somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামু ব্লগ এক কঠিন সময় পার করছে। সামুকে বাচিয়ে রাখতে হবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোয়েন্দারা ১০টি ব্লগকে নজরে রেখেছে তার মধ্যে সামু একটি। যদিও তারা বলছে, ব্লগে কেউ দেশবিরধী কিছু লিখছে কিনা তা মনিটর করছে। ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। কারন সামনে যখন গনেশ উলটে যাবে, তখন তাদের নজরদারী কারনগুলোও পরিবর্তন হবে। তাই তারা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে।

এদিকে সামু কতৃপক্ষও অনেক ভাবনার মধ্যে দিন কাটাচ্ছে। বিষেশ করে সোনা ব্লগ বন্ধ ও তার সম্পাদক গ্রেফতার হবার পর। একটি ব্লগ তিলে তিলে বছরের পর বছর ধরে একটা পর্যায় আসে। অথচ তা বন্ধ করে দিতে লাগে মাত্র ১ মিনিট। আর তার সম্পাদক গ্রেফতার হতে লাগে ১ ঘন্টা।

সামু না পারছে শ্যাম রাখতে না পারছে কুল রাখতে। এখন যদি সে চাপের মুখে ভিন্ন মতদের বিপরীতে অবস্থান নেয়, তাহলে তার সেই বাক-স্বাধীনতার অহঙ্কার আর থাকছে না। আবার ভিন্নমতের সুযোগ দিলে সরকারে চাপে ব্লগ বন্ধ কিংবা সম্পাদক গ্রেফতার হতে পারে। কিংবা গনেশ উল্টালে তখন সে ঔ গোয়েন্দাদের তথ্যের ভিতিত্তেই অস্তিত্বের মুখে পরবে। আর যেভাবে ব্লগারদের উপর আক্রমন হচ্ছে, তাতে তারাও যে নিরাপদ তা কে বলতে পারে? আমি জানি না ১৯ জনের মদ্ধে, প্রধানমন্ত্রী তাদেরকে নিরাপত্তায় রেখেছেন কিনা। আমি এটাও যানি না আগামী প্রধানমন্ত্রী আর কোন ১৯ জনের নিরাপত্তা দেবেন?

সেদিন ফেসবুকে ছবিতে দেখেছিলাম, সামু ব্লগের মালিকদের একটি জাগরন মঞ্চথেকে আপমানিত করা হয়েছিলো। তারা ভেবে ছিলো হয়তো সকলে তাদের সম্মান করবে। মঞ্চের দিকে ডেকে নিবে। কিন্তু বিধি বাম। পরের দিন, ব্লগ কতৃপক্ষকে লিখতে দেখলাম, কাদের মোল্লার আর কামরুজ্জামানের প্রেস ক্লাবের পদ বাতিল নিয়ে পোষ্ট দিতে। পোষ্টটি পরে আমার মনে হলো, তারা যে তাদের পক্ষ সেটাই আকুতির স্বরে প্রমান করতে চাইছে।

সাহবাগের আন্দোলনের আভাস গোয়েন্দাদের কাছে ছিলোনা। কেননা এত দিন অনলাইন জগৎটা তাদের কাছে অন্ধকারের মত ছিলো। আসলে গোয়েন্দারা ব্লগগুলোর মোটিভ ধরার চেষ্টা করছে। গোয়েন্দারা বোঝার চেষ্টা করছে, অনলাইনে কি হচ্ছে? কে কার পক্ষ নিচ্ছে? যদি দেশে মধ্যপ্রাচ্যের মত কোন বিপ্লব হয়ে যায়, তাহলে সেটা কিভাবে আগেভাগে সামাল দেওয়া যায় সেটা তারা ভাবছে।

আমাদের উচিৎ হবে না ব্লগে বাকশাল কায়েম করা কিংবা ব্লগকে দেশ বা জনস্বার্থ বিরোধী হাতিয়ার বানিয়ে বিতর্কিত করা।

আসুন আমরা সামুকে বাচিয়ে রাখতে অতি সাবধানে আমাদের মতামতকে তুলে ধরি। অন্যের মতামতকে শ্রদ্ধা করি। ব্লগের নিতীমালাগুলো মেনে চলি। কেনোনা সামুকে অনেক দিন বাচিয়ে রাখতে হবে আমাদেরই প্রয়োজনে।
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে” (দিনলিপি, ছবিব্লগ)

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৫


রোদের মাঝে একাকী দাঁড়িয়ে....
ঢাকা
২৮ ফেব্রুয়ারি ২০২৬, বেলা ১২৩৩

"সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে" -- নিজ শিশুর মুখে একথা শুনে মানব শিশুর মায়েরা সাধারণতঃ কপট রাগত স্বরে এমন প্রতিক্রিয়া... ...বাকিটুকু পড়ুন

রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান নিজে কি পেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৮:৩৫


ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটা প্রশ্ন ঘুরেফিরে এসেছে — রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান আসলে কী পেল? ইরানের Shahed-136 ড্রোন ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে, সাধারণ মানুষের ঘরবাড়ি... ...বাকিটুকু পড়ুন

"মেলা সুন্দর হতো আমাদের শৈশবে, যখন বই ছিল স্বপ্নের প্রতিশব্দ" ~ বইমেলা ২০২৬ উপলক্ষ্যে বাংলা ট্রিবিউনকে দেয়া আমার সাক্ষাৎকার

লিখেছেন সাজিদ উল হক আবির, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১০:৩৮



প্রশ্ন: মেলায় আপনার নতুন কী বই প্রকাশিত হচ্ছে?

সাজিদ উল হক আবিরঃ গত বছরখানেক ধরে দুটো বইয়ের কাজ করছিলাম। একটা আমার দ্বিতীয় উপন্যাস, সরীসৃপতন্ত্র; দ্বিতীয়টি, মিলান কুণ্ডেরার উপন্যাস দা... ...বাকিটুকু পড়ুন

জল্লাদ খামেনি বাঙ্গুদের কাছে হিরো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১১:১২



বাঙ্গুদের কাছে খামেনি হিরো কারণ সে ইউএসের বিরুদ্ধে দাড়িয়েছিল। কিন্তু বাঙ্গুরা কখনোই জানবেনা এই খামেনির ইরান ২০০৬ সালে তাদের এয়ারস্পেস আমেরিকার জন্য খুলে দেয় যাতে সাদ্দামের বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ বিরোধী কবিতা: তোমরা বিড়াল হত্যার উৎসবে মেতেছো

লিখেছেন অর্ক, ০৫ ই মার্চ, ২০২৬ রাত ১২:৪২



আর আমি ভীষণ দুঃখ পেলাম দেখে
দল বেধে বিড়াল হত্যার উৎসবে মেতেছো
কুয়াশাচ্ছন্ন বরফসাদা হিম রাত শীতের
তোমরা বিরাটকার কালো আলখাল্লা পরা
উলের ভারি দস্তানা ও মুজো হাতে পা’য়ে;
পাশবিক উল্লাসে শীর্ণকায় শিশু বিড়ালটিকে
কামড়ে আঁচড়েহাঁচড়ে... ...বাকিটুকু পড়ুন

×