বলা যায় ভালৈ আছি।কারন বাসায় বেশির ভাগ সময় থাকি একাকী আব্বু আম্মু গ্রামের বাড়ী,ভাইয়া ভাবী বেশির ভাগ সময়ই বাইরে থাকে তাই একা একা দারুন পার করতেছি সময়!ভার্সিটি কিম্বা বাসা এই এখন আমার ঠিকানা মাঝে সাঝে মনে চাইলে বের হই/ না হলে নাই!টিভি দেখা গান শোনা চা বানানো টাইম হলে খাওয়া মন চাইলে ঘুমানো সবই ইচ্ছা মতো......তাই বেশ ভালো আছি।
হঠাৎ করে আম্মুর রুমে ওয়ারড্রপে একটা জিনিষ খুজতে যেয়ে পেলাম খুব চেনা একটা জিনিষ সেটা হলো আমার হারিয়ে যাওয়া কলেজে পড়ার সময়কার ডায়রী।দেখে খুব উত্তেজিত হলাম ভাবলাম এই ডায়রী এখানে কিভাবে এলো কত খুজছি ডায়রীটা না পেয়ে ভাবছিলাম কোথায় হারায়া ফেলছি!!!!পেয়ে মনে হয়েছিলো আমি যেনো সেই ইন্টার মিডিয়েট ফাস্ট ইয়ারে চলে গেছি..................
আমার ডায়রী লেখার ইচ্ছা ছিলো অনেক আগেই স্কুলে পড়ার সময় থেকেই।কিন্তু তখন কি লেখবো খুজে পেতাম না তাই খুব যত্ন করে লিখতাম মুখস্থ করা গান গুলো সারি সারি পেজে লেখা থাকতো এল আর বি, সোলস,মাইলস অন্জন দত্ত, শুভ্র দেব, কুমার বিশ্বজিতের গান।তখন গান একদম নিখুত ভাবে শুনে এরপর লেখতাম।এই ভাবেই শুরু হয় প্রথম ডায়রী লেখা.............আমার ভাইয়া খুব চমৎকার করে ডায়রী লেখতো ভাবতাম কবে লিখবো এমুন করে!!!
কলেজে উঠার পরে আমার ডায়রী লেখার অনুপ্রেরনা আমার বন্ধু মিশু ও আরেক মজার কান্ড ঘটায়তো ডায়রীতে, ও ডায়রী লেখতো ওর খালাতো বোনকে ইমপ্রেস করার জন্য ওর খালাতো বোন আবার চট্টগ্রাম ইস্পাহানীতে পড়তো তাই বাসায় যখন আসতো মিশু ডায়রীটা এমুন ভাবে রাখতো যেনো চোখে পড়ে
প্রথম দিকে ডায়রীতে আমি শুধু কোন তারিখে কি করছি কোন দিন কি ঘটছে তাই কোন রসকষ ছাড়া লিখে যেতাম।হঠাৎ করে মাথায় একটা প্ল্যান আসলো যে আমি নিজের আশে পাশের মানুষদের নিয়ে আমার ভাবনা লেখা শুরু করলাম।একদম ডিটেইলসে , কে আমার কাছে কেমন?কার কি ভালো গুন মন্দ গুন?কার কোন কথা আমার বেশি ভালো লাগে?কার কোন আচরনে কস্ট পেয়েছি?কার সাথে কি সুখস্মৃতি আমার সব লেখে ফেললাম ধীরে ধীরে।অনেক সময় নিয়ে লেখছিলাম কি দারুন ছিলো সেই সময় আমার জন্য!!!
তখন আমার একটা নতুন রিলেশন সেটা নিয়েও নানা ব্যাখা বিশ্লেষন লেখতাম ডায়রীতে।নিজের কি করা উচিত কি উচিত না,নিজের আগামী দিনের স্বপ্ন সব সযতনে লিখে রাখতাম সব কিছুই!!
ইন্টারমিডিয়েট পরীক্ষার মধ্যে একটু গ্যাপ পরে লেখার, তার কিছু দিন পরে আরো গ্যাপ আস্তে আস্তে ভুলে গেলাম যে আমি ডায়রী লিখতাম।এরপর ঢাকায় আসলাম, ব্যাস আর
খুজেই পেলাম না ডায়রীটা।ভাবছি আবার শুরু করবো ডায়রী লেখা আবার শুরু করবো যাপিত জীবনে ভাবনা গুলো নিয়ে লেখা।আবার শুরু করবো গোটা গোটা অক্ষরে আমার ডায়রী লেখার জীবন..............
কলকাতার মনোময়ের একটা গান কলেজে থাকতে খুব শুনতাম গাইতাম!
সেটা দেখি রিয়া-রুপমের নাটকে মাইরাও দিছে
http://www.youtube.com/watch?v=rtgkbahUmKA

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

