somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আলুমিয়া
বাংলা লিখতে ইচ্ছা করে মাঝে মাঝে। আবার দেশের বিভিন্ন খবর পড়ে উতলা লাগে মাঝে মাঝে। করোটির ভিতর কথাগুলা ঘুরাফিরা করে। লেখক না তাই সুন্দর করে লিখতে পারি না। জানি। তাই আমি আলুমিয়া। এইটা আমার ব্লগ। আলুমিয়ার বাংলা ব্লগ।

আমার প্রথম

০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তো প্রেমে তো পড়েই গেলাম। মেয়ের নাম আকলিমা। দেখতে একটু কালো হলেও মাসাল্লা রকম সুন্দর। কাজল টাইপ। দুপুর রোদে ছাদের মধ্যে বসে থাকি বিজ্ঞান বই নিয়ে। ভাবটা হল ঘরে পড়তে পড়তে বোরড। তাই ছাদে এসে....বসে আছি বিজ্ঞানী হওয়ার জন্য। আসলে ব্যাপারটা হল কখন মাইয়া আসবে কাপড় শুকাতে, আমাকে দেখে একটু তাকাবে, একটু হাসবে। আমি দেখব তার সৌন্দর্য।

তখন ক্লাশ টেনে পড়ি। টাকা পয়সার দরকার। কিন্তু কি করি? প্রেম প্রকাশ করতে গেলেও তো টাকা লাগবে। কি করব? মহা চিন্তার মধ্যে আছি। একদিন এক বড়ভাই কে বল্লাম কি করা যায়? বড়ভাই অনেক চিন্তাভাবনা কইরা কইল-আলু -তুই তরকারির বিজনেস কর। আমার মনটা খারাপই হয়ে গেল। কেউ সিরিয়াস ভাবে নেয় না আমারে। যার নাম আলুমিয়া -তারে সিরিয়াস ভাবে নেয়ার কিছু নাই। কি আর করা....ভাবতে ভাবতে মনে হয় সামনে রাখা খাতার উপর কয়েক কোটিবার আকলিমা, আলিমা, কলিমা, মাকআলি লিখে ফেলেছি। হঠাৎ দেখি চুলের উপর রাম টান।
আরে ধ্যাত শেয়াল কোথা.........
আমার বাপটা দাড়িয়ে হোতা....
আমার বাপ আমার জন্মকে নাজায়েজ উপায়ে বর্ননা করে আমাকে পিতা পরিচয় থেকে বন্চিত করল। অবশ্য আমি এতে কখনই কিছু মনে করিনাই। কারন এটা তার ও তার স্ত্রীর ব্যপার। যাহোক - আমি কই কম্ম কাবার। বাপরত্নটি এমন এক চটকনা দিল যে-মনে হল আক্কেল দাত খানা মনে হয় বাপ বাপ করে উঠল। উনার আরও গোটা কতক কিল, ও ঘুসির ফলে- মন থেকে আকলিমা বাষ্প হয়ে বেরিয়ে গলে। রয়ে গেল তার সৃত্মি। তার ঘামানো বগলের প্রতিচ্ছবি। তারা শুকানো ফাটা পায়ের অমলিন হাসি। আমি মজনু হয়ে গেলাম। মজনু হলে তো নেশা করতে হয়। আমারও নেশা করতে হবে। আমার পিতাকে দেখিয়ে দিতে হবে-কি ক্ষতি সে আমার করেছে। কিন্তু নেশা করতেও ত টাকা লাগে। পকেটে ১টাকা ২৫পয়সা আছে। বের হলাম উন্মত্ত হয়ে। গলির সামনে টংয়ের দোকান। গোল করে কাটা একটা কার্ডবোর্ডে লেখা.....
তামাক আর ফিল্টার
দুজনে দুজনার।- উইলসকিংস।
এইত চাই।
কিনলাম একটা সিগারেট। আগুনওলা দড়িটা টেনে নিয়ে ধরালাম, দিলাম একটা টান। পাশ থেকে কেউ যেন দোকানদার বলল- আধাপোয়া মুসুরের ডাল দেন। তাকিয়ে দেখি আকলিমা।

এখন পিছন ফিরে যখন দেখি - তখন নিজেকে ভাদ্র মাসের কুকুর মনে হয়।

[email protected]
Ontario, CANADA.
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×