somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বামীকে খুব ভালবাসি তবুও, আমি সুখি নই!!! (কি আমার অপরাধ?)

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাস্টার্স পাশ করে চাকরি করা স্বামীদের বেশির ভাগই বিয়ের আগে প্রেম এ পতিত হয়েই থাকে। তার রেশ ধরে বিয়ের পরে সংসারে অশান্তি। অন্যদিকে বউ যদি স্বামীকে খুব বেশি ভালবাসে কিন্তু স্বামী মূল্যায়ন না করে তবেতো স্ত্রীর দুঃখের সীমা থাকে না। এমনই একটা ঘটনা আজ লিখব.....

আমার স্বামী তখন নাগরপুরে চাকরি করে, তখনই আমাকে স্কুলে যাওয়ার সময় দেখে পছন্দ করে ফেলে। মাঝে মাঝে আমার সাথে কথা বলার চেষ্টা করে, দু’একটি কথা বলেও আমি পাত্তা দেইনা, আমি তখন ইন্টারমিডিয়েট এ পড়ি লজ্জা থাকাটা স্বাভাবিক। তাছাড়া লোকটা চিকন চাকন হলেও দেখতে ফর্সা, অনেক সুন্দর, কথা বলে গুছিয়ে, একদিন আমি বাড়ি ফিরছিলাম, সে বলল বোরখা পড় ভাল কথা কিন্তু নেকআপ খুলে রাখ কেন? কাল থেকে ফেস বের করে রাস্তায় বের হবে না। আমি মনে মনে বলি ঐ ব্যাটা আমি যা ইচ্ছা তাই পড়বো, যেমন খুশি তেমনি পড়বো, তাতে তোর কি? তারপরেও পরদিন ফেস ঢেকেই বের হলাম, লোকটিকে খুব খারাপ লাগে না, আমি যেমন চেহারার পুরুষ কল্পনা করছি ছোটবেলা থেকে, ঠিক তেমনি। আমার চোখ দেখতে অনেকসুন্দর, কত ছেলে যে আমাকে আমার চোখের প্রেমে পড়ে প্রেম প্রস্তাব করেছে তার ইয়ত্তা নেই। আমি ছোট বেলা থেকে ভাবতাম আমি আমার স্বামী ছাড়া কাউকে ভালবাসবো না। ও আল্লাহ তার পরের দিনই লোকটা আমাদের বাড়িতে এসে হাজির বাবার সাথে কথা বলছে..লোকটাকে বাড়িতে দেখে আমি আতকে উঠলাম, পরক্ষনেই ভাবলাম , না আমিতো কোন খারাপ আচরণ করি নাই!! পরে মায়ের কাছে জানতে পারলাম লোকটার বাড়ি টাঙ্গাইল সদর এ । এখানে সরকারি একটা প্রজেক্ট নিয়া এসেছে.....আমাকে নাকি খুব পছন্দ করে, বিয়ে করতে চায়। বাবা-মা রাজি....ছেলে দেখতে সুন্দর, তাছাড়া তার পরিবার খুব ধার্মিক ....বাড়ি ঘরও ভাল। আমি দেখতে একটু শ্যামলা....তবুও তাদের কোন দাবি দাওয়া নেই, তাছাড়া আমার আই এ পরীক্ষাও শেষ। ব্যস বিয়ে হয়ে গেল। বাসর ঘরে লোকটার কথাবার্তা পাগল করা সুন্দর, আমার খুব প্রসংশা, আমি খুব ভালবাসে , সে খুব খুশি আরও কতো কি....। বেশ চলছিল সংসার সে চাকরি থেকে ফিরে আমাকে সময় দেয় ,,,গল্প স্বল্প করে....মধুর মধুর কথা বলে, এত সুন্দর সুন্দর কথা আগে কখনও কারও কাছে শুনিনি কল্পনাও করিনি। আমিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, নিয়মিত কলেজে যাই। হঠাৎ করে তার ভালবাসা ক্রমশই যেন কমে যাচ্ছে....আমার রান্নাবান্না ভাললাগে না, আমাকে আগের মত ভালবাসে না, কথায় কথায় ঝগড়া করে, কোন কাজই আমার পছন্দ হয় না। ০৩ মাস পরই আমি তার কাছে বিষের মত, রাতে ফিরে এসে আমাকে জিজ্ঞেসও না আমি খাইছি কিনা, আমার কোন খোজ খবরও নেয় না। রাতে আমাকে সময় দেয় না, তার মন চাইলে শুধু প্রয়োজন মেটায়। আমি দুচোখের জল ফেলি নিভৃতে.....কই আমার সেই বৃষ্টিতে দুজনে ভেজা, ঝড়ের রাতে ভয়ে তার বুকে লুকানো? একা আমি ভীষন একা.....আমি ওকে এত ভালবাসি ....বাড়ি আসতেই তারাতারি বলার সাথে সাথে সব কাজ করে দেই। কই সেতো আমার মত করে আমাকে ভালবাসে না!! আমি কলেজে যাই, একটা ক্যাডেট কোচিং এ শিক্ষকতা করি। ০৬ মাস পরে খোজ করে জানতে পারলাম.....তার পুরাতন প্রেমিকা , তার মামাত বোন, তার সাথে এখন খুব ফোনে যোগাযোগ , দেখা সাক্ষাতও নাকি হয়। ০৫ বছরের পুরাতন প্রেম.....মেয়েটির বিয়ে হওয়ার কারণেই নাকি সে আমাকে বিয়ে করে। এখন তাদের দুজনেরই পরকীয়া চলছে। শুনে বুকটা ভেঙ্গে গেল আমার। আমিতো এমন চাইনি.....আমিতো পরপুরুষের প্রতি আকৃষ্ট হলাম না।এ কষ্ট আমি রাখবো কোথায়? আমার আয় দিয়ে আমি খুব কষ্ট করে চলি তবু তার কাছে হাত পাতি না। আমার স্বামী পরস্ত্রী আসত্ত, আমিতো খুব চেষ্টা করেছি....আমার ভালবাসা দিয়ে তাকে ফিরয়ে আনতে .........কই আমার তো একটা বাচ্চাও হল...আমার স্বামীতো আমার মত করে আমার কাছে ফিরে এল না!!!!!!!!!!!!

*এমন হয় কেন?
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×