গণিত কে আমরা অনেকেই ভয় পাই(আমি নিজেও)। আসলে একে ভয় পাওয়ার মত কিছুই নেই। যদি অবসর থাকেন চলুন একটু মাথা খাটাই।
উল্লেখিত সমস্যা গুলো বেশ পুরাতন তাই অনেকেই এগুলো জেনে থাকতে পারেন আমি এই পোস্টে শুধু প্রশ্ন করব। পরের পোস্টেই পেয়ে যাবেন উওর গুলো। আপনার উওরটি জানান মন্তব্যে।
বেখেয়ালী ব্যাঙ্ক কর্মচারী
চেক পেমেন্ট করার সময় ব্যাঙ্কের এক কর্মচারী চেকে লিখিত টাকার অঙ্ক ও পয়সার অঙ্ক ওলট পালট করে প্রাপককে গুণে টাকা পয়সা দিয়ে দেয়। টাকা নিয়ে বের হবার পথে প্রাপক ব্যাঙ্কের সদর দরজায় বসা এক ভিক্ষুককে ৫ পয়সার(পয়সা ধরতে হবে কিন্তু) একটি মুদ্রা দিয়ে বুঝতে পারল যে যত পয়সা সে চেয়েছিল তা দেয়া হয়নি, টাকা গুনে দেখল তাকে বেশী টাকা দেওয়া হয়েছে। তাই সে টাকা পয়সা নিয়ে সোজা ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করলো। ম্যানেজার গুনে দেখলেন চেকে যা লেখা ছিল এখন ঠিক তার দ্বিগুন অর্থ রয়েছে।
চেকে লিখিত অর্থের পরিমান কত ছিল?
পরিশ্রমী শামুক
একদল শামুক ২০ ফুট গভীর এক কূপে বাস করতো। হঠাৎ কূপের পানি শুকিয়ে যাওয়ায় শামুকগুলো দুরবস্থায় পড়লো। পানির অভাবে মৃত্যু অবধারিত , অথচ কূপের দেয়াল বেয়ে অন্যএ যাওয়া অত্যন্ত কঠিন। তাই তারা নিশ্চিত মূত্যুবরণে প্রস্তুত হলো। কিন্তু এক পরিশ্রমী শামুক অন্যএ গিয়ে বাঁচার লক্ষ্যে কূপের দেওয়া বেয়ে উঠতে লাগল। সমম্ত দিন ধরে ৩ ফুট করে সে উপরে উঠে, কিন্তু রাএি বেলায় সারারাত ২ ফুট করে পিছলে নিচে নামতে থাকে।
দিন রাতের দৈর্ঘ্য সমান হলে কতদিনে শামুকটি কূপ থেকে পালাতে সক্ষম হবে?
বাজার সমস্যা
বাজারে যাবার সময় আনুর মা আনুর হাতে ১০০ টাকা ধরিয়ে দিয়ে বলল ১০০ টাকা দিয়ে ১০০ টি জিনিস নিয়ে আসতে হবে। আনু বাজারে গিয়ে দেখল তার নেয়ার মত মাএ তিন রকম জিনিস আছে। প্রথম প্রকারের জিনিসের দাম প্রত্যেকটি ১০ টাকা করে, দ্বিতীয় প্রকারের প্রতিটি ৩ টাকা এবং তৃতীয় প্রকারের প্রতি দুটির মূল্য ১ টাকা করে।
১০০ টাকায় ১০০ জিনিস কিভাবে ক্রয় করবে আনু?
জোসেফাস ধাঁধা
অতি প্রাচীন এই ধাধাটি ঐতিহাসি জোসেফাসের নামের সঙ্গে জড়িত। কথিত আছে যে রোমান সৈন্যরা যখন জেরুজালেম দখল করে, তখন জোসেফাস ৪০ জন ইহুদী সহ একটি গুহায় আশ্রয় নেন। ঐ অবস্থায় রোমানদের হাতে পড়ে অত্যাচারিত হয়ে মরার চেয়ে তারা আত্নাহুতির পথ বেছে নেয়। জোসেফাস ও তার এক সঙ্গি এই সিদ্ধান্তে একমত ছিলেন না। তিনি অবশ্য সকলকে বুঝিয়ে একমত করতে সক্ষম হলে যে, আত্নহুতির কাজটি শৃঙ্খলার মধ্যদিয়ে সম্পন্ন করতে হবে। সকলকে বৃওাকারে দাড় করিয়ে একজন থেকে গণনা শুরু করে প্রতি তৃতীয় ব্যক্তিকে হত্যা করা হবে এবং এই প্রক্রিয়ার শেষে অবশিষ্ট দু জন আত্নহত্যা করবে।
জোসেফাস নিজেকে এবং তার সঙ্গীকে এমন অবস্থানে দাঁড় করালেন যে আগের ৩৯ জনকে হত্যার পর দেখা গেল তিনি এবং তার সঙ্গী জীবিত রয়েছেন। তারা আত্নহত্যা না করে আত্নসমর্পন করে প্রাণে বাচিয়েছিলেন।
জোসেফাস এবং তার সঙ্গী, ৪১জনের বৃত্তে কোথায় অবস্থান করেছিলেন?
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


