ক্লাস সিক্সে সেভেনে ভয়াবহ রকমের দুষ্ট ছিলাম।তবে দুষ্ট হলেও আমি ছিলাম বোকা ধরনের গাধাটাইপের দুষ্ট।ক্লাস সেভেনে থাকতে আমাদের কৃষি শিক্ষা নিতো গফুর উদ্দিন নামের এক টিচার।পোলাপাইন স্যারকে ডাকতো গফরা নামে!কি বেয়াদবী
একদিন স্যার করিডরে হাটতেছিল।পোলাপাইন ছিল চালাক আমারে জিগেস করলো কার ক্লাসরে এখন?স্যারযে আমার পিছনে এটা খেয়াল করি নাই।আমি কইলাম কার আবার বুইড়া গফরার।স্যার পিছন থেকে আইসা আমার ঘাড় ধরলো আর যে মাইরটা দিল তা স্কুলে ঐতিহাসিক
এরপর আরো কাহিনী হইলো আমি প্রায়ই বাড়ী কাজ খুব একটা করতাম না।স্যার ম্যাডামরা প্রতিদিন নানাধরনের শাস্তি দিতে দিতে একটা পর্যায়ে আমাকে বলতো তোরে আর কি বলবো!
একবার ক্লাস এইটে থাকতে খুলনা থেকে নতুন মেয়ে আসছে।মেয়েটার দিকে সব ছেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে ছিলোঐ কারনে মেয়েটা মনে হয় খুব রেগে ছিলো।আমি একবার শুধুমেয়েটার দিকে থার্ড বেন্চ থেকে ঘাড়ঘুরে তাকালাম।সাথে সাথেই ঐ মেয়ে স্যারকে বললো স্যার থার্ড বেন্চের কোনার ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে।স্যারটা ছিলো তরুন সাথে সুন্দরী মেয়ের অভিযোগ আমার উপর গেলো ক্ষেপে তার হাতের সব শক্তি দিয়ে আমার গালে মুখে মাথায় চড় মারা শুরু করলো।আমি জীবনে অনেক মার খেয়েছি কিন্তু এই ঘটনা হওয়ার পরে কিযে কেদেছিলাম!বলার মত না।আমি রাগে ক্ষোভে সাতদিন স্কুলে যাই নি।ঐ মেয়েআমি কি পরিমান অভিষাপ দিছি কল্পনা করার মত না।ঐ ঘটনার পর থেকে ক্লাসে আমার বদলে যাওয়া শুরু।পরে ঐ মেয়ে আমাকে সরি বলেছিলো কিন্তু তার বদলে আমি ওকে তীব্র অপমান করছিলাম।
বহুদিন পর খুলনা ভার্সিটিতে এডমিশনপরীক্ষা দিতে যেয়ে তার সাথে দেখা হয়েছিলো।সে আমাকে দেখে ২৮দাত বের করা হাসি দিয়ে বললো তুমি আরাফাত না!
এই পোষ্টটা দিলাম কোন কারন ছাড়া।রন্টীভাই এর পোষ্ট দেখে অনুপ্রানিত হয়ে লেখলাম।কারো খারাপ লাগলে নিঃসংকোচে মাইনাস দিয়েন।
আর এই পোষ্টটা উৎসর্গ করলাম এমন পাচ মানুষকে যারা আমার এই ব্লগের সবসময়ের সাথী।তারা হলো ইমনভাই,আউলাপু,সাজীআপু শামীম ভাই ও সাইফুর।তাদেরকে নিরন্তন শুভেচ্ছা
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৮ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


