somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩০ আগস্ট পৃথিবীর অধিকাংশ দেশে চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি চাঁদ দেখা যায় তাহলে তারা ৩১ আগস্ট বুধবার পবিত্র ঈদ পালন করবে।

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা বিশ্বে একদিনে ঈদ পালনের জন্য যারা অপপ্রচার চালায় তাদের মূলত চাঁদ এবং ভূগোল সম্পর্কে সামান্যতম জ্ঞানও নেই।
সউদী আরব ২৯ রমাদ্বান শরীফ (২৯ আগস্ট)-এ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাবে না;
তবে সেদিন পৃথিবীর মাত্র কয়েকটি দেশে চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে।
সউদী আরব ৩০ আগস্ট মঙ্গলবার ঈদ পালন করলে তা হবে চাঁদ না দেখে ঈদ পালন করা।
৩০ আগস্ট পৃথিবীর অধিকাংশ দেশে চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে।
যদি চাঁদ দেখা যায় তাহলে তারা ৩১ আগস্ট বুধবার পবিত্র ঈদ পালন করবে।
যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সুলত্বানুল নাছীর, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, সারা বিশ্বে একদিনে ঈদ পালনের জন্য যারা অপপ্রচার চালায় তাদের মূলত চাঁদ এবং ভূগোল সম্পর্কে সামান্যতম জ্ঞানও নেই। সউদী আরব ২৯ রমাদ্বান শরীফ (২৯ আগস্ট)-এ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাবে না; তবে সেদিন পৃথিবীর মাত্র কয়েকটি দেশে চাঁদ দৃশ্যমান হতেও পারে। সউদী আরব ৩০ আগস্ট মঙ্গলবার ঈদ পালন করলে তা হবে চাঁদ না দেখে ঈদ পালন করা। ৩০ আগস্ট পৃথিবীর অধিকাংশ দেশে চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি চাঁদ দেখা যায় তাহলে তারা ৩১ আগস্ট বুধবার পবিত্র ঈদ পালন করবে।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি সারা বিশ্বে একদিনে ঈদ পালনকারীদের অজ্ঞতা, মূর্খতা এবং তাদের নেপথ্যে ইহুদী মুশরিকদের ষড়যন্ত্রের বিষয়টি আলোচনা করতে গিয়ে উপরোক্ত ক্বওল শরীফ উল্লেখ করেন।

The Astronomical Zero Moon is on August 29, 2011 (Monday) at 3:04 UT. On August 29, it can not be seen anywhere in the world, except Southern part of South America and Polynesian Islands. On Tuesday, August 30, 2011, it can be easily seen everywhere except Northern Asia and Northern Europe (See visibility curves).


মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, সারা বিশ্বে দিন-রাত্রির পার্থক্য থাকে। যখন কোনো এলাকায় সকাল হয় তখন অন্য এলাকায় সন্ধ্যা নেমে আসে। ফলে কোনো এলাকায় সন্ধ্যায় প্রথমে চাঁদ দেখে যখন তাদের দেশের সকালে পবিত্র ঈদ পালন করবে তখন পৃথিবীর অন্য অঞ্চলে মাত্র চাঁদ দেখবে এবং সেই দেশ তাদের দেশের পরবর্তী সকালে ঈদ পালন করবে। অর্থাৎ একদিনে সারা বিশ্বে ঈদ পালন করা কখনোই সম্ভব নয়। তারপরেও একটি গুমরাহ দল রয়েছে যারা সারা বিশ্বের মুসলমানদের মধ্যে এ বিষয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, অপর একটি দল সউদী আরবের সাথে একদিনে ঈদ পালনের পক্ষে। এরাও চরম জাহিল এবং ফিতনা সৃষ্টিকারী। বিশ্বের মুসলমানদের একটি বিষয় স্পষ্ট জানা উচিত, যে আবেগ নিয়ে সউদী আরবের সাথে একদিনে ঈদ পালনের পক্ষে মানুষ প্রচারণা চালায় সে-ই খোদ সউদী আরব চাঁদ না দেখেই আরবী মাস শুরু করে থাকে। পবিত্র রমাদ্বান মাসও এ নিয়মের বাইরে যায়নি এবং যদি রমাদ্বান মাস ত্রিশ দিনে পূর্ণ করা না হয়, তবে শাওয়াল মাসেরও চাঁদ দেখার কোন সম্ভাবনা নেই।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, সউদী আরব যেদিন চাঁদ তালাশ করবে অর্থাৎ ২৯শে আগস্ট সোমবার সেদিন চাঁদ দিগন্তরেখার উপর অর্থাৎ ০ ডিগ্রিতে অবস্থান করবে। আর কৌণিক দুরত্ব হবে মাত্র ৯ ডিগ্রি এবং চাঁদের বয়স হবে মাত্র ১২ ঘণ্টা ৩৯ মিনিট। চন্দ্রাস্ত এবং সূর্যাস্তের সময়ের পার্থক্য হবে মাত্র ৪ মিনিট। এ অবস্থায় সউদী আরব কখনোই পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাবে না।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, বাংলাদেশ পবিত্র শাওয়াল মাসের চাঁদ তালাশ করবে ৩০ আগস্ট ২০১১ ঈসায়ী, মঙ্গলবার। সেদিন চাঁদের বয়স হবে ৩৩ ঘণ্টা ১৬ মিনিট। দিগন্তরেখার উপর চাঁদের উচ্চতা থাকবে ৮:৪৩ ডিগ্রির বেশি। কৌণিক দূরত্ব হবে ২০ ডিগ্রি, চন্দ্রাস্ত এবং সূর্যাস্তের সময়ের পার্থক্য হবে মাত্র ৩৯ মিনিট। সেদিন বাংলাদেশে চাঁদ দেখার কিছুটা সম্ভাবনা রয়েছে। চাঁদের বয়স, কৌণিক দূরত্ব যথেষ্ট অনুকুলে থাকলেও দিগন্তরেখার উপর চাঁদের উচ্চতা এবং চন্দ্রাস্ত ও সূর্যাস্তের সময়ের পার্থক্যের মান যথেষ্ট না থাকার কারণে চাঁদ দেখার বিষয়টি কিছুটা জটিল আকার ধারণ করেছে তবে আকাশ যথেষ্ট পরিষ্কার থাকলে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সকল পর্যবেক্ষকদের সেদিন অত্যন্ত সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৫৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×