somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুন্ডি!

০২ রা মে, ২০১০ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাসিদের কষ্টার্জিত টাকার নাম রেমিটেন্স, যা আমাদের সরকারের চাকাকে সচল রাখে, কিন্তু আমাদের সরকারের কি তার চাকার টায়ার পাল্টানোর (প্রবাসীদের উন্নয়ন), বেয়ারিং পাল্টানোর ( নতুন কর্মবাজার সৃষ্টি) কোন উদ্যেগ আছে কি? তবে সরকারের এই চাকার হাওয়া ছেড়ে দেওয়ার একটা উদ্যেগ আছে। নাম তার হুন্ডি!

মধ্যপ্রাচ্য থেকে যত টাকা ব্যাংক কিংবা অনুমোদিত রেমিটেন্স ট্রান্সপারের মাধ্যমে যায়, প্রায় তার সম পরিমান টাকা হুন্ডির মাধ্যমে পাচার হয়ে থাকে! আমি বিশ্বাস করতে পারিনা এব্যপারটা, কিন্তু কিছু বিষয় আমাকে বিশ্বাস করেতে বাধ্য করে। আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে যেসব সমস্যার মুখোমুখি হই এবং অন্যদিকে হুন্ডিতে টাকা পাঠাতে যে সব সুযোগ পাই তা নিয়ে একটু আলোচনা করলে ব্যপারটা সহজ হয়ে যায়।

যে কোন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতো একটি ব্যাংক হিসাবের বাধ্যবাধকা এমাধ্যমে টাকা পাঠানোর প্রথম অন্তরায়। তাছাড়া একটি ব্যাংক হিসাব খোলা বাংলাদেশে একটি যুদ্ধ প্রস্তুতির মত। নাগরিকত্বের সনদপত্র, চারিত্রিক সনদপত্র, সত্যায়িত ছবি( কমপক্ষে আট কপি), নগদ টাকা জমা, ব্যাংক হিসাব আছে এমন একজন ( যে ব্যাংকে হিসাব খোলা হবে সে ব্যাংকে সচল হিসাব আছে এমন ব্যাক্তি) আর ফরম পূরনের ব্যপারগুলো নিরক্ষর স্বল্প শিক্ষিত মানুষের কাছে অগ্নি পরিক্ষা তূল্য। এ সমস্যগুলোর কারণে প্রবাসীরা কিংবা তাদের স্বজনরা ব্যাংক হিসাব খুলতে আগ্রহী নন এবং ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে আগ্রহী হননা। পাঠালেও ধীরগতি, জমা হয়নি, কালেকশন নাই হাজার রকমের অজুহাত। তাছাড়া সপ্তাহে দুই দিন বন্ধ সহ সরকারি ছুটি আর হরতাল ধর্মঘট আর অফিস আওয়ারের অজুহাততো আছেই। নিজের টাকা নিজে তুলতে এর চেয়ে বড় কোন বিড়ম্বনা আর হতে পারেনা। অথচ হুন্ডিতে একদম সহজ, নাম এবং মোবাইল নাম্বার। দিনরাত চব্বিশ ঘন্টা এদের বুথ খোলা। আছে টাকা ঘরে পৌছানো ব্যবস্থা, রেট ব্যাংকের কাছকাছি। যখন তখন টাকা পাঠানোর সুযোগ আর যে কোন স্থানে টাকা পৌছানোর দিক দিয়ে তারা অনেক এগিয়ে। আর আমাদের অথর্ব সরকার আর তার চামচিকার দল রেমিটেন্স গলা ফাটিয়ে চিৎকার করবে আর প্রবাসীদের দূর্দশা দেখলে মুখ লুকাবে।


বাংলাদেশে এক ব্যাংক হিসাব খোলার বিপরীতে সৌদি আরবের এনসিসি ব্যাংকে একটি হিসাব খোলার অভিজ্ঞতার কথা বলি। এখানে আমার ব্যাংক হিসাব খুলতে শুধুমাএ আমার রেসিডেন্স পারমিটের ফটোকপির (যা অফিস কতৃপক্ষ করে থাকে) প্রয়োজন হয়েছে। একটাকা জমা কিংবা পাঠানো অথবা অন্যকোন ধরনের হয়রানি নেই। আমাকে একটি এটিএম কার্ড দেওয়া হলো যা এখানে ১৪০০ বুথে ব্যবহার করা যায় এবং দেশে টাকা পাঠানো যায়। এর জন্য অতিরিক্ত কোন চার্জ নেই। শুধুমাত্র ব্যাংকিং ব্যবস্থাকে উন্নত করার মাধ্যমেই সরকার এসমস্যার অনেকাংশের সমাধান করতে এবং রেমিটেন্সকে নিজের পকেটে রাখতে পারেন।

সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১০ রাত ১১:০৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×