বিশ্বের তিন চতূর্থাংশ ঢেকে আছে সমুদ্রের নীল জলরাশি দিয়ে। আর সমুদ্রের তলদেশের এই বিশাল বর্ণিল জগতের স্বাদ নিতে পারে কেবল ডুবুরিরাই। কিন্ত এখন আপনার সামনেও এসেছে অপার সুযোগ। কোন রকম প্রশিণ ছাড়াই দ ডুবুরীর মত এখন আপনিও সমুদ তলদেশে ঘরে বেড়াতে পারেন ইচ্ছামত। নেই অক্সিজেন ফুরিয়ে যাওয়ার ভয়। ডলফিনের দুরন্তপনা আর তিমি মাছের দীর্ঘ অভিবাসন প্রক্রিয়ার সঙ্গী হতে পারেন আপনিও। সমুদ্রেও গভীরে ভংঙ্কও অক্টোপাস আর আর হিংস্র হাঙ্গরের পাশাপাশি সাঁতার চালিয়ে যেতে পারেন নির্ভয়ে। এই চলার পথেই হয়তো খুঁজে পাবেন অতীতের দুর্ভাগা কোন জাহাজের ভাঙ্গ অংশ, সমূদ্র তলের গভীর খাত। এমনকি আগ্নেয়গিরি জ্বালামুখের ভয়ঙ্কর সৌন্দর্য। সমুদ্রের জাদুকরী স্বাদ পাওয়ার পরও আপনার গায়ে লাগবে না একবিন্দু জল। আর তা কেবল সম্ভব যদি আপনার ডেস্কটপে ডাউনলোড করা থাকে গুগল আর্থ ফাইভ।
সম্প্রতি গুগল আর্থের ত্রিমাত্রিক ইমেজে যুক্ত হয়েছে সমুদ্রের এমন সব আয়োজন। পরিবেশবাদী, সমুদ্র বিজ্ঞানী , সরকারী বেসরকারী আন্তর্জাতিক সংগঠন সহ আশিটি সংস্থার সাহয্যে বানানো হয়েছে গুগল আর্থেও এই ভার্চুয়াল সমুদ্র জগত বা ওশান শোকেস। ভার্চুয়াল ইমেজের পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন ভিডিও, স্থির চিত্র এবং তথ্যভান্ডার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মাউন্টেন বে একুরিয়াম রিসার্চ ইন্সটিটিউটের সর্বশেষ আবিষ্কারগুলোও জড়ো করা হয়েছে এখানে। আর ভ্রমণকালে সব কিছুর ধারাবিবরণীর মধ্য দিয়ে আপনাকে জানিয়ে দেবে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির বিজ্ঞানী সিলভিয়া আর্ল। নিছক কেবল ভ্রমণই নয় গুগল আর্থের সমুদ্র ঘুরে যে কেউ রীতিমত সমূদ্র বিশেষজ্ঞ বনে যাবেন বলেই ধারণা এর প্রণেতাদের। সেইসঙ্গে সমুদ্রকে দূষণের হাত থেকে বাঁচাতে সচেতনতা তৈরির এর চেয়ে ভাল উপায় আর কিছুই হতে পারে না বলে মনে করছেন সিলভিয়া আর্ল । এর মধ্য দিয়ে বিশ্বের এই নীল হৃদযন্ত্রকে নতুন করে আবিষ্কার করতে শিখবে কৌতুহলী শিশু এমনকি একনিষ্ঠ গবেষকরাও। শুধু ওশান শোকেসই নয় নীল জলরাশিতে ঘুরে কান্ত হয়ে গেলে আপনি পাড়ি জমাতে পারেন লাল মঙ্গলেও। কেননা পৃথিবীবর আঙিনা ছেড়ে গুগল আর্থ নাসার সাহায্যে মঙ্ল গ্রহের ত্রিমাত্রিক চিত্রও যুক্ত করেছে গুগল আর্থ ফাইভে। গুগল আর্থ ফাইভ ডাউনলোডের জন্য Click This Link target='_blank' >ক্লিক করুন এখানে ।
আর এরপর ওশান শোকেস এক ঝলক দেখে নেয়ার জন্য ভিজিট করুন এখানে সেইসাথে মঙ্গলগ্রহ দেখে নেয়ার জন্য ঘুরে আসতে পারেন এখান থেকে.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

