কবিতার জম্ম
১১ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুরানো খবরের পাতা ছিড়ে
টুকরো টুকরো করে
চোখ বুঁজে একটি
একটি করে
তুলে নিয়ে হাতে
জোরে দিলাম
কাগজের পরে ।
মিলিয়ে দেখি
কিছু হলো বোদ্ধ
কিছু হলো দুর্বোদ্ধ
যথা প্রথম পঙতির মত
কুকুরের লেজ যেন
একগুচ্ছ চাবি ।
কোনটা রাখি কোনট ছাটি
ভেবে হলাম সার
ভেবে দেখলাম
সামুর কবিতা গুচ্ছই
দিবে উত্তর তার।
দেখতে চাইলাম
কবিতার দেহখানি
হয়েছে কিনা
জটিল কিংবা কুটিল
মোটা না চিকন
পুরুষ না মেয়েলি
বোদ্ধ না দুর্বোদ্ধ।
প্রথম পাতা
বিশেষ পাতা
সবখানেতেই
দুর্বোদ্ধরই দেখি
জয় জয়কার ।
সহজেই বুঝা গেল
পেতে গেলে ঠাই
হতেই হবে জটিল
যেন পাঠের পর
কেও বলবে মাবৈ মাবৈ
আর কেও বা বলবে
বুজিনি কিছুই ।
মন্তব্যের ঘরে
বলছে যবে
বুঝেনি কিছুই
ধরেই নিলাম
টুকরা টুকরা শব্দে
জোড়া তালি দিয়ে
গড়া কবিতাটি
পেয়েই গেছে ঠাই ।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪

একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস...
...বাকিটুকু পড়ুন