রাজকুমার হোক তোমারই মতো মনপূজাঁরি, নিশ্পাপ ভালোবাসার পিয়াসী। বিশ্বাস করো, আজ আমি একটু ভীত, তোমার মাঝে যে সুখের ঝর্ণাধারা অবিরত বহমান এমন সুখের পায়রা আমি হয়তো দিতে পারতাম না। তুমি জানো আমি প্রচন্ড আত্নবিশ্বাসী। কিন্তু আজ আমার সেই আত্নবিশ্বাস ভেঙ্গে চুড়মার হয়েগেছে। সত্যিই আমি হয়তো পারতাম না তোমাকে সুখী করতে যা আজ আমি দুনয়নে দেখিছি। তুমি তোমার জীবনসঙ্গীর বিশাল ভালোবাসার জলরাশির মাঝে তরী ভাসিয়ে নিশ্চিন্তে তুলো পাল। ভালোবাসার বন্দরে পৌঁছে যাক তোমার পাল তোলা তরী। সুখী হও তুমি......যা পারিনি আমি, হয়তো পারতাম না, সত্যিই পারতাম না..........................
প্রিয়, ক্ষমা করিও আমায়....তোমার মনবেদানার কারণ ছিলাম একদা। ভুল বোঝ না আমায়। ভালোবাসলে তাকে পেতে হয় এমনটাই ভালোবাসার মূলকথা নয়। আর তুমি তো মন চেয়েছিলে আমার কাছে মনের বিনিময়ে। আমি কবে মন দিয়েছিলাম তোমায়। যদিও তোমায় বুঝতে দেইনি। তোমার মতো মেয়েকে ভালোবাসবে না, মন দিবে না, এমন পুরুষ কল্পনাতীত।
একদিন হয়তো আবারে দেখা হবে .....সেদিনও তুমি থাকবে সুখী, যেন পৃথিবী সব সুখ তোমার পায়ে এসে মাথা টুকছে। আমি সুখী হবো তোমার সুখে....................
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।