মুগ্ধ পাঠক - ৩ : আনোয়ার সাদাত শিমুল (অস্থির জনপদের পথিক)

০১ লা মে, ২০০৭ বিকাল ৩:৩১

শেয়ার করুন:                   Facebook


সময়টা অস্থির!
অস্থির বড়!

এই অস্থিরতাকে বুকে ধারণ করে যারা লেখেন, তারাও অস্থির। কিন্তু, তাদের অস্থিরতার মাত্রাটা ভিন্ন। তাদের অস্থিরতা বিষয়বস্তুতে, বিষয়বস্তু প্রকাশের রীতিতে তারা বিস্ময়করভাবে সুস্থির। আশ্চর্য ঠাণ্ডা তাদের মাথা। অদ্ভুত বিনয়ী তাদের যুক্তি দেয়ার ক্ষমতা।

কেন যেন মনে হয়, আনোয়ার সাদাত শিমুল সবসময় একটা মর্মপীড়ায় ভোগেন। সে মর্মপীড়া বড় বিষয় থেকে শুরু করে তুচ্ছ বিষয়ে।

তার মর্মপীড়ার কেমন একটা প্যাটার্ন যেন আছে!

'একজন গরুর গল্প' - এ আমরা যে প্যাটার্ন পাই, সেই প্যাটার্নই যেন দেখতে পাই 'মংগা সেলিব্রেশন' এ। অথচ দুটো আলাদা লেখা- বিষয়বস্তুও আলাদা। তারপরেও একটা সূক্ষ্ম মিল কিন্তু থেকে যায়। মিলটা কি শিমুলের গদ্যরীতির কারণে পাই?

হবে হয়তবা! আবার না হলেও ক্ষতি নেই। কোথায় যেন পড়েছিলাম, যা ভাল লেগে গেছে, তার কারণ খুঁজতে যেও না। খুঁজে পাবে না।

শিমুলের গদ্য অদ্ভুত রকমের! ছোট ছোট বাক্য, সহজ সাধারণ শব্দ। মজা করে রসিয়ে বলা হয়ত বা, কিন্তু অদ্ভুত বিষাদের সুর। এই বিষাদটাকেই বড় আপন লাগে।

শিমুলের বিষাদমাখা সুর চোখে পানি আনে না, বরং দাউ দাউ করে বুকে আগুন জ্বালায়, অনবরত প্রশ্নের মুখোমুখি করে। তাই, শিমুল অন্য মাপের, অন্য ধাচের।

আবার এর বিপরীত চিত্রও আছে। 'আপনি, তুমি ও তুই' - এর মত কবিতা মনে নিটল আনন্দ দেয়।
অথবা, সিডনী শেলডন এর লেখা উপন্যাস এর রিভিউ পড়ে তক্ষুণি মূল উপন্যাসটি পড়বার ইচ্ছা জাগে।

'সম্প্রীতির সন্দেশ' এ নারাণবাবুর জন্য বুকের মধ্যে উথাল পাথাল এক ধরণের কষ্ট হয়। একই সাথে সব কিছু ভেঙে চূড়ে ফেলবার এক অদম্য ইচ্ছা মনের মধ্যে জাগে। আপনা থেকেই জাগে। আন্দোলন করে, বা হরতাল করে জাগাতে হয় না।

শিমুলের লেখা ঝড়ের মত নয়। এসে সবকিছু চুরমার করে দেয় না। বরং স্লো পয়জনিং করে। একটু একটু করে অ্যাডিক্ট করে । একটু একটু করে ভাবায়!

ব্লগে ক্রিকেট বিষয়ক অনেক লেখা পড়েছি। মন্দিরা বিষয়ক পড়েছি। তাকে কামড়ানো বিষয়ে পড়েছি। ভারতের কমেন্ট্রী টিমের প্রতি তীব্র ঘৃণা নিয়ে যারা লিখেছেন, সবার লেখাই পড়েছি। একমতও হয়েছি।

কিন্তু, আনোয়ার সাদাত শিমুল 'ফোর্থ আম্পায়ার' - এ যেরকম করে লিখেছেন এর ধারেকাছেও একটা লেখা পড়িনি। মৃদুভাষণ, বা বিনয়ী ভাষণ যে দুর্বলতা নয়, বরং ভয়ংকর এক হাতিয়ার তার প্রমাণ আমরা পেয়েছি।

'পাকমন পেয়ার'- কী আর বলব? অনেক কথাই অলরেডী বলা হয়ে গেছে। আমার চেয়ে শতগুণে জানেন, বোঝেন সবাই অলেরডী বলেছেন, এই অনবদ্য ভীতি জাগানিয়া গল্পটি নিয়ে।

গল্পটিতে শিমুল কোথাও কারও নাম উল্লেখ করেননি। তবুও কেউ কেউ মিল পেয়ে গেছেন নিজের সাথে, নিজেদের সাথে। পাল্টা পোস্ট ঝেরেছেন।

লেখক হিসাবে শিমুল এখানেই সার্থক। কিছু না বলেও এমন অনেক কথা বলেছেন যা সরাসির গায়ে লেগেছে পাকমন পেয়ারদের।

'পাকমন পেয়ার' এর চেয়ে সমালোচনার জবাবে লেখা- 'পাকমন পেয়ার: আস্তমেয়ের শেঁকড় সন্ধানের অনাদায়ী দেনা সঞ্চিতি' আরও ভাল লাগে। ভাল লাগে তার বিনয়ের জন্য।

অস্থির জনপদের পথিক তিনি!
কিন্তু পথভ্রান্ত নন।
তার এই বিনয়টুকুই তাকে নিয়ে যাবে পথের শেষে।

[বানান ভুল থাকতে পারে। আমি ইউনিকোডে অভ্যস্ত না।]

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ১৯৯৯ রাত ১২:০০

 

  • ২৩ টি মন্তব্য
  • ৬৯৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০১ লা মে, ২০০৭ বিকাল ৩:৫১
comment by: সুমন চৌধুরী বলেছেন: দারুণ বলেছেন আলভি। আমিও শিমুলের ভক্ত পাঠক।
২. ০১ লা মে, ২০০৭ বিকাল ৫:৫৩
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আমিও...

শিমুলের "আর্চিস গ্যালারি পেরিয়ে" লেখাটা খুব ভালো লেগেছিল ...শিমুলের পড়া প্রথম লেখাগুলির একটা ... এত মুগ্ধ হয়েছিলাম পড়ে যা সেদিনই প্রতিগ্যা (বানানটা জানি, লিখতে পারছি না) করেছিলাম নেক্সট ভ্যালেন্টাইন ডে তে ঠিক এই কাজটা করব আমরা ...

স্যালুট শিমুল ...

অ্যান্ড স্যালুট আলভী ভাই ... চমতকার একটা সিরিজ শুরু করার জন্য ...
৩. ০১ লা মে, ২০০৭ সন্ধ্যা ৬:০৩
comment by: জ্বিনের বাদশা বলেছেন: আমিও ...
খুবই চমৎকার লেখা ... মুগ্ধ হয়ে পড়ি
৪. ০১ লা মে, ২০০৭ রাত ৮:১৩
comment by: রাগ ইমন বলেছেন: শিমুলের চামচা পাঠিকা , হাজিরা দিয়া গেলাম।
আর আলভী , সিরিজটা মারাত্মক সুন্দর হইতেছে ।
দারুন!
৫. ০২ রা মে, ২০০৭ রাত ১২:০৭
comment by: মাহবুব সুমন বলেছেন: আমি শিমুলের পাগল ভক্ত।
৬. ০২ রা মে, ২০০৭ রাত ১২:৫৩
comment by: আলভী বলেছেন: সুমন ভাই, কিংকর্তব্যিবমূঢ়, জ্বিনের বাদশা, রাগ ইমন, মাহবুব সুমন > সবাইকে ধন্যবাদ।
৭. ০২ রা মে, ২০০৭ রাত ১২:৫৯
comment by: আরিফ জেবতিক বলেছেন: আমার খুবই প্রিয় ব্লগ লেখক।শিমুলকে এই ফাকে একটা অভিনন্দন।
৮. ০২ রা মে, ২০০৭ ভোর ৫:২৭
comment by: হাসান মোরশেদ বলেছেন: শিমুলের জন্য তিন উল্লাস ।
সেই সাথে আলভী'কে । আপনার বিশ্লেষন ও উপস্থাপন চমৎকার ।
৯. ০২ রা মে, ২০০৭ সকাল ৮:৩৫
comment by: আনোয়ার সাদাত শিমুল বলেছেন: আলভী:
অনেক্ষণ ঝিম মেরে বসে ছিলাম।
ব্লগকে 'দ্বিতীয় জীবন' মেনে নিয়েই বলি - আবেগের স্থান জগতে নাকি যত কম দেয়া যায় তত ভালো, এরপরও চোখ দুটো ঝাপসা হয়ে এসেছিল। জানি, এতগুলো কমপ্লিমেন্টের যোগ্য আমি নই, বিশেষণগুলো আমার জন্য আসলেই ভারিক্কি। এরপরও - আপনার মতো গুণী মানুষ আমাকে নিয়ে লিখেছেন, এ আনন্দ আমি কোথায় রাখি! সাম্প্রতিক ব্লগ জীবনের মেঘলা আকাশে জমা মেঘগুলো সরিয়ে দিতে আপনার পোস্টটির কয়েকটি কথা দারুণভাবে সাহায্য করবে, এমনকি ব্যক্তিগত জীবনেও। আপনি কি জানেন, আপনার হৃদ্যতা একটি বাস্তবতার সত্যতা প্রমাণ করেছে - যেটা আমার জানা আসলেই দরকার ছিল খুব! অন্তত: এই একটি কারণে আপনাকে মোহনীয় স্যালুট!
-------------------------
আমার প্রিয়-সুহৃদ ব্লগাররা এর মাঝে কমেন্টের ঘরে যে ভালোবাসা দেখিয়েছেন, ব্লগ জীবনে এ আমার পরম প্রাপ্তি। এ মুহুর্তে আবারও সবার জন্য সশ্রদ্ধ শুভকামনা আমি জানাতে পারি কি!
১০. ০২ রা মে, ২০০৭ সকাল ৮:৩৯
comment by: আড্ডাবাজ বলেছেন: শিমুল দেখি একটু অনিয়মিত হয়ে গেছেন, ঘটনা কি? লেখা চাই।
১১. ০২ রা মে, ২০০৭ সকাল ৮:৫১
comment by: আনোয়ার সাদাত শিমুল বলেছেন: সুপ্রিয় আড্ডাবাজ:
আপনাকে অনেক ধন্যবাদ। ব্লগের নতুন গেট আপ, কমেন্ট গায়েব, ফন্ট সমস্যা, টাইপিং সমস্যা, তার উপর অধুনা ব্লগ নীতিমালার ঘোলাটে বিশ্লেষণে নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না। তাই একটু সময় লাগছে। চেষ্টা করছি নিয়মিত থাকার - যত বেশী সম্ভব।
ভালো থাকবেন!
১২. ০২ রা মে, ২০০৭ সকাল ৯:০১
comment by: এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: শিমূল কে তো আমি গুরু মানি।
তার উপর তার চরম অমায়িক ব্যবহার,
অন্যদের ব্যাপারে দিলখোলা প্রশংসা করতে পারা সবই প্রশংসা যোগ্য।

অনেক অনেক লিখুন আমাদের জন্য।
১৩. ০২ রা মে, ২০০৭ সকাল ১১:০১
comment by: আলভী বলেছেন: শিমুল ভাই> একটা ব্যাপারে মনে হয়, আমারে মিসআনডারস্টাণ্ড করতেছেন। আমি গুণী মানুষ না। আপনার লেখার খুব সাধারণ একজন ভক্ত।

বাকী যারা ভক্ত আছেন, পোস্টটার সাথে সংহতি জানিয়েছেন, তাদেরও ধন্যবাদ।
১৪. ০২ রা মে, ২০০৭ সকাল ১১:১০
comment by: কনফুসিয়াস বলেছেন: শিমুলের পাংখা ক্লাবে আমি এক নাম্বারে আছি, কেউ ঠেলে ঠুলে বা টেনে টুনেও আমারে নামাতে পারবে না! :-)
------------
শিমুলের লেখার ক্ষমতার বর্ণনা দেয়া আমার ক্ষমতাতীত। সবচে যেটা ভালো লাগে, সাম্প্রতিক সময়ের নানা ঘটনা থেকেই উনি জীবনের গল্পগুলোর উপাদান খুঁজে নেন। ব্যাপারটা খুব দারুন এবং স্বীকার করতেই হবে, আমি এরকমটা অনেক চেষ্টা করেও পারি নি।
জয়তু শিমুল। লিখেতে থাকুন, লিখতেই থাকুন...।
১৫. ০২ রা মে, ২০০৭ সকাল ১১:৪১
comment by: হোসেইন বলেছেন: আলভী,আপনার এই প্রচেষ্টাও সাধুবাদ পাক।
১৬. ০২ রা মে, ২০০৭ দুপুর ১২:০৯
comment by: নজমুল আলবাব বলেছেন: কাইল ছুটি কাটাইছি। তাই অফ লাইন থেকে শুধু পাঠক হয়েই ছিলাম। আজ লগাইয়াই প্রথম কমেন্টাইলাম এখানে। শিমুলের ভক্ত থুক্কু চামচা হিসাবে কমেন্টানোটা জরুরী। আর কিছু কি কইতে হইব?
১৭. ০২ রা মে, ২০০৭ বিকাল ৫:৫৫
comment by: প্রজাপতি বলেছেন: কনফু, আমি অবশ্যই তোর আগে, তুই এক নাম্বার হলে আমি আধা নাম্বারে।

শিমুলের জন্য অনেক অনেক শুভকামণা।

আর আলভী ভাই, আপনার চমতকার উদ্যোগের প্রশংসা না করাটা আমার ধন্যবাদ জানানোর ক্ষমতা নাই বলে প্রমাণ করবে। ঃ-)
১৮. ০২ রা মে, ২০০৭ সন্ধ্যা ৬:১৩
comment by: সুমেরু বলেছেন: আলভীকে ধন্যবাদ।
কারণটা ক্রমশ: প্রকাশ্য।
১৯. ০২ রা মে, ২০০৭ রাত ৮:২৮
comment by: অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: হুমম, সহজবোধ্য লেখনী শিমুল এর ।

সেইজন্যেই সহজেই সব পাঠক মুগ্ধ হন, আর আমার মতো অসহায় নির্বোধেও বুঝে যায় তার বক্তব্য ।

স্যালুট , কমরেড ।
কৃতজ্ঞতা, আলভী ।
২০. ০২ রা মে, ২০০৭ রাত ৮:৩৯
comment by: হিমু বলেছেন: কইলেই হইলো @ কনফু-প্রজাপতি। সবকিছুই শূন্য থেকে শুরু, শিমুল ফ্যানক্লাবে আমার সিরিয়াল ইনডেক্স তাহলে শূন্য!
২১. ০৩ রা মে, ২০০৭ সকাল ৮:২৮
comment by: আনোয়ার সাদাত শিমুল বলেছেন: আলভী:
টের পাচ্ছি আপনার সুনিপুঁণ দক্ষতা। হাসিমুখে আমাকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে দিলেন। একে একে ছুটে আসছে ভালোবাসার তীর। এই আমি, ছোটখাটো মানুষটি, এত ভালোবাসার ভর কীভাবে বই!!!
-----------------------
সবিনয় কৃতজ্ঞতা সবার প্রতি।
২২. ০৩ রা মে, ২০০৭ দুপুর ১:১২
comment by: আলভী বলেছেন:
ফুল মেরেছ ভাল করেছে, বোমা তো মারেনি!!! @ শিমুল।
২৩. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:৫৮
comment by: কালপুরুষ বলেছেন: শিমুল এক কথায় অনবদ্য। আমি তার লেখার দারুন ভক্ত।

 

 


দীর্ঘ নয়, তীব্র জীবন চাই----
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ