somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ফেসবুক তথ্যকোষ। কোর্স কোড: FBK105 B-) B-)

১৫ ই মে, ২০১১ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফেসবুকের সাথে আমার সম্পর্ক প্রায় ৪বছর। ১৭ মার্চ,২০০৭ তারিখে ফেসবুকের সাথে আমার পরিচয় এবং তা এখনও পর্যন্ত নিরবিছিন্ন :)। তাই সাহস করে একটি ফেসবুক তথ্যকোষ লিখে ফেললাম। সব তথ্য ১০০% সত্য তা বলছি না। কিন্তু আমি চেষ্টা করেছি সর্বশেষ এবং সর্বোত্তম সত্য তথ্যকে লিপিবদ্ধ করার। কোথাও ভুল হলে আমাকে জানাবেন। চেষ্টা করব সংশোধন করে দেবার। :)


* ২০০৪ সালের ৪ফেব্রুয়ারী Mark Zuckerberg,Eduardo Saverin,Dustin Moskovitz,Chris Hughes মিলে ফেসবুক প্রতিষ্ঠা করেন।

# সর্বশেষ তথ্যমতে ফেসবুকের রেজিস্টার্ড মেম্বারের সংখ্যা ৬৪০মিলিয়ন+ বা ৬৪কোটির অধিক। ৪৮ কোটি গ্রাহক নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট হচ্ছে কিউজোন।

# ৫০০ মিলিয়নের অধিক একটিভ ইউজার রয়েছে। যার মধ্য ৫০% প্রতিদিন একবার করে হলেও ঢু মারে ফেসবুকে।

# গড়ে প্রত্যেক ফেসবুক ব্যাবহারকারীর ১৩০ জন বন্ধু রয়েছে।

# গড়ে সবাই ৫৫ মিনিট সময় ফেসবুকের পিছে ব্যায় করেন।

# ৯০ কোটির বেশী কন্টেন্ট(পেইজ, গ্রুপ, ইভেন্ট, নোট) রয়েছে ফেসবুকে।

# প্রত্যেক ফেসবুক ব্যাবহারকারী গড়ে ৮০টির বেশী কন্টেন্ট এর সাথে যুক্ত।

# প্রতি মাসে ৫০বিলিয়ন(১ বিলিয়ন=১০০ কোটি) এরও বেশী কন্টেন্ট (লিঙ্ক, ফটো, ভিডিও, ব্লগ পোস্ট, নিউজ স্টোরি) শেয়ার হয়।

# ৭০ টি ভাষায় ফেসবুক ব্যাবহার করা যায়। এবং ৩০০,০০০ এরও বেশী মানুষ ফেসবুক ট্রান্সলেটের জন্য কাজ করেছে।

# ইউজাররা ফেসবুকে প্রতিদিন ২ কোটির বেশী অ্যাপ্লিকেশন ইন্সটল করে।

# এপ্রিল,২০১০ এ সোশ্যাল প্লাগইন ব্যাবহার শুরুর আগে ফেসবুকে প্রতিদিন ১০ কোটির বেশী মানুষ ফেসবুকে এক্সটারনাল ওয়েব দিয়ে সংযুক্ত হত।কিন্তু পরবর্তীতে তা ২৫ কোটি ছাড়িয়ে যায়।

# প্রতিদিন প্রায় ২৫কোটির ও বেশী ইউজার মোবাইল দিয়ে ফেসবুক ব্যাবহার করে।

# সারা বিশ্বের ৬০টির অধিক দেশে প্রায় ২০০ এর বেশী মোবাইল সার্ভিস অপারেটর ফেসবুকের সাথে কাজ করে যাচ্ছে (বাংলাদেশে সর্বপ্রথম বাংলালিংক তারপর গ্রামীনফোন এবং সর্বশেষ রবি) ।



# আগষ্ট'২০০৫ এ কর্তৃপক্ষ নিজেদের কোম্পানির নাম ফেসবুক ডট কমে পরিবর্তন করেন দ্যা ফেসবুক ডট কম থেকে।

# বর্তমানে প্রায় ২০০০এর অধিক সংখ্যাক কর্মী ফেসবুকে কর্মরত।

# প্রতিদিন ৩৫ মিলিয়ন ইউজার স্ট্যাটাস আপডেট করেন।

# প্রতি মাসে ৩০০ কোটি ছবি আপলোড করা হয় ফেসবুকে ।

# ৩৫ লক্ষের অধিক ইভেন্ট তৈরী হয় ফেসবুকে প্রতি মাসে।

# ৩মিলিয়নের বেশী ফ্যান পেইজ একটিভ রয়েছে ফেসবুকে।

# ২০০৭ সালের নভেম্বর থেকে ফেসবুকে এড দেওয়া শুরু হয়।

# মেয়েদের ওয়ালে ৫৫% বেশী পোষ্ট বেশী থাকে ছেলেদের থেকে।

# ফেসবুকে ৩১% ছেলে সিঙ্গেল হিসেবে পরিচয় দেয় অপরপক্ষে মেয়েদের ক্ষেত্রে হার ২৬%।

# ২০০৮ সালের এপ্রিলে ফেসবুক কর্তৃপক্ষ ধীরে ধীরে সবার জন্য ফেসবুক চ্যাট উন্মুক্ত করে।

# ২০০৯ সালের ফেব্রুয়ারীতে ফেসবুকে লাইক বাটন যুক্ত হয়।

# ফেসবুকের ১.৩% স্টেক শেয়ারের মালিক মাইক্রোসফট । ২৪০ মিলিয়ন ডলারে তারা ফেসবুকের উক্ত শেয়ার কিনে নেয়।

# গড়পরতা একজন ইউজার মাসে ৮টি করে ফ্রেন্ড রিকুয়েস্ট সেন্ড করে।

# ২০০৯ সালের জুনে এসে ফেসবুক কর্তৃপক্ষ ইউজারনেম সিস্টেম চালু করে।

# ৭০% ইউজার আমেরিকার বাইরে অবস্থান করে।

# ফেসবুকে ৫০ লক্ষের অধিক ১৩ বছরের কম বয়সী শিশুর একাউন্ট রয়েছে যা ফেসবুক আইনে অবৈধ।

# ২০১০ সালের অগাস্টে সীমিত সংখ্যাক জায়গায় ফেসবুক প্লেস চেক ইন ব্যাবহার শুরু হয়।

# প্রতিদিন ৬৫ মিলিয়ন স্টেট্যাস আপডেট হয় ফেসবুকে।

# ডেনমার্কের অর্ধেক জনগন ফেসবুকের একটিভ ইউজার।

# ২০০৬ সালে ইয়াহু মার্ক জুকেরবার্গ কে ১বিলিয়ন ডলার অফার করেছিল ফেসবুক কিনে নেবার জন্য।কিন্তু জুকেরবার্গ তাদের হতাশ করেন।

# ২০০৯ সালে ফেসবুকের মূল্যমান দাড়ায় ৪বিলিয়ন ডলার। বর্তমানে তা প্রায় ১১.৪ বিলিয়ন ডলারের কাছাকাছি।

# বর্তমানে প্রায় ১০,০০০ এর অধিক ফেসবুক সার্ভার রয়েছে এবং এসব সার্ভার রক্ষণাবেক্ষন,পরিচালন,পরিবরধনের জন্য কিছুদিন আগে ফেসবুক কর্তৃপক্ষ ১০০মিলিয়ন ডলারের একটি ফান্ড গঠন করেছে।

# Facebook Addiction Disorder নামে নতুন এক মানসিক রোগ আবিষ্কার করেছেন মানসিক বিশেষজ্ঞরা ।

# অস্ট্রেলিয়াতে ফেসবুকের মাধ্যমে সমন জারী করতে পারে সে দেশের আদালত ।

# ফেসবুকে সাধারনত মুভি পেইজ গুলো বেশী লাইকড হয়। এরপর যথাক্রমে রয়েছে টিভি শো, বই, মিউজিশিয়াম/ব্যান্ড, খেলোয়াড় ।

# সবচেয়ে কম লাইকড হয় ধর্মভিত্তিক সংগঠনের পেইজ এরপর যথাক্রমে পোষা প্রানী, বার, ফার্মা এর অবস্থান।





# ফেসবুক ব্যাবাহারকারী টপ ১০টি দেশ:
১. আমেরিকা: ১৫৫ মিলিয়ন+
২. ইন্দোনেশিয়া: ৩৬ মিলিয়ন+
৩. ব্রিটেন: ২৯ মিলিয়ন+
৪. তুরস্ক: ২৮ মিলিয়ন+
৫. ইন্দিয়া: ২৬ মিলিয়ন+
৬. মেক্সিকো: ২৪ মিলিয়ন+
৭. ফিলিপাইন: ২৩মিলিয়ন+
৮. ফ্রান্স: ২১ মিলিয়ন+
৯. ইটালি: ১৯ মিলিয়ন+
১০. জার্মানী: ১৮ মিলিয়ন+

# সর্বমোট একটিভ ইউজার:
তারিখ ----------------------------------------------------- সংখ্যা
ডিসেম্বর'২০০৪ ----------------------------- ১মিলিয়ন
ডিসেম্বর'২০০৫ ----------------------------- ৫.৫ মিলিয়ন
ডিসেম্বর'২০০৬ ----------------------------- ১২ মিলিয়ন
এপ্রিল'২০০৭ ----------------------------- ২০ মিলিয়ন
অক্টোবর'২০০৭ ----------------------------- ৫০ মিলিয়ন
অগাস্ট'২০০৮ ----------------------------- ১০০ মিলিয়ন
জানুয়ারী'২০০৯ ----------------------------- ১৫০ মিলিয়ন
ফেব্রুয়ারী'২০০৯ ----------------------------- ১৭৫ মিলিয়ন
এপ্রিল'২০০৯ ----------------------------- ২০০ মিলিয়ন
জুলাই'২০০৯ ----------------------------- ২৫০ মিলিয়ন
সেপ্টেম্বর'২০০৯ ----------------------------- ৩০০ মিলিয়ন
ডিসেম্বর'২০০৯ ----------------------------- ৩৫০ মিলিয়ন
ফেব্রুয়ারী'২০১০ ----------------------------- ৪০০ মিলিয়ন
জুলাই'২০১০ ----------------------------- ৫০০ মিলিয়ন
জানুয়ারী'২০১১ ----------------------------- ৬০০ মিলিয়ন

# টপ ফেসবুক পেইজ:
নাম ------------------------------------------------------- ফ্যান সংখ্যা
Texas Hold’em Poker ------------------- 42,577,317
Facebook ------------------- 40,277,556
Eminem ------------------- 35,822,293
Lady Gaga ------------------- 33,962,120
YouTube ------------------- 33,219,147
Michael Jackson ------------------- 32,772,293
Rihanna ------------------- 32,576,544
Family Guy ------------------- 30,064,066
Shakira ------------------- 28,953,906
Linkin Park ------------------- 27,533,867


# বাংলাদেশের ফেসবুক পরিসংখ্যান:
বাংলাদেশে বর্তমানে ১,৫৫৭,৬৮০ জনের অধিক ফেসবুক ব্যাবহারকারী রয়েছে। যা দেশের জনসংখ্যার প্রায় ১%। ফেসবুক ব্যাবহারকারী তালিকায় বাংলাদেশ ৫৯তম বৃহত্তম দেশ। বাংলাদেশের ফেসবুক ব্যাবহারকারীদের মধ্য ৭৪% পুরুষ এবং ২৬% মহিলা।

# বয়স অনুপাতে বাংলাদেশে ফেসবুক ব্যাবহারকারীর হার:

বয়স সীমা ----------------------------------------------------- হার(%)
১৩-১৫ -------------------------------------- ৩
১৬-১৭ -------------------------------------- ৭
১৮-২৪ -------------------------------------- ৪৯
২৫-৩৪ -------------------------------------- ৩২
৩৫-৪৪ -------------------------------------- ৬
৪৫-৫৪ -------------------------------------- ২
৫৫-৬৪ -------------------------------------- ১
৬৫+ -------------------------------------- ১



আজ আপাতত এইটুকুই থাক :) । আজকের কোর্স FBK105: Facebook FIS(Figures,Informations & Statistics) সমাপ্ত।
ভবিষ্যতে চেস্টা করব FBK101: Basics of Facebook ও FBK102: History of Facebook নিয়ে আলোচনা করার। B-) B-)

একটি বল্টু মিয়া প্রোডাকশন।



এই প্রোডাকশনের আরও কিছু পোষ্ট যা আপনাদের ভালো লাগতে পারে:

একট ফেসবুক HQ ছবি ব্লগ (১ম পর্ব)

একট ফেসবুক HQ ছবি ব্লগ (২য় পর্ব)



ধন্যবাদ :)

সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×