আমরা যারা সংবাদ কর্মী তাদের কাছে যে কোন মিডিয়া প্রতিষ্ঠান বন্ধের সংবাদই অত্যান্ত দুঃখের ।কারণ একটা প্রতিষ্ঠান বন্ধ মানে অনেক মানুষের রূজি-রোজগার এর সাথে জড়িত ।বাংলাদেশ একটি গরিব রাষ্ট । এখানে বেকারত্বের অভিশাপ যেন স্থায়ী বাসিন্দা ।ফলে চ্যানেল ওয়ান ও বন্ধের কারনে অনেক সাংবদিক ও কলাকুশলিকে মানবেতর জীবনযাপন করেত হবে ।
একজন সাংবিদিক বেকার মানে তার পুরো পরিবারটাই বিপদের মধ্যে । আর সেখানে চ্যানেল ওয়ান ও বন্ধের কারনে ৪০০ সাংবাদিক বেকার হবে ।তার মানে ৪০০টা পরিবার আজ বিপর্যয়ের সম্মুক্ষীন ।ভাবলে শিহরে উঠি ।
এছাড়া এই চ্যানেলের সাথে জিড়ত অনেক প্রডিউসারে পাওনার পরিমান কয়েক কোটি টাকা ।ফলে চ্যানেল ওয়ান টি বন্ধ হয়ে যায় তাদেরও সমস্যা হবে ।
বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের সপ্ন দেখে ।তাই কোন চ্যানেল বন্ধ করা তো অন্তত এই সরকারের সাথে সামঞ্জস্য হয় না ।
তাই সরকারের কছে আকুল আবেদন অন্তত মানবিক দিক বিবেচনা করে চ্যানেল ওয়ান চলুর অনুমতি দিন ।
আশাকরি পোস্টটার প্রতি সকল ব্লগারের সমর্থন থাকবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

