শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি

আসবে আমার মা (রিপোষ্ট)

২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৮

শেয়ার করুন:                   Facebook

মা, ওমা, মা! রাত্রির নিরবতার বুক ছিঁড়ে ছড়িয়ে আসে একটি অবুঝ শিশুর আর্তনাদ, গতকাল দুপুরে কোদাল নিয়ে যে শিশুটি মায়ের কবর খুঁড়ে তাকে তুলতে গিয়েছিল, রাত দুপুরে সে তার মায়ের কোল খুঁজে না পেয়ে কান্না জুড়ে, মা-া া! সারাদিন হাড়ভাঙ্গা খাটুনির পর কান্ত শরীরে যে বোন ঘুমিয়ে ছিল, তার ঘুম টুটে যায়। তার ছোট ভাইটি কাঁদছে, বোনটি তাকে ষ্পর্শ করেনা। হারিকেনের আলোটা বাড়িয়ে দেয়, সে জানে তার এই মর্মাহত ছোট ভাইটিকে এখন আদর করা মানে ওর দঃখটাকে আরো বাড়িয়ে দেওয়া। নিরুপায় হয়ে আঁচলে মুখ গুঁজে কেঁদে প্রভুকে দোষারোপ করে, এমনটি কেন হলো বিধি! বুকে ভেতর মায়ের শোক, চোখের সামনে এই অবুঝ শিশুটির আর্তনাদ, শোকে শোকে বোনটির পাথুরে হওয়া। আমি দরজার পাপোশের উপর শুয়ে আছি, মা চলে যাবার পর এটাই আমার বিছানা। দরজা লাগাতে দেইনা কাউকে, আমি জানি আমার মা আসবেই।
শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, আমিতো কাঁদতে পারিনা, তাই আমার ঘুম আসেনা। আজ কতদিন দু'চোখের পাতা এক করতে পারিনা, মা যদি এসে চলে যায়! আমি তাকে আর যেতে দেবনা। আপা আমার দিকে তাকিয়ে আছে, আমি জানি আরো কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাববে, আমি হয়তো ঘুমিয়ে পড়েছি, দরজা লাগিয়ে দিতে চাইবে। প্রতিদিনের মতো আজও তাকে নিরাশ হয়ে ফিরতে হবে। আমার সজাগ উপস্থিতি জানাতে বলি,' আপা, মরে গেলে মানুষ খুব নিষ্ঠুর হয়ে যায়! দেখলেতো যে মা মাছুমকে ছাড়া একপলকও কোথাও থাকতে পারতো না, সেই মা-ই মাছুমের কান্না শুনে আসছেনা।' এবার আপা আর নিজেকে সামলাতে পারেনি, বালিশে মুখ গুঁজে কাঁদতে থাকে। আমি আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে থাকি আর ভাবি, তারা গোনা শেষ হলেই হয়তো মা আসবে।
আমার কোন কিছুই ভালো লাগেনা, মায়ের হাতের পানি ছাড়া আমার তৃষ্ণা মিটেনা। আপা জোর করে পুকুর ঘাটে নিয়ে গোসল করাতে চাইবে। মাথায় পানি ডাললে যেটুকু পানি ঠোঁটের স্পর্শে আসে, আমি ইচ্ছা করেই গিলে ফেলি, মরতে চাই আমি, কে যেন বলেছিল, মরলে তোর মায়ের সাথে দেখা হবে। আপা বলতো পুকুরের পানি খেলে মানুষ মরে যায়। আমার সকল চিন্তা মাকে ঘিরে, আপা লাঠি দিয়ে পিটিয়ে খাবার গিলিয়ে দিতে চায়, কিন্তু পারেনা। একদিন আপাকে বললাম,' আমার একটা জিনিসি খেতে খুব ইচ্ছে করে', আপা রাজ্যের আগ্রহ নিয়ে বললো, কী? আমি মায়ের মত ঘুমাতে চাই বলে বললাম, বিষ। একথা শুনে সে আমাকে অনেক মারলো, তারপর বুকে নিয়ে অনেক কাঁদলো। আমিও সেদিন কেঁদে ছিলাম, মায়ের মৃত্যুর দুইমাস পর এ আমার প্রথম কান্না, আমার শোকের পাথর গলে অশ্রুতে পরিনত হলো। আমার কান্না যেন আর থামতে চায়না, হঠাৎ হঠাৎ বুকের ভেতর বেদনার ঝড় উঠে, আমার মা যেন কোথাও কোন বিপদে পড়েছে, আসতে পারছেনা, আমি যেন তার আর্তনাদ শুনছি। মা যেন আমার জন্য কাঁদছে, আমার কাছে আসতে চাইছে, কিন্তু পারছেনা।
এখন আর আমাকে পাপোশে ঘুমাতে দেওয়া হয়না। জানালা দিয়ে মায়ের পথ পানে চেয়ে থাকতে হয়। আমার ঘুম হয়না, মাঝে মাঝে মনে হয় দরজা বন্ধ দেখে মা ফিরে চলে যাচ্ছে। আমি দরজা খুলে মা-মা বলে দৌড়াতে থাকি, কিন্তু কোথাও তিনি নেই। মাকে ধরতে না পারার যন্ত্রণা নিয়ে দিন কাটে। এবার আমার ঘরের দরজায় তালা। ওদের তালার কারণে আমার মা আসতে পারেনা ঘরে। আমি প্রায় শুনি, মা আমাকে ডাকছে, বাইরে থেকে তালা দেওয়া, আমি দরজার ফাঁক দিয়ে দেখি মা চলে যাচ্ছে।
তারপর অনেক দিন মা আসেনি, আবার একদিন আসবে, এই বাস্তবকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে, আমাকে নিয়ে যেতে, সেদিন কেউ আমাকে ঠেকাতে পারবেনা।

 

 

  • ১৪ টি মন্তব্য
  • ১০৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১২
comment by: রুবেল শাহ বলেছেন: +
২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৩
comment by: আলী প্রাণ বলেছেন: ধন্যবাদ।
৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৬
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কষ্টের লেখা......।
মন খারাপ করা।

শুভকামনা রইলো/
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২১

লেখক বলেছেন: বাস্তবটা এমনই......

তাকে ভোলা যায়না, ফেলা যায়না, বুকে ধরে শুধু কাঁদা যায়।

ভালো থাকার শুভকামনা থাকলো।

৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২১
comment by: পারভেজ বলেছেন: অনেক কষ্ট জড়ানো প্রতিটি লাইনে।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৩

লেখক বলেছেন: এ কষ্টের ইতি কোথায়!

আমি মুক্তি চাই।

৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২২
comment by: নিহন বলেছেন: +++++
৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২২
comment by: আলী প্রাণ বলেছেন: এ আমার বাস্তব জীবন।
৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৬
comment by: নিহন বলেছেন: যদি জানতাম সেদিন মাগো
আমাদের সেই তুমি ,
আমাদের ছায়া মনি ,
চলে যাবে আমাদের ছেরে চিরতরে।
হারিয়ে যাবে অনেক দূরে ।

যদিও জানতাম পারতাম না কিছু করতে
পারতাম শুধু শেষ সময়টকু মাগো
তোমায় জরিয়ে ধরে থাকতে ।
তুমি যখন শুয়ে ছিলে হাসপাতালের
সাদা এক বিছানায় ।
কতোজন দেখতে আসে নিয়ে আসে ,
কতো খাবার খেতে দেবে তোমায় ।
সে খাবার তুমি না খেয়ে মা
সবার অজান্তে তুলে দিতে
তোমার খোকাদের মুখে।

যদি জানতাম সে দিন মাগো
আমাদের সেই তুমি ,
আমাদের ছায়ামনি,
তোমায় চিরতরে হারাতাম
নিতাম না তোমার দেয়া সে খাবার মুখে তুলে।
থাকতাম সুধু শেষ সময়টুকু
মাগো তোমায় জড়িয়ে ধরে ।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩১

লেখক বলেছেন: সমবেদনা থাকলো।

ধন্যবাদ, ভালো থাকবেন।

৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৬
comment by: মেহেদী ইকবাল রমি বলেছেন: অদ্ভূত বিষন্ন কষ্ট। অভিনন্দন আলী ভাই। +
৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৬
comment by: আলী প্রাণ বলেছেন: ধন্যবাদ।
১০. ০৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৭
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: কেন এত কষ্ট!!! মনটা ভালো লাগছে না

কেমন আছেন? অনেক দিন দেখা যায় না?

ভালো থাকা যেন হয়।
০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: আমি কখনই আমার অতীতকে অতিক্রম করতে পারিনা, কেন পারিনা জানিনা। আমার জন্মই দুঃখকে বুকে ধরে শোকের সাগরে ভাসার জন্য, এক জীবনে একটি মুহূর্তের জন্যও আমি সুখি হতে পারিনি, কেন ?

আমার অপরাধ আমি পৃথিবীর আলো দেখছি।

 



 


স্বপ্ন পুরনের স্বপ্ন নিয়ে অনন্তের দিকে চলমান.......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৫১৭৬