somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কত কিছু হবার কথা ছিলো

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নানা ম্যাগাজিনে স্টাররা ছোট বেলায় কি হতে চাইতেন এই প্রশ্নের জবাবে বেশির ভাগ সময়ই বলে নিম্নবর্গীয় কিছু পেশার কথা যেমন বাদামওয়ালা আইসক্রিমওয়ালা পোস্টম্যান সাইকেল ওয়ালা আরো কত কি!কিন্তু ছোটবেলাতে আমি কখনো এমুন ছোট খাটো হয়ে বাচার স্বপ্ন দেখতাম না:)অনেক কিছু হবার আশায় থাকতাম অস্থির আর ভাবতাম কবে বড় হবো কবে সব কিছু হবে!
একদম ছো্টবেলায় ভাবতাম বাবার চাকরি সূত্রে যে আমিও একদিন নেভীর অফিসার হবো জাহাজে জাহাজে ঘুরে বেড়াবো কি সুন্দর চ্যালেন্জিং হবে আমার জীবন!কিন্তু একটু বড় হলেই ভাবলাম এতো কস্টের জীবন কেন হবে আমার!
আম্মুর স্বপ্ন ছিলো আমাকে হুজুর বানাবে কারন এক ছেলে তার ইসলামী লাইনে যাবে, সবার আদর্শ হবে!এই ভেবে আম্মু আমাকে হাফেজী মাদ্রাসাতও ভর্তি করাতে চাইলেন খুলনায় কিন্তু শেষমেষ আর করলেন না কি জানি ভেবে কিন্তু এখনো আম্মুর মাথায় স্বপ্ন ভন্গের জ্বালা দিয়ে বলে উঠে"বানাতে চাইলাম কি আর হলি কি!"
ছোটবেলায় টিপু সুলতান যখন দেখতাম তখন ভাবতাম বড় হয়ে এমন সুলতান হবো রাজ্যকে উদ্ধার করবো!আমার এই আগ্রহ দেখে আব্বু আমার জন্য কাঠের তরবারী বানিয়ে এনেছিলো,সেটার এতো বড় ফ্যান ছিলাম যে সাথে নিয়ে ঘুমাতাম।আব্বু আমাকে আশ্বাষ দিতো একটা ঘোড়া আনবে আমার জন্য সেটার আশায় কত দুপুর গিয়েছে এই ভেবে যে আব্বু আসবে ঘোড়া নিয়ে কিন্তু ঘোড়া আর আসেনা!আর আমার সুলতান হবার ইচ্ছা মাটি চাপা পড়ে যায়
এরপর স্কুলে যাওয়া শুরু হলো ভালোভাবে!তখন পড়ালেখা নি্যে আমি স্বপ্ন দেখতাম না ভাবতাম পড়া লেখা না করেই বড়লোক হবো কিন্তু সে স্বপ্ন চলে গেলো ক্রিকেটের নেশায়!মোটামুটি ভালো খেলতাম কিন্তু হবার স্বপ্ন আকাশছোয়া অনেক বড় খেলোয়ার হবো সবার রেকর্ডকে পিছনে ফেলে এগিয়ে যাবো অনেক দুরে!কিন্তু কিছুই হলো না/:)
এরপর গান নিয়ে ভাবলাম।গান টুকটাক গাইতাম।স্বপ্ন দেখতাম একদিন হবো এমুন শিল্পী যে আমার গান সবাইকে আলোড়িত করবে।অন্জনের গান খুব গাইতাম।এখনো আমার পুরানা বন্ধুরা দেখা হলে বলে শান্ত এখনো অন্জনের গান গাস?কিংবা আমাকে কেউ চিনতে না পারলে মনে করিয়ে দিয়ো ঐ তো ঐ ছেলেটা কমার্সের সারাদিন অন্জনের গান নিয়ে চিল্লাপাল্লা করতো:)কিন্তু আমার গান গাওয়া গান নিয়ে ভাবনা সব থেমে গেলো ঢাকায় এসে তাই শিল্পী হবার স্বপনটাও চলে গেল আস্তে আস্তে!
ব্যাবসায় শিক্ষা শাখায় পড়ার কারনে ভাবতাম বড় ব্যাবসায়ী হবো।মনোযোগ দি্যা পড়তাম রনদা প্রসাদ সাহার জীবনী ব্যাবসা পরিচিতি বইয়ে কিন্তু ব্যাবসায়ী তো হতে পারবোই না তাদের কেরানী হবার আশায় এই পড়ালেখা।
এখন যখন আসল সময় কিছু হবার তখনি আমার পুরাতন স্বপ্নগুলা নাড়াচাড়া দিয়ে উঠে!কিছুই ভালো লাগে না নতুন করে কিছু হবার আশা জাগেনা কত ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপে যাওয়া লাগে কিন্তু কোন কিছুই টানে না কোন কিছু হবার আশা জাগে না।ভাবি কত কিছু হবার কথা ছিলো আমার!
আমার আশেপাশের পাশের মানুষদের নানা রঙ্গীন স্বপ্নতে বিমোহিত হই।আকাংখার যেন শেষ নেই তাদের আর আমার মন খুজে বেড়ায় হারিয়ে যাওয়া স্বপ্ন গুলোকে!
অন্জন দত্তের মুভি দি বং কানেকশনের শানের গাওয়া একটা গান আমাকে এখন সবসময় আছন্ন করে রাখে গানটা প্রথম দিকটা এমন
আমার প্রথম দেখা বৃষ্টির জলে
ভাসিয়েছি ভেলা খেলার ছলে
সে জল গেছে মিশে কোন নদীতে
গেছে হারিয়ে কোন সাগরে
মাঝিরে ও মাঝিরে দেখেছো কি তুমি তারে.
নৌকা আমার ছেলেবেলার কাগজে।।
আমার প্রথম পাওয়া আকার খাতা
প্রথম লেখা কবিতা
সেই ছেলে বেলার স্বপ্ন হাজার
হারিয়েছে কোন সাগরে.........
গানটার অডিও লিংক-
Click This Link
আর মেইন ভিডিও লিংক-
http://www.youtube.com/watch?v=SIvwV92zBEo
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৪
৩৩টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×