somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানবেন তো জানুন, শিখবেন তো শিখুন(কিছু শিক্ষামূলক সাইট রিভিউ)

২০ শে জুন, ২০১১ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেটকে বর্তমান মানবজাতির জ্ঞানের ভান্ডার বলা হয়। সেই জ্ঞান যে সবসময় ফ্রী বা বিনামূল্যে তা কিন্তু নয়। তবে আমাদের সৌভাগ্য যে এই পৃথিবী এমন কিছু মানুষ আছে যাদের চেষ্টা জ্ঞান বা শিক্ষাকে মুষ্ঠিবদ্ধ হতে দেয়নি শিক্ষা ব্যবসায়ীদের হাতে। আর ওই সব মানুষের সবচেয়ে বেশী সফল হয়েছেন ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে।
উদাহরন স্বরুপ বলা যায় উইকিপিডিয়াকে। সাধারন মানুষও যে বিশ্বকোষ লিখতে পারে তার একটি জলন্ত প্রমান এই উইকিপিডিয়া।


ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার ওয়েব সাইট থেকে আজ কিছু ব্যাতিক্রমী শিক্ষামূলক ওয়েব আমি তুলে ধরব আপনাদের সামনে।

এডুব্লগস

একটি ব্লগসাইট। কিন্তু জানেন এই ব্লগের লেখক বা লেখিকা কারা? হ্যা শিক্ষার্থী এর লেখক। যেকোন একটি টপিক নিয়ে তারা পোস্ট দেয় আর অন্য ছাএরা তাতে কমেন্ট করে। এখানে পোস্ট করে বিশ্বসেরা ইউনিভারসিটির বিভিন্ন শিক্ষার্থী । তাই তাদের কমেন্ট পেতে লিখে ফেলুন নিজের ব্লগটা। রেজিস্ট্রেশন করতে হবে।

ক্লাসরুম ২.০

ক্লাসরুম ২.০ একটি সোস্যাল নেটওর্য়াকিং এডুকেশন সাইট। এর আর কয়েকটি প্রজেক্ট আছে যেমন লাইব্রেরী ২.০, টিচার ২.০, স্টুডেন্ট ২.০ ইত্যাদি। এর একটি শক্তিশালী কমিউনিটি ফোরাম আছে যেখানে বিভিন্ন আইডিয়া শেয়ার করা হয়। এই প্রজেক্টটি চালু হয়েছে ২০০৭ সালে এবং প্রতিষ্ঠাতা হলেন: স্টিভ হারগেডন। অডিও ভিডিও বিভিন্ন মাধ্যমে এইখানে শিক্ষা বিষয়ক নানা উপকরন দেওয়া আছে। তাহলে দেখে আসুন সাইটি একবার।

এডুটোপিয়া

The George Lucas Educational Foundation দ্বারা পরিচালিত দারুন একটি ওয়েব সাইট। এই সাইটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি পশ্চিমা গ্রেড অনুযায়ী ক্লাশ গুলো সাজানো। মূলত স্কুল শিক্ষার্থী জন্যই এই ওয়েব সাইটি। অনেক ভাল ভাল টপিক এটি কভার করেছে। তাছাড়া শিক্ষার্থী, শিক্ষক, আর অভিভাবকদের নিয়ে মেলবন্ধন করেছে এই সাইটি। পড়াশুনার প্রচলিত পদ্ধতিকে পালটে দেওয়ার সংকল্প নিয়ে তৈরী হয়েছে এই ওয়েব সাইটি।

ভিডিও লেকচারস

এবার লেকচার শুনুন সব বিখ্যাত শিক্ষক এবং বিজ্ঞানীদের । ক্লাস কিংবা ক্লাসের বাইরের সব লেকচারই আছে এই ওয়েব সাইটে। আর সব লেকচারই বিষয় ভিত্তিক ভাবে ভাগ করা। লেকচার গুলো তাই খুজা অনেক সহজ। এই সাইটির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান Jozef Stefan Institute এবং তাদের হেড অফিস হল স্লোভানিয়া তে। আপনি আবার কমেন্ট করতে পারবেন এই লেকচারের উপর যদি রেজিস্ট্রেশন করে থাকেন। সবচে আশার কথা হল এই ওয়েব সাইটিকে সাহায্য করছে পৃথিবীর সেরা সব ইউনিভারসিটি(যেমন:এমআইটি) আর বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠান। এর কনটেন্টগুলো তাই বেশ সমৃদ্ধ। তো দেখে আসুন এই ওয়েব সাইটি।

টিচারটিউব

সবকিছু স্টুডেন্ট জন্য টিচারদের জন্য কি কিছু নেই। না না শ্রদ্ধেয় শিক্ষকরা আপনাদের জন্যই এই সাইটি। এই ওয়েব সাইটে টিচারদের জন্য রয়েছে অডিও ভিডিও আর পেজেন্টেশন ফর্মে বিভিন্ন টপিক। যেগুলো আপনি আপনার ছাএদের শিখাতে পারেন অনেক কিছুই। আছে টিচিং এর বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা। একটি কমিউনিটিও আছে এই ওয়েব সাইটে। জেসন স্মিথ এর মাথায় প্রথম এই সাইটির আইডিয়া আসে। আর তা অফিসিয়ালি শুরু হয় ২০০৭ সালে। আমার মতে সাইটি আর সমৃদ্ধ হওয়ার অবকাশ আছে।

ওপেন স্টাডি

সবশেষে একটি মজার সাইট নাম হল ওপেন স্টাডি.কম । টুইটারের মতই এই ওয়েব সাইটি নিদিষ্ট বিষয় নিয়ে লগিন করবেন। তার পর সেই বিষয়ে আপনার প্রশ্নটি করে ফেলুন। দেখুন সাথে সাথে কিভাবে উওরটি পেয়ে যান। ফোরাম টাইপের মনে হলেও এটি ফোরাম নয় বরং এটি আমার কাছে এডুকেশনাল টুইটারের মত মনে হয়েছে। অনেক অনেক ভাল লেগেছে সাইটি দেখে,আউট লুকটা দারুন ফ্রেশ। ও একটি একাউন্ট করা লাগবে প্রশ্ন এবং উওর দেওয়ার জন্য।
এই ভিডিওটি দেখতে পারেন।


ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সব জ্ঞান ভান্ডার আমাদের জ্ঞান আহরন করে নিতে হবে। আর তা ছড়িয়ে দিতে হবে সারা বিশ্বে আমাদের সবার মাঝে। কারন জ্ঞানের ছোট্ট একটি সঙ্গাই হল : জ্ঞান হল জানার একটি অবস্থা (Knowledge is state of knowing).

এই রকম আর দুটি লেখা:
১. বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে

২. এবার ক্লাস করুন সেরা ভার্সিটির সেরা লেকচারারদের

তথ্যসূএ: ওয়েব সাইটগুলো

সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১১ রাত ১২:৩২
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×