ভালবাসা দিবসে ঈশ্বরের কাছে খোলা চিঠি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:৫৩

শেয়ারঃ
0 0 0


বানালেই যখন ঈশ্বর -
মানুষ করে কেন বানালে?

হতে পারতাম -
নীল জলের উপর দিয়ে উড়ে যাওয়া গাংচিল,
অথবা কিশোরের লাটাইয়ে বাঁধা ঘুড়ি-
যে বাঁধন ছিড়ে দূর আকাশে হারিয়ে যায় প্রায়ই,
সতত বয়ে যাওয়া গঙ্গা হলেও মন্দ হত না।

অথচ ঈশ্বর -
কী বিপুল ষড়যন্ত্র করে,
স্বার্থপরের মত মানুষ বানালে।

বানালে তো বানালেই -
বুক নামক এক যন্ত্রনাার খাচায়
কৌশলে পুরে দিলে মন পাখি।

একবারও ভাবলে না -
এই মনে জ্বালা হতে পারে,
অন্তহীন জ্বালা।

 

সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১১:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:১৯
অতিথি বলেছেন: সাগরে ঝাপ দিন।
সব আগুন নিবে যাবে।
৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:১২
কালপুরুষ বলেছেন: দারুন হয়েছে। তবে ওসব বানালে আবার বিধাতার কাছে ফরিয়াদ করে বলতে বানালেই যখন তখন মানুষ করে কেন পাঠালে না। বিধাতা তখন ফাঁপড়ে পরতো।
৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৩২
আলভী বলেছেন: কালপুরুষ ও ত্রিভুজ > ধন্যবাদ।
৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৩২
আলভী বলেছেন: কালপুরুষ ও ত্রিভুজ > ধন্যবাদ।
৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৫২
অতিথি বলেছেন: হক কথা।
ভূপেন হাজারিকার গানটা মনে পড়ে গেল,
ও মালিক, সারা জীবন কাঁদালে যখন
এবার মেঘ করে দাও/
মানুষ যেন কোরো না আমায়...
১০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:১৭
অতিথি বলেছেন: হুমম.. সব ই ঈশ্বরের খামখেয়ালি !
১৩. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ২:০৭
কনফুসিয়াস বলেছেন: ঠিক, আমারো ঐ গানটার কথাই মনে হচ্ছিলো- মেঘ করে দাও।
খুব সুন্দর কবিতা।
১৪. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ২:০৮
অতিথি বলেছেন: আরে এইটা কবে লেখলেন?
আমি খালি আগুন জিনিষগুলা মিস করে ফেলি!
১৫. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ২:২১
অতিথি বলেছেন: সুখে থাকতে ভূতে কিলায়।
গাংচিল হইলে কবে গুলি খাইয়া মইরা যাইতেন গা। এমুন সুন্দর কবিতা তখন কেডায় লিখতো!
১৬. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ২:৪৭
অতিথি বলেছেন: চমৎকার @ চোর।

পৃথিবীর সৌন্দর্য আর মানুষের কদর্য আর ঈশ্বরের ষড়যন্ত্রটাও উদ্ধার করা হতো না তাহলে।

তবুও ভালো লাগলো পড়ে।
১৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৩৬
আলভী বলেছেন: কনফ ু এবং ধূগো> অকবির কবিতা ভাল লাগায় লাল হলাম। আপনার পোস্টের কৃষঞচূড়ার মত আগুন লাল।

চোর> আপনার কাছে একটা পারসোনাল রিকোয়েস্ট: গুলি করেন---- প্লিজ।

সাইফ শেরীফ> ধন্যবাদ
১৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:৩০
অতিথি বলেছেন: নিষ্ঠুর এই .....
১৯. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:৫২
অতিথি বলেছেন: চমৎকাাাাাাাাাাার!!!!!
২০. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:৫৫
অতিথি বলেছেন: মুগ্ধ হয়ে গেলাম। কি সহজ ভাষায় কি কঠিন কবিতা!
২৪. ২৬ শে আগস্ট, ২০০৭ রাত ১২:৩২
দেবদারু বলেছেন: অসাধারণ, আলভী ভাই......... ৫ এর বেশি কেন নাই এখানে??!!
২৬. ১৫ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: দারুননননননননননননননন......
শুভেচ্ছা.
২৭. ১৫ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৬
দেবতা বলেছেন: ও মালিক, সারা জীবন কাঁদালে যখন

এবার মেঘ করে দাও/

মানুষ যেন কোরো না আমায়...

 

মোট সময় লেগেছে ০.৯৩৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দীর্ঘ নয়, তীব্র জীবন চাই----
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ