সত্যজিত রায়ের ফেলুদা বনাম সন্দ্বীপ রায়ের ফেলুদা

০৮ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৫৯

শেয়ারঃ
0 4 0

সত্যজিত রায়ের সৃষ্টিগুলোর মধ্যে ফেলুদা একটি আলাদা জায়গা দখল করে আছে। সাহিত্যের ফেলুদা যখন সেলুলয়েডে উঠে এলো - তখন অনেকেই ভেবেছিলেন, এবার বুঝি তার শ্রী কিছুটা হলেও নাশ হলো।

ফেলুদা চরিত্রটি জেমসবণ্ড বা শার্লক হোমসের মত নয়। এ একেবারেই বাঙালী চরিত্র। আমার আপনার মত ভাত মাছ খাওয়া বাঙালী। পার্থক্য কেবল একটাই, তিনি তীক্ষম বুদ্ধির অধিকারী। পেশীর জোর থেকে যিনি মস্তিষ্কের খেলায় বেশি মনোযোগী।

সত্যজিতের ছবিতে আমরা এই ফেলুদাকেই খুঁজে পাই। জয় বাবা ফেলুনাথ, সোনার কেল্লা ছবিগুলোতে আমরা দেখি তীব্র রসবোধ সম্পন্ন ফেলুদাকে। তার প্রতিটি কথা স্বতঃস্ফুর্ত কিন্তু অসাধারণ সেন্স অব হিউমার পূর্ণ। জয় বাবা ফেলুনাথ ছবিতে ফেলুদার সাথে হোটেলে দেখা হয় এক বডি বিল্ডারের, কিন্তু সেই বডিবল্ডার শুধু শরীরটাই গঠন করেছে, মস্তিষ্কের খেলায় ফেলুদা যখন বিপদ মোকাবিলা করেন, তখন সেই বডিবিল্ডার শারীরিক সমতা থাকা সত্ত্বেও পারলে পালিয়ে বাঁচেন। এই কনট্রাস্টটুকু দর্শক হিসাবে আমি প্রাণ ভরে উপভোগ করি। এর রসটুকু খুব সূক্ষ্ম মনে হয়। একই সাথে এও মনে হয় ফেলুদা যেন আমাদেরই মত একজন- খুব চেনা।

সন্দ্বীপ রায় যখন ফেলুদা তৈরী করলেন, তখন কেন যেন মনে হলো, তিনি ভুলে গেলেন - ফেলুদা চরিত্রটি সত্যজিত রায় তৈরী করেছিলেন একেবারে বাঙালী আদলে। সন্দ্বীপের বোম্বাইয়ের বোম্বেটে ছবিতে আমরা দেখি ফেলুদা কুমফু কারাতের এক ওস্তাদের সাথে সমানে লড়ছেন। সন্দ্বীপের ফেলুদার বুদ্ধি নাশ হয়নি, তিনিও তীক্ষম বুদ্ধির অধিকারী। নাশ ঘটেছে তার সেনস অফ হিউমারের। সত্যজিতের চিত্রনাট্যের সেই কাঁটা কাঁটা সংলাপ - তীব্র রসবোধ আমরা খুঁজে পাই না।

সব্যসাচী চক্রবর্তী নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা। তার চেহারা, কথা বলার ভঙ্গি - সবকিছুই ডিটেক্টিভ সুলভ। তারপরেও দর্শক হিসাবে সৌমিত্র চট্টপাধ্যায়ই আমার ফেলুদা হিসাবে প্রথম পছন্দ। কারণ? সৌমিত্রের চেহারা ও বাচনভঙ্গীর মধ্যে আমি ফেলুদার সেই চিরন্তন বাঙালীকেই খুঁজে পাই।

সন্দ্বীপের ফেলুদা আমার চেনা ফেলুদা নয় - যে ফেলুদার গল্প পড়ে আমার কৈশোর কেটেছে। সত্যজিতের চিত্রনাট্যে ফেলুদার সূক্ষ্ম ও রসে ভেজা সংলাপের স্বাদ থেকেও আমি এখানে বঞ্চিত।

 

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:১৪
অতিথি বলেছেন: কোথায় সত্যজিত আর কোথায় সন্দ্বীপ ! কার সাথে কার তুলনা করেন?
২. ০৮ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:১৭
আলভী বলেছেন: তুলনা করিছ না ভাই -ধাক্কা খেয়েছি - তা বলছি।
৩. ০৮ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:১৮
অরূপ বলেছেন: বোম্বাই এর বোম্বেটে দেখতে চাই? নেটে আছে কি?
লেখাটা চমৎকার
৪. ০৮ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:২১
অতিথি বলেছেন: সব্যসাচীরে দেখলে আর যাই হোক ফেলুদা মনে হয় না
৫. ০৮ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:২৪
অতিথি বলেছেন: আর বস আপনেরে ধন্যবাদ জানানো হয় নাই। ভালোমতোই ঘুইরা আইলাম টেকনাফ থেইকা। আপনের সাহস যোগানোটা কাজে লাগছে পুরা।
৭. ০৮ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:৩১
আলভী বলেছেন: অরূপ ভাই, বোম্বাইয়ের বোম্বেটে নেটে আছে কি না - জানি না। বাট, ডিভিডি পাওয়া যায়।
ভাস্করদাঃ বহাল তবিয়তে ফিরা আসছেন - ভাল কথা। কাজ হয়েছে? নেক্সট টাইম, আমি আপনাকে আরো সাহস দিতে চাই- আপনার সাথে গিয়ে- অবশ্যই আপনার অফিসের খরচে (হা হা)
৮. ০৮ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: ফেলুদা সম্পর্কে ধারনা নাই তবে আপনার লেখাটা অসাধারন
৯. ০৮ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:৩৮
আলভী বলেছেন: নূর-ই-হাফসাঃ থ্যাংকস। বাট পারসোনাল একটা রিকোয়েষ্ট, অবসর সময়ে ফেলুদা সিরিজের বইগুলো পড়বেন এবং মুভিগুলো দেখবেন। ঠকবেন না।
১০. ০৮ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:৪০
অতিথি বলেছেন: আলভী আপনের নাটক দেখার বাসনা জাগতেছে
১১. ০৮ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:৪৪
আলভী বলেছেন: দেখাবো - দিন তো চইলা যায় না। লাষ্ট নাটক গেল - ডিসেম্বরে - স্টেশন একাত্তর। সামনে দেশের অবস্থা একটু স্বাভাবিক হইলে একটা 26 পর্বের সিরিয়াল আসবে। বানানো শেষ। আপনারে খবর দিমুনে বস।
১২. ০৮ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:৫২
অতিথি বলেছেন: সৌমিত্র আর সব্যসাচী এদের একজনরেও ফেলুদা চরিত্রে মানায় নাই। মন্দের ভালো হিসেবে সৌমিত্র ঠিক আছে। কিন্তু সত্যজিত ফেলুদার যে ছবি আকছে সেই রকম চেহারা আর ব্যক্তিত্বের মানুষ এই উপমহাদেশে খুইজা পাওয়া মুশকিল।
১৩. ০৮ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:৫৭
আলভী বলেছেন: মেনি ম্যান - মেনি মাইন্ডস। হয়তবা আপনার কথা বেশি সত্যি - শিল্পে চিরসত্য বলে তো কিছু নাই।
১৪. ০৮ ই জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:১০
রাগ ইমন বলেছেন: আহ, ফেলুদা! কি মনে করাইলা আলভী ভাইয়া !
একটা কথা চালু আছে, তুমি যদি তীব্র হতাশা কি জানতে চাও , তাহলে প্রিয় বইটির সিনেমা রুপ দেখ।

আসলে বইয়ে অনেক অনেক বেশি স্বাধীনতা থাকে , যেটা চিত্রনাট্যে রাখা সম্ভব না। তাই , সিনেমা আর বই, একদম আলাদা ভাবে দেখা উচিত। নাইলে , ধাক্কা খাওয়া বাধ্যতামূলক!
১৫. ০৮ ই জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:১৫
আলভী বলেছেন: রাগাপু, রবীন্দ্রনাথের নষ্টনীড় থেকে আমার সত্যজিতের চারুলতা বেশি ভাল লেগেছে। সুতরাং ব্যতিক্রম অবশ্যই আছে।
১৬. ০৮ ই জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:৫৭
আলভী বলেছেন: বাই দ্যা বাই, আপনারা কেউ সত্যজিতের 'চিড়িয়াখানা' দেখেছেন? ওখানে উত্তম কুমার কিন্তু ডিটেকটিভ এর ভূমিকায় জোশ করছে।
১৭. ০৮ ই জানুয়ারি, ২০০৭ রাত ৮:০০
রাগ ইমন বলেছেন: আলভী, আমি ইন জেনারেল বুঝিয়েছি । লর্ড অফ দা রিং ছবিটা দেখার আগে বাসার লোকজন বইটা পড়বে না ঠিক করলো। কারন আমার বড় বোন হাহাকার করে বলেছিলো, "নাথিং , নট ইভেন ক্লোস টু দা বুক"।
১৮. ০৮ ই জানুয়ারি, ২০০৭ রাত ৮:০৩
অতিথি বলেছেন: আলভী, সময়টা কি একটা ফ্যাক্টর ছিলোনা? বাঙ্গালীত্বের ঐ ঘরানাটাই তো বদলে গেছে, তাইনা?
যেমন পরিবর্তন এসেছে আমাদের শব্দচয়নে ও প্রকাশে... ওপার বাংলায় কিন্তু তা হয়েছে ।

ভালো লাগছে আপনার পোষ্টগুলো ।
অভিনন্দন ।

১৯. ০৮ ই জানুয়ারি, ২০০৭ রাত ৮:০৪
আলভী বলেছেন: নো অফেনস আপু, আম আপনি কি বলেছেন সেটা বুঝেছিলাম। আমিও জাস্ট ব্যতিক্রমটা বলেছি।
২০. ০৯ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৪২
আলভী বলেছেন: হাসান মোরশেদঃ থ্যাংকস। আপনার কথায় লজিক আছে। আপনার কথাও আমার ভাল লেগেছে। বাট, আমার মনে হয় না, মানুষ হিসাবে আমি খুব পুরনো হয়ে গেছি। আমিও এই যুগের। এই যুগের ফেলুদাতে যখন আমি সেই তীব্র রসবোধের অভাব বোধ করি--- তখন কিঞ্চিত কষ্ট হয় - এই আর কি?
২১. ১৫ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:২২
অতিথি বলেছেন: বোম্বাইয়ের বম্বেটে ইউটিউবে আছে........@অরুপ

আর আছে বাক্স রহস্য.....

 

মোট সময় লেগেছে ১.০০৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দীর্ঘ নয়, তীব্র জীবন চাই----
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ