somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আফগানিস্তানে বাংলাদেশী সৈন্য পাঠানোর জন্য আমেরিকার যে অনুরোধ তা কখনোই গ্রহণযোগ্য নয়।

০১ লা অক্টোবর, ২০১০ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুরআন শরীফ-এ আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, ‘তোমরা ইহুদী-নাছারাদের বন্ধুরূপে গ্রহণ করো না। কারণ তারা একজন অপরজনের বন্ধু। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে।’ আফগানিস্তানে বাংলাদেশী সৈন্য পাঠানোর জন্য জঙ্গিবাদী আমেরিকার যে অনুরোধ তা কখনোই গ্রহণযোগ্য নয়।
মুসলিম দেশ আফগানিস্তানে যুদ্ধ করার জন্য বাংলাদেশী সৈন্য পাঠানোর অর্থই হলো মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে যুদ্ধে উস্কে দেয়া; যা শরীয়তে সম্পূর্ণ হারাম। আর তালেবানরা হবে বাংলাদেশের সরাসরি প্রতিপক্ষ। বাংলাদেশের কওমী মাদরাসাগুলো হবে তখন তালেবান ক্যান্টনম্যান্ট। যারা এক সময় শ্লোগান দিয়েছিলো ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’। কাজেই জঙ্গি মার্কিনীদের অনুরোধে সেই আত্মঘাতী সিদ্ধান্তে যাওয়া বাংলাদেশ সরকারের জন্য কখনোই সঠিক হবে না।
যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, কুরআন শরীফ-এ ইরশাদ হয়েছে, ‘কাফির-মুশরিকরা যখন মুসলমানদের কোন বিষয়ে খুশি প্রকাশ করে তখন বুঝতে হবে যে, সে বিষয়টি মুসলমানদের ক্ষতির কারণ।’
কুরআন শরীফ-এ আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, ‘তোমরা ইহুদী-নাছারাদের বন্ধুরূপে গ্রহণ করো না। কারণ তারা একজন অপরজনের বন্ধু। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে।’
মুজাদ্দিদে আযম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ কিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, উপরোক্ত আয়াত শরীফ-এর সত্যতা সব যুগেই পাওয়া গেছে। এবং এ যুগেও দেখা দেখা যাচ্ছে, ইউরোপ, আমেরিকা তথা ইহুদীগোষ্ঠী একযোগে হামলা করে ইরাক দখল করেছে। সেখানকার অঢেল সম্পদ লুট করেছে। মা-বোনদের ইজ্জত-সম্ভ্রম লুন্ঠন করেছে। (নাউযুবিল্লাহ) একই অবস্থা আফগানিস্তানেও।
মুজাদ্দিদে আযম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ কিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, এই সব সাম্রাজ্যবাদী কাফির-মুশরিকরা আগেও যেমন উপনিবেশবাদী কার্যক্রম চালিয়েছিলো এখনোও একই কায়দায় আরো নগ্নভাবে তারা মুসলিম দেশগুলো শোষণ করছে।
মুজাদ্দিদে আযম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ কিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, শুধু তাই নয়, যে দেশগুলো অপেক্ষাকৃত শান্তিতে রয়েছে সেখানে জঙ্গিপনার ষড়যন্ত্রের কালো হাত তারা বিস্তার করতে চাইছে।
মুজাদ্দিদে আযম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ কিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি প্রসঙ্গত বলেন, গত ২৩শে সেপ্টেম্বর/২০১০ ঈসায়ী তারিখে কোন বৈঠকের পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকলেও ওবামার তরফ থেকে পাকিস্তান ও আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জাতিসংঘের ৬৫তম অধিবেশন চলাকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে হঠাৎ বৈঠক করে আফগানিস্তানে সরাসরি যুদ্ধের জন্য বাংলাদেশী সৈন্য চেয়ে বসে। যা রীতিমত হঠকারিতা এবং শালীনতা ও আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের খিলাফ।
মুজাদ্দিদে আযম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ কিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, এদিকে গত রবিবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আফগানিস্তানে সেনা মোতায়েনে মার্কিন অনুরোধের বিষয়ে সেনা মোতায়েনে মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করার জন্য ঢাকার প্রতি আহ্বান জানিয়ে তালেবানরা নিজস্ব ওয়েবসাইটে আরবি ও পশতু ভাষায় একটি সংবাদ প্রকাশ করে। সংবাদে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, আফগানিস্তানে কয়েকশ সেনা পাঠিয়ে ইসলাম ও আফগান জনগণের বিরুদ্ধে নিজ দেশের জনগণকে না জড়ানোর ব্যাপারে বাংলাদেশি নেতার ইসলামী জ্ঞান ও রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে।’
মুজাদ্দিদে আযম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ কিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, বাংলাদেশের সেনাদের আফগানিস্তানে পাঠালে তা সরকারের বড় ধরনের ভুল ও অদক্ষতাই প্রমাণিত হবে। কেননা যুক্তরাষ্ট্র আমাদের সেনাদের কমব্যাট ট্রুপস হিসেবে চেয়েছে। অর্থাৎ সেখানে তাদের দিয়ে রীতিমতো যুদ্ধ করানো হবে। কিন' এ যুদ্ধ করার জন্য যে পটভূমি থাকা দরকার, তা তো এখানে নেই। আমাদের সেনারা আফগানিস্তানের ভূ-রাজনীতিও তেমন একটা বুঝবে না। কারণ আমরা আফগানিস্তানের রাজনীতির সঙ্গে খুব একটা সংশ্লিষ্ট নই। আফগানিস্তান সার্কের সর্বশেষ সদস্য। দেশটির সার্কের সদস্য হওয়ার পেছনে বাংলাদেশের যথেষ্ট অবদান রয়েছে। এখন সেনা পাঠানোর বিষয়ে এমন সিদ্ধান্তই নেওয়া উচিত যাতে দু’দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হয়।
মুজাদ্দিদে আযম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ কিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, বর্তমানে আফগানিস্তানে ১ লাখ ৫০ হাজার বিদেশী সেনা মোতায়েন রয়েছে তাদের ভাষ্য অনুযায়ী। সশস্ত্র তালেবান বাহিনীর সঙ্গে গত নয় বছরেরও বেশি সময় তাদের যুদ্ধ চলছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়েদার সন্ত্রাসী হামলায় পর সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী। ২০১১ সালের জুলাই মাসে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে তার আগে আফগানদের নিজস্ব নিরাপত্তা বাহিনীকে দেশটির নিরাপত্তার দায়িত্ব নেয়ার মতো সক্ষম করে তোলার প্রচারণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সেই পরিকল্পনার ছূতোয় আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণে বাংলাদেশী সেনাদের সহায়তা চায় যুক্তরাষ্ট্র। চলতি বছরের শুরু থেকে গত নয় বছরের মধ্যে আফগানিস্তানে সবচেয়ে বেশি প্রতিরোধের সম্মুখীন হচ্ছে ন্যাটো নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী। গত কয়েক বছরের তুলনায় এ বছর তালেবানদের হামলায় বহুজাতিক বাহিনীর বিদেশী সেনা নিহতের সংখ্যা বেশি।
মুজাদ্দিদে আযম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ কিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, এ তো গেলো বিদেশেী সৈন্য। আফগানস্থানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হবার পর থেকে এসময় জুড়ে প্রাণ হারিয়েছে প্রায় ৫০,০০০ নিরীহ মানুষ। বেসরকারি রিপোর্টে এ সংখ্যা আরো অনেক বেশি যা গোপন করা হচ্ছে। গণমাধ্যমে বারবার এসেছে বিদেশী সেনাদের হাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। সমপ্রতি উইকিলিকস-এর কল্যাণে ফাঁস হওয়া গোপন মার্কিন দলিলপত্রেও বিদেশী সৈন্যদের হাতে পাইকারিহারে নিরীহ আফগান নাগরিক নিহত হবার বিভিন্ন ঘটনার বিবরণ পাওয়া যায়। এসব কারণে সুইজারল্যান্ড, নেদারল্যান্ড- আফগানিস্থান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। পোলান্ড এবং কানাডাও সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। গত একমাসে বেশ কিছু অস্ট্রেলীয় সেনা নিহত হবার পর অস্ট্রেলিয়াও সেনা প্রত্যাহারের কথা ভাবছে। অন্যদিকে তালেবান আক্রমনে পর্যুদস্ত হতে হতে ইঙ্গ-মার্কিন বাহিনীরও ছেড়ে দে মা কেন্দে বাঁচি অবস্থা। যে কোনভাবে যত তাড়াতাড়ি সম্ভব তারা এখন আফগানিস্থান ছাড়তে উদগ্রীব। এমন বিপদসঙ্কুল অবস্থায় বাংলাদেশী সৈন্যদের সে দেশে পাঠানো কোনক্রমেই যৌক্তিক হবে না।
মুজাদ্দিদে আযম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ কিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, এ ছাড়াও ব্র্যাকের বিভিন্ন প্রকল্পের আওতায় অনেক বাংলাদেশি আফগানিস্থানে কর্মরত আছেন। এখন বাংলাদেশ সেখানে সৈন্য পাঠালে এইসব সাধারণ বাংলাদেশীরা সহজেই তালেবানদের বন্দুকের লক্ষ্য হবেন। জেনে শুনে বাংলাদেশীদের, মৃত্যুর ঝুঁকির মধ্যে ফেলে দেয়া এবং মুসলমানদেরকে শত্রু বানানো কোনমতেই বুদ্ধিমানের কাজ হবে না।
মুজাদ্দিদে আযম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ কিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, অধিকন্ত বাংলাদেশ যেহেতু মুসলিমপ্রধান দেশ, সেহেতু জঙ্গি যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগানিস্তানে কোয়ালিশন বাহিনীতে সেনা পাঠানো কোন দিক থেকেই, কোন মতেই উচিত হবে না। এবং এ ব্যাপারে সরকারের উচিত তড়িঘড়ি নাবোধক বক্তব্য দেয়া এবং এটা সরকার যত তাড়াতাড়ি করবে ততই দেশবাসীর বাহবা পাবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×