আজকের হরতাল কেন ডেকেছে , কে ডেকেছে ?
এক পোনা রাজাকার ( বেবি রাজাকার ) কে গ্রেফতার করেছে পুলিশ আর তার জন্য জামাত শিবির হরতাল ডেকেছে ।
বিএনপি আগে ঠারে ঠুরে জামাতের হরতালে সমর্থন দিত । ম্যাডাম আগে নেকাব বজায় রেখে কথা বলতেন । সিঙ্গাপুর থেকে ফিরে তিনি সেটা ফেলে দিয়ে বললেন এখন থেকে ১৮ দল এক সাথে আন্দোলন করবে ।
এই হরতালে সমর্থন প্রসঙ্গে বিএনপির নেতারা যা বলেন এক কথায় তা শাক দিয়ে মাছ ঢাকা নয় এটা মাছ দিয়ে মাছ ঢাকা ।
যারা বাংলাদেশই চায়নি , একবারের জন্যও যারা বলেনি ৭১ এ তারা ভুল করেছে ,যারা বাংলাদেশের অভ্যুদয়কে এখনও মেনে নেয়নি । আর সেই রাজাকারের বাচ্চার জন্য বাংলাদেশে হরতাল হবে। রাস্তায় গাড়িতে মানুষ পুড়িয়ে মারবে , পাকিস্থানের আদলে পুলিশকে এভাবে পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় রক্তাক্ত করবে । নিভিয়ে দিবে অন্তুর চোখের দৃষ্টি , আর আমরা দেখব অন্তুর অসহায় মায়ের করুণ ভয়ার্ত চাহনি । আজকে দেখলাম ঢাকা চট্টগ্রাম রেল লাইন উপড়ে ফেলেছে । ৩০ জন আহত হয়েছে । এক ভয়ানক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে রেলের অগণিত যাত্রী । ইঞ্জিন সহ কয়েকটি বগি লাইন চ্যূত হয়েছে । এই তস্য রাজাকারের জন্য ঘটে যেতে পারত বাংলাদেশের ভয়াবহতম দুর্ঘটনা ।
যারা দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বেহেশত ফেরি করে , যারা সাইদীর ছবি চাঁদে দেখা গিয়েছে বলে ভন্ডামি করে জঘন্যতম নারকীয় তান্ডব চালায় তাদের গ্রেফতার করলে এই বাংলাদেশে হরতাল হবে আর এই বেবি রাজাকারের জন্য ঢাকা হরতালে সাফার করবে দেশের ১৬ কোটি জনগণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




