একজন সাহিত্যনুরাগী, যিনি সাহিত্য নিয়ে বেশ আলোচনা, সমালোচনা করেন, কম বেশী লেখারও চেষ্টা করেন।
তো এই ব্লগের সন্ধান পেয়ে তিনি মহাখুশি হলেন এই ভেবে এখানে উন্মুক্ত সাহিত্য চর্চা করা যাবে। পাঠকের মতামতও জানা যাবে। নিজের এবং নিজের সৃষ্টি সাহিত্যকে মূল্যায়ন করার ক্ষেত্রে এই ব্লগকেই মনে প্রাণে গ্রহণ করলেন ।
বেশ উৎসাহ, উদ্দীপনা নিয়ে তিনি শুরু করলেন রেজিস্টেশন কমপ্লিট করে একটি সুন্দর নিক-ও নিলেন, নিক-টাতে যেন সাহিত্য সাহিত্য গন্ধ পাওয়া যায়। নিক দেখলেই যেন তার ব্লগে যে কেউ ঢু মারবে, কমেন্টে কমেন্টে ভরে উঠবে ব্লগ। ”টপ রেটেড পোষ্ট’-এ তার লেখা থাকবে।
বহু আশা আকাঙ্খা নিয়ে শুরু করা তার সাহিত্য চর্চার যেরুপ প্রতিফলন দেখতে চেয়েছিল, তার বিন্দুমাত্রও তিনি ছোঁয়া পেলেনা না। আশাহত হলেন। যাও দু-একটা কমেন্ট পড়ে তাও প্রসঙ্গের বাহিরের রসাত্মক আলোচনা। পরিচিত নিকদের মধ্যে আলাপচারিতা, অশ্লীল ভাষার ব্যবহার, আক্রমনাত্মক পোষ্ট সবকিছুই যেন অল্প কয়েকদিনে তার আশার প্রদীপকে নিভিয়ে দিল। তার পোষ্টের বিদ্রুপাত্মক ও তাচ্ছিল্ল বিপরীত পোষ্টে এতটাই মর্মাহত হলেন তিনি বুঝতে পারলেন এ জায়গা তার জন্য নয়। নীরবে তিনি চলে গেলেন। ত্যাগ করলেন ব্লগ।
কিন্তু সাহিত্য চর্চা তো থামালে হবেনা। যে ভাবেই হোক এ ব্লগে না হয় সম্ভব হলনা কিন্তু অন্য কিছু তো চেষ্টা করতেই হবে। তাই এবার সে নিজেই কাগজে লেখালেখি শুরু করল। শুধু লিখলে তো হবেনা তার প্রকাশ চাই তারপর গ্রহনযোগ্যতা, সাধারনের মতামত সবকিছু চিন্তা করে তার সৃষ্টিগুলোকে নিয়ে পরিচিত অপরিচিত প্রকাশকের নিকট যাওয়া আসা শুরু করলেন।
একদিন, দুদিন এভাবে চলতে থাকল। তার সৃষ্টিকর্মেরও ধাঁচও পাল্টাতে লাগল। পরিশ্রমের অন্ত নেই যেভাবেই হোক তাকে এ বিষয়ে প্রতিষ্ঠিত হতেই হবে। অবশেষে পছন্দ হল প্রকাশকের । ছাপাও হল। বাজার মাত হল। হিট হল, একেবারে মার্কেটে আসার সাথে সাথে সব বিক্রি এমন অবস্থা। লেখকের জয়জয়কার। চারিদিকে তার নাম। মিডিয়ারা হুমড়ি খেযে পড়ল তার কাছে। সব চ্যানেলে তার ছবি।
আয়োজন করা হল এক সাক্ষাৎকারের, সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করে চলেছেন, তিনিও উত্তর দিচ্ছেন।
অনেক প্রশ্নের এক প্রশ্নে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন-
সাংবাদিক : আমরা জানি আপনি কঠোর পরিশ্রম করে আজ এই অবস্থানে এসেছেন, যদি এই অবস্থানে আজ আপনি না থাকতেন তাহলে এতদিনে কি হতেন?
(লেখকের সহজ উত্তর)
লেখক : ”সাম্ওয়্যার্ ইন ব্লগের” একজন “ব্লগার”
(আগত মিডিয়ার সাংবাদিক এবং অতিথি সহ সকলেই এক মূহুর্তের জন্য নিশ্চুপ হয়ে গেল)
এ পোষ্টের সার সংক্ষেপ
সার সংক্ষেপ-১
সার সংক্ষেপ-২
সার সংক্ষেপ-৩
(বি:দ্র: পোষ্টটি শেষ করার পর পোষ্টের সার সংক্ষেপ লেখার ইচ্ছে ছিল, চিন্তা করলাম আমার চেয়ে অনেক ব্লগার আরো ভাল এবং নৈতিক সার সংক্ষেপ লিখতে পারবেন,তাদের জন্য নিজেকে বিরত করলাম)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



