somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাবিপ্রবিতে শুরু হলো যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গনস্বাক্ষর কর্মসূচী।

২৮ শে মার্চ, ২০০৯ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অবশেষে ২৬শে মার্চ ২০০৯,অনেক প্রতিক্ষীত দিনটি চলে আসলো। অনেকদিন ধরেই সামহোয়ার.নেট, আমার ব্লগ.কম, জেনোসাইডবাংলাদেশ.অরগ, মুক্তিযুদ্ধ.অরগ "যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গনস্বাক্ষর কর্মসূচী"এর কার্যক্রমে সামিল হওয়ার ইচ্ছে ছিল।তবে বিভিন্ন চাপে শুরু করাটাই কষ্ট হয়ে পড়েছিল। তাই অনেক চিন্তা ভাবনা করে ২৬শে মার্চ ২০০৯ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের কর্মসূচী শুরু করার দিন ঠিক করলাম।প্রক্টর, ভিসি অফিসে দৌড়াদৌড়ি করে যাবতীয় অনুমতি নেওয়া, ব্যানার, লিফলেট বানানো ইত্যাদি কাজে ২৫ তারিখ সারাটা দিন কেটে গেল।



২৬ তারিখ সকাল হতে না হতেই ব্যানার, লিফলেট নিয়ে দৌড় দিলাম আমরা কিছু বন্ধু ক্যাম্পাসের উদ্দেশ্যে।চেয়ার টেবিল টানাটানি করে কোন রকম বসতে না বসতেই দেখি লাইন লেগে গেছে স্বাক্ষর দেওয়ার জন্য।আমরা তো হিমসিম খেতে লাগলাম। ভিসি স্যার আসেননি তখনো।আমাদের পরিকল্পনা ছিলো তিনি উদ্বোধন করার পর আমরা স্বাক্ষর কর্মসূচী শুরু করব।কিন্তু লম্বা লাইন দেখে ভিসি স্যারের সাথে আলোচনা করে স্বাক্ষর শুরু করে দিলাম। সবার সেকি উত্তেজনা! বাচ্চা বৃদ্ধ হতে শুরু করে সবার আগ্রহ দেখে আমরা তো দারুন অভিভুত।
কিছু ক্ষন পরেই এলেন ভিসি স্যার।তিনি উদ্বোধন করার পর একে একে সব টিচার স্বাক্ষর দিলেন।


সারাটা দিন এক রকম প্রচন্ড ব্যাস্ততায় কাটলো।বিকেলের দিকে শুরু হলো বালি ঝড়।সবকিছু এলোমেলো করে দিচ্ছে।তবুও হাল ছাড়লামনা আমরা।

স্বাধীনতা দিবস উপলক্ষে একদিকে চলছে "শিকড়ের" মনোমুগ্ধকর অনুষ্ঠান অন্য দিকে কার্টুন প্রদর্শনী। আর এর মাঝে চলছে আমাদের স্বাক্ষর গ্রহন।রাত নয়টায় শেষ হলো শিকড়ের অনুষ্ঠান সাথে সাথে আমাদের স্বাক্ষর গ্রহন।

একগাদা ধুলাবালি মাথায় নিয়ে চললাম আমরা যে যার নীড়ে

সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৭
২৬টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

×