বলতো দেখি দুধের কি রং, লাল কাল নাকি সাদা?
তরকারিতে কি দেই বলো ইট বালু নাকি আদা?
শিক্ষা যে দেন কি তাকে বলে শিক্ষক নাকি কসাই?
রান্না করার সময় হাড়ি কিসের উপর বসাই?
জটিল এসব উত্তর দিলে ঘরে বসে লাখপতি
... কখনও কি তুমি দেখেছ ভেবে কার লাভ কার ক্ষতি?
এক ম্যাসেজে সাত টাকা কাটে লাখ ম্যাসেজে কতো?
এমন হুজুগ কে আর দেখায় বাঙ্গালিদের মতো?
চলছে দেশে রবি নিবেদিত 'কে হবে কোটিপতি'
নকল করেই হচ্ছে দেশের চরম অগ্রগতি।
তোমার আমার পকেট কেটে দিচ্ছে করে ফাক
ধান্দাবাজির প্রোগ্রাম এসব শিঘ্র নিপাত যাক।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


