সময় : মঙ্গলবার দুপুর
মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুত ও জ্বালানী উপদেষ্টা ড.তৌফিক-ই-ইলাহী চৌধুরী
স্থান : কারওয়ান বাজারে অবস্থিত বেসরকারী টেলিভিশন চ্যানেলএটিএন নিউজের লিফট
ঘটনা: তিনি লিফটে থাকা অবস্থায় বিদ্যুতের মিসড কল
সয়ং বিদ্যুত বাহাদুর যখন পাবলিকের সামনে ব্যাটা বিদ্যুত তখনই মিসড কল দিল। এটাকি আর মানা যায়। কারন এটা মানসম্মানের বিষয়। তিনি সেখানে থাকা পাবলিককে গিজ্ঞাসা করলেন, এখানে কতবার বিদ্যুত যায়।
-পাবলিকের সরল উত্তর-,আসে আর যায় স্যার, মানে প্রায আসে আর প্রায় যায়,
- না এতবার তো যাওয়ার কথা নয়, ফোন করলেন তিনি উর্দ্ধনতন কোন এক কর্তাকে। “বললেন, এই অঞ্চলে কতবার বিদ্যুত যায়।” ওপাশের উত্তর মনে হয় এমন ছিল, স্যার তাতো জানি না স্যার। খোজ নিয়ে যানানোর কথা বললেন মনে হল।
এর পাঁচ মিনিট পর বিদ্যুর যে আসল তো আসল-ই , তিনি এই এলাকা ছেড়ে যাওয়া অবদি আর একবারও বিদ্যুত গেল না। কি কারিশমা রে বাবা.....।
আমার তখন মনে হচ্ছিল , আহা.. আমি যদি উনার মত কেউ হতে পারতাম তাহলে অন্তত বিদ্যুতের জন্য চিন্তা করতে হত না। অথবা তাঁকে যদি দাওয়াত করে প্রতিদিন আমার বাসায় আনতে পারতাম তাহলেও অন্তত আমার অসিলায় অত্র এলাকার সকলে একটু হাফ ছেড়ে বাঁচতে পারত।
কিন্তু তা কি আর সম্ভব ?
তবে আমরা খোদার কাছে একটি দোয়া করতে পারি , হে আল্লাহ, তুমি ঘরে ঘরে একজন জ্বালানী উপদেষ্টা দাও, তাহলে অন্তত বর্তমান সরকারকে কিদ্যুতের জন্য চিন্তা করতে হবে না। কারন তিনি আসলে তো আর বিদ্যুত যাবে না !!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



