somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন ছুঁতে চায় কির্তিময়ী সুমাইয়া ( কবিতাটি শ্রবণ প্রতিবন্ধী সুমাইয়াকে উৎসর্গিত)

২০ শে মে, ২০১৬ সকাল ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সদা হাস্যময়ী
বিষণ্যতা করেনি
তাকে স্পর্শ
চোখ ভরা স্বপ্ন
নির্মল চেহারা
শুনতে পায়না কানে
বলতে পারেনা কথা
ভরসা এক জোড়া
টানা টানা চোখ ।

স্কুলে পাঠ নেয়া কালে
শুধুই চেয়ে থাকে
ফ্যাল ফ্যাল করে,
মেলে ধরে কাগজের
টুকরা সহপাঠি পরে
টোকে নিত পাঠের বিষয়
এবং হোম ওয়ার্ক সকলের।

ঘরে এসে খুলে বইখাতা
নিবিষ্ট মনে নিত তুলে
যা কিছু আছে লেখা
কাগজের পাতা জুরে ।

বছর শেষে অবাক করা
ফল করে টেলেন্ট পুলে
বৃত্তি নিয়ে ফিরত ঘরে
স্নেহময়ী মায়ের কোলে ।

নাম তার সুমাইয়া রহমান
ওরফে রিয়া, এবছর
বগুরার পুলিশ স্কুল হতে
এস এস সিতে অবতীর্ণ হয়ে
বিজ্ঞানে সকল বিষয়ে
জিপিএ -৫ পেয়ে
গড়েছে কির্তিময়তা ।

দুবছর বয়সকাল হতে শ্রবণ
ও বাক প্রতিবন্ধী হয়েও
গড়েছ কির্তি তুমি
লহ মোদের প্রাণ ঢালা
প্রিতি ও অভিনন্দন ।

শ্রবণ ও বাক প্রতিবন্ধী
মেয়েটি স্বপ্ন কি তার
জানাল প্রতিবেদকেরে
বলতে পারিনা কথা
শুনতে পাইনা কানে
তাই ঈশারায় জানাই ।
এতদিন হৃদয়ে আমার
ছিল যা গোপনে
তা সহসা এসে আজ
প্রাণে আনল জোয়ার
সেকথা বলব কি ভাবে,
কত যে স্বপ্ন ছিল
ভাষায় পারিনা বলে
কাগজের টুকরায়
লিখে তা জানায় ।

মেলানো কাগজের পাতায়
লিখে দিল অবলিলায়
স্বপ্ন দেখি সেই ছোটবেলায়
স্কুল কলেজ ভার্সিটির গন্ডী
পেরিয়ে হব বড় ব্যাংকার
যদিও শুনেছি বোবা কালাদের তরে
চারুকলাই নাকি আদর্শ কর্মসম্ভার ।

স্বপ্নের কথা সব শুনে
প্রাণ খুলে আশীর্বাদ
পাঠালাম সুমাইয়া তোমার পরে
কামনা করি স্বপ্ন তোমার
পৌঁছে যাক আকাশ চুড়ায়
দেশের ব্যাংক ছাড়িয়ে
বিশ্ব ব্যাংকের শীর্ষ পর্যায়
আসুক তব হাতের মুঠায় ।

মিনতি রইল সকলের তরে
বাক ও শ্রবণ প্রতিবন্ধী
এ সদা হাস্যময়ী বালিকাটি
অকালেই যেন উড়ে না যায়
কোন কাল বোশেখীর ঝড়ে ।

সুন্দর হোক মসৃন হোক
তোমার মত আর সকল
শ্রবণ ও বাক প্রতিবন্ধীর
কষ্টকর দু:সাহসিক জীবন ।
তারাও যেন প্রেরণা পায়
আর জীবন চলার পথে
তোমার মত অসাধারণ
মেধা ও প্রয়োগ কৌশল
করতে পারে অনুসরন ।

তথ্য সুত্র ও ছবি : দৈনিক প্রথম আলো ২০/৫/২০১৬
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫০
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×