যখন ফাগুনা বাতাসে দুলে ছিলো মধুবন
ভ্রমরা করেছিলো ফুলকে আলিন্গন,
রাতের আকাশে যখন তারা ছিলো অনেক বেশি
তখন উঠে ছিলো পুর্ণিমার চাঁদ উর্বশী,
নদীতে যখন ঊর্মিরা করছিলো খেলা
আমায় নিয়ে গড়েছিলে তুমি সপ্নের ভেলা,
যখন বনে বনে ফুটেছিলো ফুল রাশি রাশি
তখন আমায় বলেছিলে তুমি 'ভালোবাসি', ভালোবাসি।
শুধুই তোমায় ভালোবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



