বোকা কথাগুলোই শুধু থেকে যায় ----

১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:১৩

শেয়ারঃ
0 1 0


কথা ছিল -
তুমি যখন আয়নার সামনে বসে,
গুণগুণ করে খোপা বাঁধবে আনমনে,
আমি অপলক চেয়ে দেখব সেই গর্বিত ভঙ্গি।

কথা ছিল-
পয়লা বোশেখের এক সকালে
ডালি ভরে তোমায় দেব লাল কৃষ্ণচূড়া,
তারপর তোমার হাত ধরে হেঁটে যাব,
দূরে - চেনার গন্ডি পেরিয়ে ------

কথা ছিল-
শহর থেকে অনেক দূরে
কোনো এক দোতলার ছাদে বসে
সারারাত গল্প করব-
সেদিন আকাশে চাঁদ থাকলেও
আমি শুধু দেখব তোমায়।

কথা ছিল
সারাদিন খেটেখুটে যখন বাড়ি ফিরব
তুমি আমার জন্য আলুভর্তা আর ভাত করে দেবে,
মিষ্টি হেসে বলবে, খাইয়ে দেব?

কথা ছিল
আমাদের একটিমাত্র মেয়ে হবে,
দেখতে অবিকল তোমার মত,
তোমার মতই মিষ্টি।

কথা ছিল
আমার প্রতিটি ভোর হবে,
তোমার ঠোঁটের বাসি চুমু খেয়ে।

কথা ছিল
বাজারে চালের দাম যতই বাড়ুক ,
তোমার ভালবাসার দাম একই থাকবে-
শুধু আমার জন্য।

কথা ছিল -
থাক, কী হবে বলে?
বোকা কথাগুলো থেকেই যায়-
শুধু তুমি থাকলে না।

কিংবা কে জানে -
হয়তবা আছো,
অন্য কারো কথার ভীড়ে।

 

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:২০
ধূসর ছায়া বলেছেন: কত কথা ছিলো রে......
২. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৩৮
ইয়াহইয়া ফজল বলেছেন: কেউ কথা রাখে না।
কথা না রাখা তুমিদের সংখ্যাই বোধ হয় বেশী।
৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:৩০
আলভী বলেছেন: আমার কিছু বলার নাই - সবাইকে ধন্যবাদ।
৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:৫৫
মাশীদ বলেছেন: জটিল।
ভাল লাগল খুব।
৬. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:৫৭
আলভী বলেছেন: ধন্যবাদ @ মাশীদ আপু।
৭. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:২৮
অতিথি বলেছেন: খুব ভালো লাগলো।
বোকা কথাগুলো কষ্ট হয়ে বুকেই থাকুক। কষ্টের আনন্দে ভেসে যাই।

ক্যাকটাসের গানটা মনে পড়লোঃ
কথা ছিলো একদিন চলে যাবো দূর নীল সীমানায়
এক ছুটে পার হয়ে যাবো সীমানা
কথা ছিলো একদিন তুলে নিয়ে সব মরুভূমি
ছুড়ে ফেলে দেবো সাগরের কিনারায়
কথা ছিলো সব সবুজ শুকিয়ে যাবার আগে
আগেই দেবো অমৃতের সন্ধান
শুধু তুমি এলে না
সময় খুঁজেছে যে তোমায়.....

তবুও মন মানে না... বলে

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক। আমাকে কিছু খেতে বলুক। কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুকঃ তোমার চোখ এতো লাল কেনো?

১০. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:২৭
অতিথি বলেছেন: খুব ভালো লাগলো।
বোকা কথাগুলো কষ্ট হয়ে বুকেই থাকুক। কষ্টের আনন্দে ভেসে যাই।

ক্যাকটাসের গানটা মনে পড়লোঃ
কথা ছিলো একদিন চলে যাবো দূর নীল সীমানায়
এক ছুটে পার হয়ে যাবো সীমানা
কথা ছিলো একদিন তুলে নিয়ে সব মরুভূমি
ছুড়ে ফেলে দেবো সাগরের কিনারায়
কথা ছিলো সব সবুজ শুকিয়ে যাবার আগে
আগেই দেবো অমৃতের সন্ধান
শুধু তুমি এলে না
সময় খুঁজেছে যে তোমায়.....

------------------------

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক। আমাকে কিছু খেতে বলুক। কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুকঃ তোমার চোখ এতো লাল কেনো?
১১. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৩২
আলভী বলেছেন: বাহ ! মৃন্ময়, বাহ!
১২. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৩৪
অতিথি বলেছেন: আলভী, খুব সুন্দর লিখেছেন কবিতাটি।
১৩. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৪৩
আলভী বলেছেন: ধূলো এবং তীরন্দাজ >ধন্যবাদ।

হাসান মোরশেদ > হায়!
১৪. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৫৪
ধূসর ছায়া বলেছেন: আহা!!!!!!!! (দীর্ঘশ্বাস)
১৫. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:৫২
অতিথি বলেছেন: গেলো কই?
কথা গুলো কি খুব কস্ট দেয়?
১৬. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:০৬
আলভী বলেছেন: জানেন না!!!!!!!! @ ধ্রুদী।
১৭. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:২৫
অতিথি বলেছেন: কস্ট পুষে লাভ কি?
এগিয়ে চলি বরং। দুঃখ, কস্ট ভালো লাগেনা রে। আনন্দ আর অনন্দ চাই।
১৯. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:২২
আলভী বলেছেন: ধ্রুপদী এবং ত্রিভুজ > ধন্যবাদ।
২০. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:৩২
রাগ ইমন বলেছেন: যদি শুধু কবিতা হয়, তাহলে ---খুব সুন্দর লেখা!

যদি মানুষটা সত্যি থেকে থাকে , দরকার হলে ডাকাতি করে ফেরত আনুন। "লেট হার গো, ইফ শি ইজ ইওর্স জাতীয়চিন্তা র যুগ না এইটা।
এইটা , "পালাবি কোথায় " এর যুগ, অবশ্য যদি সে আপনাকে ভালোবাসে। নাইলে , ঐশ্বর্য রাই তো আছেই।
২১. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:৩৫
অতিথি বলেছেন: রাগ ইমন জটিল মন্তব্য করছেন.... সেভ করে রাখার মত....
২২. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:৪৪
অতিথি বলেছেন: সেটাই গুরু; কারোরটাই থাকে না....।
২৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ২:১৬
আলভী বলেছেন: রাগ ইমন আপু> কেউ কেউ ডাকাতি করতে পারে না - তাদেরকে আমি বলি স্বভাব ভিখারী। আমার দুর্ভাগ্য যে, আমি দ্্বিতীয় দলের।
২৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:০৭
আলভী বলেছেন: ধন্যবাদ শাহেনশাহ।
২৫. ১৯ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:১৬
তাসনিম নুসরাত বলেছেন: ভাইরে, আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম...
২৬. ১৯ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:৪২
তাহসিন সাঈদা মুন বলেছেন: পুরোনো কমেন্টগুলোকে মিস করছি। ভেউ.... আর আলভী ভাই, দারুন কিছু লাইন।
২৭. ১৯ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:২৯
আলভী বলেছেন: তাসনিম এবং তাহসিন> থ্যাংকস।

 

মোট সময় লেগেছে ১.৩৮৫৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দীর্ঘ নয়, তীব্র জীবন চাই----
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ