somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইনে বাংলা লেখার সমাধান!!!!!!! sutonnyMJ থেকে unicode ফন্টে রূপান্তর

১৬ ই মার্চ, ২০১১ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম

আমি গতদিন আমার পিসিতে (অনলাইনে) বাংলা লেখার সমস্যার উপর একটি টিউন করেছিলাম

যার বিস্তারিত নিচের লিঙ্কে জানা যাবে :

Click This Link

কোন উপায়েই আমার পিসিতে (অনলাইনে) বাংলা লিখতে পারতাম না। পরে সার্চ করতে লাগলাম কিভাবে অনলাইনে বাংলা লেখা যায়।

পরে এক ভাইয়ের ব্যক্তিগত সাইট থেকে পেয়ে গেলাম অনলাইনে বাংলা লেখার মোক্ষম যন্ত্র। ধন্যবাদ দিয়ে তাকে ছোট করব না। তবে আমি তার কাছে কৃতজ্ঞ।

টেকটিউনারদের সুবিধার্থে পোষ্টটি এখানে উল্লেখ করছি।

এবার আসি আসল কথায় :

এটি হল একটি কনভারটার। যার নাম avro-converter । যার দ্বারা আপনি এম এস ওয়াডের .doc/.rtf এ সেভ করা ফাইলটি avro-converter দিয়ে ইউনিকোডে রুপান্তর করতে পারবেন।

ওয়েবসাইটে একই সাথে বাংলা ও ইংরেজি লেখা দেখার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। ইদানিং ওয়েবসাইট গুলোতে ইউনিকোডের ব্যবহার খুব বেশি দেখা যায়। বিজয় কি-বোর্ডের কি-গুলোতে বাংলা লেখা থাকায় বিজয় সফ্‌টওয়্যার ইনস্টল করে SutonnyMJ ফন্ট নির্বাচন করে খুব সহজেই বাংলা লেখা যায়। কিন্তু অভ্র ইউনিকোডের আলাদা কি-বোর্ড না থাকায় অভ্র ইউনিকোড-এ বাংলা লিখতে মাঝে মধ্যে সমস্যা হয়। যেমন কোন কি চাপলে কি বর্ণ লেখা হবে সেটি অনেক সময় মনে থাকে না। তখন অভ্র কি-বোর্ড layout এর সাহায্য নিতে হবে। কিন্তু আপনি ইচ্ছা করলে খুব সহজেই বিজয় ফন্ট দিয়ে লেখা বাংলাকে অভ্র ইউনিকোডের বাংলা ফন্ট-এ রুপান্তর করতে পারেন। এর জন্য নিচের অপশন

ডাউনলোড

থেকে ২.৪২ মেগাবাইটের একটি সফ্‌টওয়্যার বিনামূল্যে নামিয়ে (ডাউনলোড) ইনস্টল করুন। তারপর সফ্‌টওয়্যারটি রান করলে প্রথম অপশনটি নির্বাচন করুন।

পরে পাঁচটি অপশন থেকে তিন নং অপশনটি (.doc/.rtf ফাইল এর ক্ষেত্রে) নির্বাচন করে

Go তে ক্লিক করুন। এখন Add File বাটনে ক্লিক করে আপনি যে .doc/.rtf ফাইলটি রুপান্তর করতে চান সেটি নির্বাচন করে Convert-G ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন আপনার .doc/.rtf ফাইলটি ইউনিকোড ফাইল এ রুপান্তরিত হয়েছে এবং লেখার ফন্ট SutonnyMJ থেকে পরিবর্তন হয়ে vrinda ফন্ট হয়েছে।

এইভাবে আপনি বাংলা লিখে tune করতে পারেন। বাংলাতে মেইল করতে পারেন। এই সুবিধা তাদের জন্য যারা আমার মত অনলাইনে বাংলা লেখার সমস্যাই পরেছেন।

এই সফ্‌টওয়্যারটি দিয়ে আপনি টেক্স ফাইল, মাইক্রোসফ্‌ট ওয়ার্ড, এক্সেল, একসেস ইত্যাদি ফাইল ইউনিকোড এ রুপান্তরিত করতে পারবেন।

কোন ভুল করে থাকলে অবশ্যই জানাবেন।

সবাইকে ধন্যবাদ
পূর্বে প্রকাশিত
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১১ সকাল ১১:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×