somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদারবোর্ডের BIOS

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামুআলাইকুম। আশা করি সবাই দয়ালু আল্লাহর মেহেরবানীতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকে মাদারবোর্ডের বায়োস কিভাবে আপডেট করতে হয় তা আলোচনা করবো। মাদারবোর্ড ব্র্যান্ড অনেক তাই আজকে শুধু ইন্টেল মাদারবোর্ড নিয়ে শুরু করলাম। আসল কথা হলো একেক মাদারবোর্ড ব্র্র্যান্ড এর বায়োস আপডেট একেক রকম তাই সবগুলো একসাথে শুরু করা সম্ভব নয়। চলুন বায়োস কি জিনিস আগে জেনে নিই।





বায়োস হল সফটওয়্যার যা মাদারবোর্ডের মধ্যে পূর্বেই সেটআপ করা থাকে। পিসির পাওয়ার অন করা থেকে শুরু করে পিসির ওপারেটিং সিস্টেম ওপেন বা লোডিং এর আগ পর্যন্ত যেটুকু দৃশ্যমান থাকে তাকে বায়োস বলে। শুরুতে বায়োস পিসির হার্ডওয়্যার গুলোকে সনাক্ত করতে সাহায্য করে। যেমনঃ ডিভিডি রোম, হার্ড ড্রাইভ, ভিডিও ডিসপ্লে কার্ড, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, কিবোর্ড, মাউস ইত্যাদি। বায়োস সফটওয়্যার মাদারবোর্ডের Non-volatile ROM chip এর মধ্যে থাকে। যা পিসির হার্ডওয়্যার জনিত যে কোন ত্রুটির প্রাথমিক ধারনা দেয়। আমরা অনেক সময় দেখি যে হার্ড ডিস্ক ড্রাইভ সমস্যার কারনে বুট নিচ্ছে না। তখন Error জনিত যে সঙ্কেত গুলো পাওয়া যায় তা হলো বায়োস এর দেওয়া তথ্য। এছাড়াও অন্যান্য যত Error প্রাথমিক পর্যায়ে দেখা যায় তা মূলত বায়োস এর দেয়া তথ্য।

তাই বুঝতেই পারছেন বায়োস এর ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ন। বায়োস এ কোন সমস্যা থাকলে আপডেট করলে সমাধান হয়। কারন আপডেট বায়োসে নতুন নতুন অনেক ফিচার যুক্ত করা হয়ে থাকে। চলুন আপডেট এর কাজ শুরু করা যাক।

বর্তমান Bios Version কত তা জানতে হলে Power অন করে Intel Scene আসলে F2 চাপুন। এখন জেনে নিন আপনার Bios Version কত এবং তা লিখে রাখুন। নিচের ছবিতে দেখুন।



এরপর আপনাকে জানতে হবে Motherboard Model। আগেই মডেল এর কথাটা বলা হত। কিন্তু বোঝার সুবিধার্থে বায়োস ভার্সন জানার পরে মাদারবোর্ড সম্পর্কে বলা। যদি Motherboard এর বক্স বা ক্যাটালগ হারিয়ে থাকেন, Motherboard Model খুজে পান না সমস্যা নেই। পিসি চালু করুন। চালু সম্পন্ন হলে কীবোর্ডের উইন্ডোজ বাটন ধরে রেখে R চাপুন। নিচের ছবি দেখুন।



এখন নিচের মত করে আসবে।



dxdiag টাইপ করুন—->Ok——>Yes চাপুন।

এখন দেখুন আপনার MotherBoard Model যা System Model হিসেবে দেখা যাবে। নিচে দেখুন।



একটি কাগজে কলম দিয়ে বড় অক্ষরে Motherboard Model লিখে ফেলুন।

নিচে ইন্টেলের সব মডেল দেওয়া আছে, আপনার টার মডেল মিলিয়ে দেখুন ঠিক আছে কিনা।


নিচের লিংকে ভিসিট করুন এবং নিচের ছবিগুলোর নির্দেশনা অনুসরন করুন।

Click This Link


(১) Motherboard Model দিয়ে Search করুন।

(২) আপনি যে Operating System ব্যবহার করেন সেটা Select করুন।(অবশ্যয়ই উইন্ডোজ হতে হবে)।

(৩) Bios Select করুন।

(৪) একেবারে প্রথম উপরের নতুন বায়োস আপডেট ফাইলটি Select করুন।

এখন নিচের মত আসবে। শুধুমাত্র .EXE বায়োস ফাইলটি সিলেক্ট করুন। বাকি ফাইল যেগুলো দেখাবে ওগুলো উইন্ডোজের জন্য যথাযথ নয়। সবুজ ঘরে আপনার Motherboard Model আর বাকি অংশ হল বায়োস ভার্সন। এখন মিলিয়ে দেখুন আপনার লিখা কাগজের সাথে বায়োস নতুন ভার্সন কিনা। হলে Download এ ক্লিক করুন।

Download সম্পন্ন হলে বায়োস ফাইলটি C: Drive এর Temp ফোল্ডারে রাখুন। নিচের ছবিতে দেখুন।
এখন Install করার পর Restart নিবে। প্রথম যেভাবে Bios Version চেক করেছিলেন সেভাবে চেক করেন।

এই পোষ্ট টি আগে এই ব্লগ সাইটে প্রকাশ হয়েছে।
নতুন ও পুরাতন সকল ব্লগার ভাই-বোনদের আমার(www.eratunes.com )ব্লগে পোষ্ট করার আমন্ত্রন জানাচ্ছি।

ফেইসবুক পেইজ-www.facebook.com/eratunes

বিঃদ্রঃ এই পর্ব শুধুমাত্র Intel Motherboard ব্যবহার কারীদের জন্যে ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×