আমার প্রিয় পোস্ট
- ফটোশপ টিউটোরিয়াল: বাক্স তৈরি - মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
- তারছেড়া নেটওয়ার্ক এর কথা। (২) - ...অসমাপ্ত
- ফটোশপ টিউটোরিয়াল: ফটোশপ সিএস এ পানির ইফেক্ট - মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
- অনলাইনে টাকা কামানো সর্ম্পকিত ব্লগ - হাসান
- সম্রাজ্যবাদের একাল সেকাল: সেইদিনের নেফারতিতি আজকের ওবামা - বিবর্তনবাদী
- শহীদুল জহির : জাদুর গল্প, গল্পের জাদু এবং আমরা ভূতের গলির বাসিন্দারা - মাজুল হাসান
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- অমি রহমান পিয়ালের গা শিউরে ওঠা মন্তব্য - মুক্তির অন্বেষায়
- মানসিক রোগ হিসটেরিয়া - খোকন জিও
- কবিতাটা ফিরে ফিরে এলো আজ সারাদিন - মৃদুল মাহবুব
- মানসিক রোগ সিজোফ্রেনিয়া - খোকন জিও
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ভবঘুরে
- IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!! - এ. এস. এম. রাহাত খান
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- আমার ব্লগ যে কারণে দাঁড়াবে এবং তারপরও আমি যে কারণে সেইখানে লিখবো না - মাহবুব মোর্শেদ
- মৃত্যুদন্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনিরা কে কোথায়? - বন্দর-নগরী
- যখন মুসলমান হলাম
- জটিল
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- ~শেষের কবিতা~ - বিবর্তনবাদী
- বুয়েটে আমার দেখা রাজনীতি : উম্মু আবদুল্লাহ - যুকরুফা ০৭
- "ম্যাজিক সফটওয়্যার"-১#ওয়েবসাইটের স্ক্রিনশট ছবি আকারে সেইভ করুন এক ক্লিকে... - অতিথি_পথিক_মানুষ
- বাংলায় ঝকমকে লেখা- কেমন হইছে? - ব্রাইট
- LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner - ত্রিভুজ
- পবিত্র কোরআনে বর্ণিত ১৯ এবং ১৯৬ প্যালিনড্রোমিক সংখ্যা - আজমান আন্দালিব
- হুমায়ুন আহমেদ এর কিছু বই
- জটিল
- মেশিনগান: জন্ম ও বিবর্তন - ফারহান দাউদ
- মাউস ছাড়া মাউস কার্সর ইউজ করুন - তারকে
- অটিস্টিক শিশু - আহমেদ হেলাল ছোটন
- রুশদেশের সত্যিকথা ২০ - তিমুর
- কিভাবে পাঠাবেন ফ্রি SMS...??(আপডেটেড) - অতিথি_পথিক_মানুষ
- সংখ্যাতত্ত্ব নিয়ে গণিতের খেলা - খালিদ-বিন-মোস্তফা রবিন
- আপনার সাইটে কে এলো?কোথা থেকে এলো? - ব্রাইট
- জ্যামিতিক ধাঁধা - সাজিদ শাহরিয়ার
- ছেচল্লিশের দাঙ্গা - ছায়া দে
- ইন্টারনেটে টাকা আয়...যে-কথা বলতে চাই - প্রতিমিডিয়া
- বিনামূল্যে দেশের বিশ্বের যে কোন মোবাইলে ম্যাসেজ পাঠান - হোপলেস দুনিয়া
- দার্জিলিংয়ের মেয়েরা - কাজী আলিম জামান
- অনলাইনে টাকা রোজগার করেছেন কি কখনো? - এডোনিস
- জীবনানন্দ দাশ : কবিতায় খুঁজি বাংলার রূপ - একরামুল হক শামীম
- সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায় যোগাসন - রূপান্তর
- আমি পথিক হবো
-(অ্যামাটার ভাইয়ার জন্য , সবার জন্যও) - শিরোনামহীন
- ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটার নিয়ন্ত্রণ - এস. এম. মেহেদী আকরাম
- দিল্লী হাট: নানা অধিজাতির বাসভুমি আমাদের এই দেশ ভারত - ময়ুরবাহন
- দারোয়ান যখন দেশ চালায় - হমপগ্র
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৪ ( সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় --জীবনানন্দ দাশ) - আবদুর রাজ্জাক শিপন
- ইস্নাইপস, ইউটিউব ডাউনলোডের উপায় - রন্টি চৌধুরী
- নিলা ----- (মাইলস) - বিষাক্ত মানুষ
- চাদাঁ - মাহিরাহি
- পিএইচডি ডিগ্রিধারীদের ড. লেখার ফ্যাশন বাদ দিতে হবে - আলেকজান্ডার ডেনড্রাইট
- মহাশূন্যে নতুন পৃথিবী - শেষ পর্ব (গ্রহটিতে মানুষের পদার্পণ কবে হবে) - দূরন্ত
- ডিজিটাল ফটোগ্রাফি বুকসেলফ - ত্রিভুজ
- ডিজিটাল ক্যামেরা বিষয়ক.. সাহায্য প্রয়োজন। - ত্রিভুজ
- ধাঁধাঁর জগত - ১ - শাইরি
- লা থান হোটেলে নয় দিন - গণিত পাগল
- ভার্সিটি জীবনের শেষের কিছু দিন - রেটিং
- জরুরি সংবাদ? FREE MOBILE SMS to anywhere of the WORLD - জীবন-মৃত্যু
- চমৎকার একটি সাইট টুইটার ডটকম - ইরতেজা
- আমার গাঁয়ের চন্দ্রবিন্দুটা...... - সাতিয়া মুনতাহা নিশা
- সানস্ক্রিন লোশনের খোঁজ-খবর - মনচাষা
- কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা অমলকান্তি - পারভেজ চৌধুরী
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- নেশাখোর পুত্রকে দাঁড়িয়ে থেকে খুন করালেন মা - শাহাবুিদ্দন শুভ
- ম্যাথ ট্রিকস্-৬: ৬ দ্বারা গঠিত সংখ্যার বর্গ - মামুনুর রহমান খাঁন
- উবুন্তু ৮.০৪ (হার্ডি হেরন) : জিপি এজ সেটাপ, ব্লুটুথ দিয়ে, সাহায্য প্রয়োজন - রাতমজুর
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- Online Photo Editing & Animation - নির্জন রহমান
- নবীনদের জন্য - নাদান
- টিউটোরিয়াল: মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা ডায়ালআপ কানেকশন যেভাবে বানাবেন... - ত্রিভুজ
- প্রিয় শফিক রেহমান - আপনার প্রতি ঋণ স্বীকার - হট্টগোল
- 4GB PREMIUM BLUETOOTH VIDEO MP3 WALKMAN NWZA826KB - পাইন্না
- শাহ আবদুল হান্নানের সাথে ৩৫ মিনিট - ডালিয়া সাত্তার
- যাদুর বর্গ - বিবেক সত্যি
- Flock ব্রাউজার এর কিছু খুঁটিনাটি - ব্লুজ
- জেনে নিন আগামীর ঘূর্ণিঝড়ের নাম! - মুকুট
- উইন্ডোজে সহজেই স্ক্রিন ক্যাপচার করুন - তাজুল ইসলাম মুন্না
- এ সপ্তাহের ব্লগ নিউজ - এক্সবিজনেস
- বুটের তলায় দেখি ছাপ্পান্নো হাজার বর্গমাইল - সামী মিয়াদাদ
- আপনার আইকিউ যাচাই করুন - হুমায়ুন
- কবি বিনয় মজুমদারকে নিয়ে ডকুমেন্টারী : অন্য আলো, অন্য আঁধার - মৃদুল মাহবুব
- বাংলা বই পড়ুন - শরীফ উদ্দীন
- ফ্রী এসএমএস এর ভাল সাইট চাই - পোলাপান
- অফলাইন বাংলা ইউনিকোড টাইপিং টুল - ত্রিভুজ
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৪) - ত্রিভুজ
- চমৎকার কিছু মোবাইল রিং-টোন ও গেমস্। - লুলুপাগলা
- আমাদের মিলগুলো - একরামুল হক শামীম
- আইনস্টাইন, নিউটন কি প্রতিবন্ধী ছিলেন? - সাইন্টিফিক বাংলাদেশী
- Esnips এ Download অপশন Disable থাকা ফাইল ডাওনলোডের ইজি একখান তরিকা
- নাজিরুল হক
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- একদিন হঠাৎ - রোডায়া
- ইউনির্ভাসিটি- পাবলিক না প্রাইভেট! - নওরীণ সুলতানা
- free নেট থেকে বাংলা বই ডাওনলোড করুন...... - গিফার
- ওয়েব রিভিউ: সহজে ইউটিউব ভিডিও খুঁজে বের করা ও ডাউনলোড করার জন্য..... - ত্রিভুজ
- মুক্ত ঝিনুক - মুক্ত ঝিনুক
- আইকিউ টেস্ট... ১৫০?!!
- ত্রিভুজ
- সামহোয়ার ইন পিকনিক ----------- হাত তুলেন - সারিয়া তাসনিম
- প্রিয় মতিহার - কাজী নজরুল ইসলাম - বইপাগল
- আমার শৈশব-আমার সবচেয়ে সুখের দিন - সাতিয়া মুনতাহা নিশা
- কম্পিউটারের কর্মদক্ষতা বাড়ানোর কয়েকটি টিপস্!!! - মুকুট
- মোবাইল নিয়ে কিছু জানা ও অজানা - দুঃখবিলাস
- তবুও একাকির ভালোবাসা-পর্ব ৩৪ - তবুও একাকি...
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন
- মুয়ীয মাহফুজ
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে (বাস ভ্রমণ কে না বলুন) - সাঈফ শেরিফ
- ১৩ দিনের নির্বাচিত পোস্ট [৭ জানুয়ারি - ১৯ জানুয়ারি] - একস্লিপ
- মহিলা সমিতি মঞ্চে...এ মাসে - চেতনা৭১
- প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন - বইপাগল
- এজ এবং জিপি আর এস এর মাঝে পার্থক্য - বিপ্র
- নির্বাসিতের আপনজন। পর্ব-১। - নির্বাসিত
র্যাবের হাতে সন্ত্রাসী নিহত হওয়াতে উনাদের এত গাত্রদাহ কেন???
২৮ শে জুলাই, ২০০৮ রাত ২:৪৪
গত রাতে র্যাবের হাতে চরমপন্থি সংগঠণ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল-লাল পতাকা)-এর শীর্ষ নেতা ডা. মিজানুর রহমান টুটুল ক্রসফায়ারে নিহত হয়েছে। ক্রসফায়ারে এর আগে আরও কিছু সন্ত্রাসী অক্কা পেয়েছে, কিন্তু এই চরমপন্থি নেতা মরার সঙ্গে সঙেই ব্লগের কিছু স্বঘোষিত বিবেক হঠাৎ মাথাকাটা মুরগীর মত তপড়াতে শুরু করেছে!!!
রাতারাতি টারা "মানবাধিকার লণ্ঘন" রাষ্ট্রিয় একটি এলিট ফোর্সকে "কিলার বাহিনী"--আখ্যা দিয়ে প্রকারান্তে রাষ্ট্রদ্রোহীতামুলক পোষ্ট ছেড়েই যাচ্ছে!!
এর মধ্যে একজন আবার নিজেকে সাংবাদিক বলে দাবী করছেন। যিনি সেই সন্ত্রাসীর মায়ের কুমীরের কান্নার সংবাদ আরও রসিয়ে রঙ-চঙিয়ে প্রকাশ করে সাধারণ ব্লগারদেরকে ইমোশনালি মিসলিট করার চেষ্টা করছেন!! হায়রে হলুদ সাংবাদিকতা!!
অথচ এই চরমপন্ত্হীরা যখন চাঁদাবাজী,হত্যা,লুন্ঠন করে বেড়াত,তঠন এইসব হলুদ সাংবাদিকরাই আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের চৌদ্দগোষ্ঠি উদ্ধার করত, তখন ম্যাগনিফায়িং গ্লাস দিয়েও তাদের মানবাধিকারের টিকিটিও দেখা যেট না।
তাছাড়া যেখানে এইসব সন্ত্রাসীর নির্মূলে স্থানীয় জংণ স্বস্তির নি:শাস ফেলছে,সেখানে তারা সন্ত্রাসীদের পক্ষ নিয়ে নির্লজ্বভাবে গণমানুষের সেন্টিমেন্টকে অপমাণ করছে।
(ইহা ঐ পাড়াতেও প্রকাশিত)
শাহবাজ বলেছেন:
এই বালছালদের নিয়া পুস্ট মাইরা তাগো সম্মান বাড়াইলেন একটু । অন্য টাইমে এগো খবর নাই , চরমপন্থী মরলেই দৌড় ঝাপ শুরু করে । মুরগীর লাহান ব্রেইন , মাথা কাটা পইরা ঐটাও হারাইসে অপবাকে , তাই এই আহাজারি
আহসান হাবিব শিমুল বলেছেন:
@অ্যামাটার,আপনি যে কথাগুলি বললেন,তা বড়জোর রাষ্ট্রীয় আইনের প্রতি বীতশ্রদ্ধ উত্তেজিত কোন মানুষের কথা,হলিউড কিংবা বলিউড কোন হিম্যান নায়কের মুখেই মানায়।রাষ্ট্র কোন ব্যাক্তি নয়,একটি আইনী প্রতিষ্ঠান।যখন রাষ্ট্রই প্রকাশ্যে আইন ভংগ তখন তার মর্যাদা,গ্রহনযোগ্যতা হারায়।তর্কের খাতিরে ধরে নিলাম ডাক্তার টুটুল শতশতএকজন মানুষ মেরে ফেলেছে।এখন তাকে মেরে ফেললেই কি খুনের বিচার হয়ে গেলো?"খুনের বদলা খুন" এই নিয়মে চললে তো ডাক্তার টুটুল আরো ৯৯বার জীবিত করে ক্রস ফায়ার করতে হবে।
আমি যেখানে থাকি,সেখানে আল-জাজিরা ছাড়া আর কোন চ্যানলে নাই দেখার মত এবং সেখানে সর্বক্ষণ দেখি রাদাভান কারাদ্জিক-এর ছবি;একজন কসাই যে হাজার-হাজার বসনিয়ান হত্যা করেছে।আপনিই বলেন একে গুলি করে মেরে ফেলা কিংবা যুদ্ধাপরাধী প্রমান করে শাস্তি প্রদান কোনটা বেশি যুক্তিযুক্তি হবে?
অপবাকের পোষ্টে লিখছিলাম,আপনি রিপ্লাই দেননি,তাই এখানে দিলাম।
লেখক বলেছেন: এখানে আর কিছু বললাম না,অপবাকের পোষ্টে উত্তর দিয়েছি আগেই,আপনি বোধহয় খেয়াল করেন নি।
অপ বাক বলেছেন:
ভালো লাগলো পড়ে।আপনার আরও একটু উন্নতি হোক এই আশা করি, যেনো অন্তত একটা সমতলে এসে চা খেতে পারি, ভিন্ন কোনো সমতলে নেমে তৃণ খাওয়া এ মুহূর্তে অসম্ভব। আপনার এই স্পষ্ট অবস্থান ভালো লাগলো।
প্লাস।
লেখক বলেছেন: এই অভিশাপ দিয়েন না ভ্রাতা,হাত জোড় করি; আমি ঘাস-লতা-পাতা খাওয়া মুখ্যু-সুখ্যু মানুষ, বেশি উপ্রে উঠলে আপনাদের মত রয়ালদের সাথে যদি ঘি খেতে হয়,পাকস্থলিতে সহ্য হবে না গো দাদা...
বন্ধনহীন বলেছেন:
"তাছাড়া যেখানে এইসব সন্ত্রাসীর নির্মূলে স্থানীয় জংণ স্বস্তির নি:শাস ফেলছে,সেখানে তারা সন্ত্রাসীদের পক্ষ নিয়ে নির্লজ্বভাবে গণমানুষের সেন্টিমেন্টকে অপমাণ করছে। "আপনার কথায় বুঝা যাচ্ছে- ঐসব মানুষগুলো যে সন্ত্রাসীর এটা নিশ্চিত। খুন-খারাবি প্রমাণ করা কি খুব বেশি অসম্ভব হতো? নির্মূলটা যদি বিচারের মাধ্যমে হয়, অসুবিধাটা কি?
কোনভাবে একজন নিরপরাধী যে এভাবে মারা যাবে না, তাতে নিশ্চয়তা কি?
আপনাদের ক্ষোভ, আমি ঠিকই বুঝতে পারছি।
যারা আমাদের শাসন (আওয়ামী, বিএনপি বা জলপাই, যাই বলেন) করছে, তাদের কতটুকু ক্ষমতা দেয়া উচিত, একবার চিন্তা করে দেখুন। তারা ঠিকই আমাদের ভোট পেয়ে ক্ষমতায় (দায়িত্বে নয়) যায়, কিন্তু তারা কি সত্যিই আমাদের প্রতিনিধিত্ব করে? একটু চিন্তা-ভাবনা করার জন্য অনুরোধ করছি।
আমরা যদি রাস্ট্রকেই সন্ত্রাসী করে তুলি, কোন না কোনদিন আমরাই পরবর্তীতে রাস্ট্রীয় সন্ত্রাসের শিকার হব।
লেখক বলেছেন: আপনার কথাটা বুঝতে পেরেছি,
দেখুন ,সবকিছু এত ফেয়ারলি করা সম্ভব হবে উন্নত কোন ডিসেন্ট রাষ্ট্র ব্যাবস্থায়, আমাদের তো গোঁড়াই গলদ, পদে পদে অনিয়ম।
এখানে না আছে মৌলিক অধিকার প্রাপ্তির নিশ্চয়তা, না আছে সুস্থ ভাবে নিরাপদে বেঁচেথাকার নিশ্চয়তা।
সেখানে সঠিক আইনের শাসনের যথাযথ প্রয়োগ এখনও একটা দ্বিবা স্বপ্নই...
আমাদের আইন এখনও 'জোড় যার,মুল্লুক তার' নীতিতেই চলে...
হরিসূধন বলেছেন:
অপবাক দার জাতীয়তাবাদে খারাপ লাগে কিন্তু উগ্র বামবাদ টুটুলবাদে
পরান কাঁদে..
এরা নিজেদের মতবাদ কে প্রতিষ্ঠার জন্য আকারে ইঙ্গিতে বা সরাসরি
অন্য মতবাদ কে উগ্র জাতীয়বাদ, মৌলবাদ, ইসলামবাদ বিভিন্ন
বাদে ভাগ করে বলে ইহা অতি জঘণ্য।
টুটুলবাদের জয় হোক।
অথচ জেএমবি জঙ্গিদের যখন র্যাব ক্রস ফায়ার করেছে তখন হেসে
হেসে দিন পার করেছে একটা মানবতাবাদী বা ব্যর্থ রাষ্টের পোষ্ট
দেয় নাই! এখন সব যাইতেছে..... শরম নাই..
আমি তখনো র্যাব কে সমর্থন করেছি এখনো করি.....
যে মানুষ থাকে শুধু তার জন্য মানবতা আর যে মানুষ থেকে পশুত্যে
নেমে যায় তার জন্য বুলেটেই উত্তম জাঝা। বাংলাদেশে কোন হিংস্র পশু বিচারের আদালত নাই।
অপ বাক বলেছেন:
হরিসুধন ভাইসাব, জেএমবির কোন জঙ্গীদের র্যাব ধরে ধরে ক্রস ফায়ারে ফেলেছে?তথ্যসূত্রে উল্লেখ করে দিলে আরও ভালো হতো। এমন নিদর্শন চোখে পড়ে নি আমার।
সানি, আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান, সবাই তো প্রথম সারির নেতা এবং তাদের জামাই আদরে রেখে দ্রুত বিচার সমাপ্ত করে ফাঁসিতে ঝুলানো হলো। তারা শেষ পর্যন্ত কোনো একটা বক্তব্য রাখতে চেয়েছিলো, এই বক্তব্য প্রকাশ করতে দেয় নি রাষ্ট্র। কারাগারে থেকে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যায় না এমন একটা পুরোনো কারাবিধির দোহাই ছিলো হয়তো।
রন্টি চৌধুরী বলেছেন:
বিনা বিচারে একজন মানুষকে হত্যা করার অধিকার কারও থাকতে পারে না। একজন অপরাধী, সে যদি জঘন্যতম অনেকগুলা অপরাধ করেও থাকে, তাহলে রাস্ট্রের উচিত তাকে বিচারের আওতায় এনে তাকে শাস্তি দেয়া, যাতে তাকে দেখে অন্য অপরাধীরা বুঝতে পারে অপরাধ করলে পার পাওয়া যাবে না। কিন্তু একজন খুনীর বিচার না করে রেব তাকে মেরে ফেলছে, তাতে রেবের যে লোকটা হত্যাকারীকে গুলি করল, সেও তো একজন হত্যাকারী, তার শাস্তি দেবে কে?রাস্ট্র যখন নিজে খুনী হয়ে যায় তখন তার বিরুদ্ধে প্রতিবাদ না আসাটা অস্বাভাবিক। রাস্ট্রের আইনের প্রতি মানুষ শ্রদ্ধা হারাবে তাতে, এটা মানবাধিকার নয়। এখানে অনেকে বলবেন, আমি যে এটা বললাম, কোথায় ছিল আমার এইসব মানবাধিকার মুলক কথা যখন অপরাধী কেউ সাধারন কোন মানুষকে খুন করেছিল। প্রশ্ন হচ্ছে, অপরাধী খুন করেছে বলেই তাকে বিচার করা হতে হবে। ক্রসফায়ার নামে একটি অবৈধ পন্হায় নয়। আমাদের দেশে অন্যায় করা অনেক সহজ। এই ক্রস ঢায়ারে ভয় দেখিয়ে অনেক কিছু করা যায়। রেবের মানুষজন ফেরেশতা না, তাদের ভুল হতে পারে। যেকোন একদিন তাদের হাতে কেউ একজন মারা পড়তে পারে যার অপরাধের মাত্রা হয়ত ততটা ছিল না। এমনটি হয়েছে ইতিমধ্যেই।
এছাড়া রেবের লোকজন যে কাউকে চাইলেই হত্যা করতে পারে, তাদের হত্যার লাইসেন্স দেয়া হয়েছে। আমরা যদি এই বর্বরতা মেনে নেি্, তাহলে যদি রেব কোন মানুষকে শত্রুতা বসে ক্রসফায়ার করে পরদিন লোকটার নামে নানা থানায় ৬/৭ টি হত্যা মামলা দিয়ে শীর্ষসন্ত্রাসী নামে চালিয়ে দেয়, তাতে কি করা যাবে? এমন কয়টা ঘটনা যে শোনা যায় নি তা কিন্তু না।
এই অস্বাভাবিক প্রক্রিয়া কোন সুস্থ, স্বাভাবিক দেশে চলতে পারে না। আমরা যেন ১৬০০ শতকের পশ্চিমা কায়দায় চলে গেছি, অপরাধীদের শ্যৃট করে মেরে ফেলা...এই বর্বরতার প্রতিবাদ জানাই।
গতকালকে যে ঘটনাটা হল। লিটনকে গ্রেফতার করা হল। এই খবর প্রকাশ হল, কিন্তু রেব থেকে স্বীকার করা হল না। পরে লিটনের মা চারিদিকে ছুটাছুটি করলেন। লিটনের প্রতি কারো কোন মায়া থাকার কথা না। কিন্তু ওই মা যে ছুটাছুটি করলেন, তিনি কি বলেছিলেন আমার ছেলেকে ছেড়ে দাও, সে নির্দোষ? না, তিনি বলেছিলেন তার বিচার কর, তাকে মেরে ফেল না।
অথচ রেব স্বীকারই করল না। এখন নাটক করে তাকে মারা হল। এই যে রেব একের পর এক নাটকের মত দৃশ্যপট সাজাচ্ছে, এটাও তো একটা প্রতারনা। যে ফোর্স প্রতারনা করে তাকে এলিট বলি কি করে?
আব্দুর রহমানকে ধরেছিল যে রেব, সেই রেবকে আমি শ্রদ্ধা করি। তখন দেখেছিলাম তাদের সাহস। বাংলাভাই এর সাথে বন্দুকযুদ্ধের সময়ও তাদের সাহসের প্রশংশা করেছি। কিন্তু অপরাধী ধরে তাকে গুলি করে মেরে ফেলা কোন সভ্য সমাজে মেনে নেয়া হয়?
আমরা কি সভ্যতা ভুলে যাচ্ছি? অসভ্য হয়ে যাচ্ছি?
লেখক বলেছেন: অস্বীকার করছিনা একটও;
সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে বিচার করলে তা আরও গ্রহণযোগ্যতা পেত,ঠিক আছে;
কিন্তু মনে রাখতে হবে আইন মানুষেরই সৃষ্টি,এবং তা সময়ের প্রয়োজনে,
আইন কানুন দন্ডবিধি একটা জনপদের সংস্কৃতি-আচারের প্রতিনিধিত্ব করে, কোন আসমানী কিতাব থেকে এগুলো নাযিল হয় না, পরিবেশ-পরিস্থিতির বিবেচনায় জনমতের ভিত্তিতেই একটা ৈর্দিষ্ট কালচার গড়ে ওঠে,,,
এখন সময়ের ফেরে এটাতো 'অচল সিকি' হতেই পারে! এর পরিবর্তন-পরিবর্ধন-পরিমার্জনের কি প্রয়োজন হবে না??
নাকি মানুষের জন্য আইন নয়,বরং আইনের জন্যই মানুষ??
শতকরা ৯৯.৯৯ভাগ মানুষের মত-আকাঙ্খা যদি আইনের সাথে না মিলে,তখনও কি আইন পূর্বের মতই বহাল থাকবে? তার মানে কি সবার উপরে মানুষ সত্য নয়,বরং সবার উপরে আগে আইনই সত্য,তা সময়ের প্রেক্ষিতে যতই ইললজিকালই হোক না কেন,তার পর না হয় আসবে মানুষের কথা??
মানুষের জন্য আইন নয়,আইনের জন্য মানুষ???
হাসিব মাহমুদ বলেছেন:
লেজ দেখা যায়
লেখক বলেছেন: হা হা হা...আমি লেজের মত অত জিনিয়াস না রে ভাই!
সু-শান্ত বলেছেন:
পোস্টে মাইনাস। রন্টি চৌধুরী বলেছেন: বিনা বিচারে একজন মানুষকে হত্যা করার অধিকার কারও থাকতে পারে না। একজন অপরাধী, সে যদি জঘন্যতম অনেকগুলা অপরাধ করেও থাকে, তাহলে রাস্ট্রের উচিত তাকে বিচারের আওতায় এনে তাকে শাস্তি দেয়া, যাতে তাকে দেখে অন্য অপরাধীরা বুঝতে পারে অপরাধ করলে পার পাওয়া যাবে না। কিন্তু একজন খুনীর বিচার না করে রেব তাকে মেরে ফেলছে, তাতে রেবের যে লোকটা হত্যাকারীকে গুলি করল, সেও তো একজন হত্যাকারী, তার শাস্তি দেবে কে?
রাতমজুর বলেছেন:
মানবতা আর মানবাধিকার মানুষের জন্যে। মানুষকে যারা খুন করতে পারে তারা মানবতা আর মানবাধিকার পাবার যোগ্য নয়, কারন তারা মানুষ বা পশু কোনটাই নয়, তারা মানবতা বিরোধী এলিমেন্ট, হ্যাঁ ওরা এলিমেন্ট, মানবতা বিরোধী কোন অজানা এলিমেন্ট।
বচন দেওয়া আর মহৎ মহৎ কথা বলা, আর বাস্তবতাকে বোঝা - দুটো আলাদা ব্যপার। পানি ঘোলা করে স্বার্থ সিদ্ধি করাটাই ওদের কাজ, ইগনোর করা যান ওদের।
কোন একটা পোষ্টে বড়বড় কথা বলাতে কটা কথা লিখেছিলাম, উত্তর নেই। দেখুন:
একটা:
"হোক এরা সমাজের ক্যানসার, কিন্তু বিচার প্রক্রিয়া ছাড়া কাউকে মেরে ফেলার অধিকার কেউ রাখে না।"
তাহলে এরা মানুষ মারছে কোন বিচারে?
সাংবাদিক সাহেবের জবাব না পেয়ে ওনার মতই আরেকজন সাংবাদিকের খুনের রেফারেন্স দিয়েছিলাম, সেটারো কোন উত্তর নেই:
একটা পরিবারের খতিয়ান: ৩ পুরুষ
গোলাম মাজেদ : এখানে
সাইফুল আলম মুকুল: এখানে
তানভির হাসান : এখানে
গোলাম মাজেদ, স্বৈরশাসকের সামরিক বাহিনীর অত্যাচারে নিহত।
সাইফুল আলম মুকুল, গোলাম মাজেদের পুত্র, "আততায়ীর" হাতে নিহত, নাম উল্লেখ করা খুনীদের নাম না জানা "আততায়ী" বানাতে পানি ঘোলা করতে সহায়তা করেছে কিন্তু সাংবাদিকেরা আর পুলিশ।
তানভির হাসান, সাইফুল আলম মুকুলের পুত্র, পোষ্টমর্টেম রিপোর্টে হোমিসাইডাল লেখা থাকলেও এখনো ভাংগা গলায় "হোমিসাইড = সুইসাইড" লিখে পানি ঘোলা করতে এবং আসামীদের মুখপাত্র হয়ে পানি ঘোলা করায় সচেষ্ট ছিল সেই সাংবাদিকেরাই।
একি লেখাতে আরেকজনের মন্তব্য: সেটারো উত্তর নেই
আতাহার বলেছেন: সাংবিদক মানিক সাহা, বালু, বেলাল, মীর ইলিয়াছ হোসেন দিলীপ, শামসুর রহমানরা যখন খুন হন, তখন আকাশ সাহেব কী তাদের হত্যার বিচার চান।
আদালতে তো আপনারা সহকর্মী প্রত্যক্ষদর্শীরা সাক্ষি দিতেও যান না। খুনিরা বেরিয়ে আসে। তাদের ক্রসফায়ারে নিলে কেন এত দরদ।
এরা মানুষ হলে তো মানবাধিকার, এরা পশু। ঘাতক। অন্ধকারের জীব। আদর্শের 'আ' অক্ষরটিও নেই।
কোন উত্তর থাকবেনা, কারন মিডিয়া এখন ব্যাবসা, এদের জন্যে আর এই পানিঘোলা করা লেখকদের জন্যে বাজার গরম করাটাই মূখ্য, আসল কাজ নয়।
আরেকটা কথা, কুকুর পাগল হয়ে গেলে, মানুষকে এলোপাতাড়ি কামড়াতে থাকলে কি করবেন? আদর করে বুকে টেনে নেবেন? নাকি মেরে ফেলবেন? যারা মানবতার বড়বড় কথা বলছেন, তাঁদের বলছি, যাদের জন্যে প্রান কাঁদছে, তাদের সাথে মোলাকাত হলেই টের পাবেন, বাকিটা বলতে হবে না।
তারকে বলেছেন:
যুগ যুগ ধরে যে প্রশ্ন মানুষের মাঝে উত্থাপিত হয়েছে বা আজো হচ্ছে তা হচ্ছে আমরা অপরাধিদের সাথে কি আচরন করব ? এই প্রশ্নের সুষ্ঠ উত্তর আজো মানুষের কাছে অজানা ।কেউ বলে তাদের অপরাধ অনুসারে শাস্তি দেওয়া হোক । তাদের যুক্তি, তাকে ছেড়ে দেওয়া হলে সেযে আবার তা করবেনা তা কে বলতে পারে ? তাহলে তাকে ছেড়ে দেওয়া কেন?
আবার কারো মতে তাকে ভালো হওয়ার সুযোগ দেওয়া হোক । কারন সে যে এরপরে তার ভুল বুঝতে পেরে সমাজের জন্য ভালো কিছু আনতে পারবেনা তা কে বলেছে । আবার তারা এতে মানবাধিকারের প্রশ্নও তোলে ।
আমি কারো বিপক্ষে বলছিনা ।
আমি কোন নিরাপরাধ লোকের শাস্তিও চাইনা । আবার অপরাধির উপযুক্ত শাস্তির অতিরিক্ত কোন শাস্তিও চাইনা ।
কিন্তু আমি আমার ভাইয়ের হত্যাকারীর গলা দড়িতে ঝোলানো দেখতে চাই । যদি প্রচলিত আইন তা না করতে পারে তাহলে তাকে খুন করা হলে তা ভুল কিছু হয় বলে আমার মনে হয়না ।
ধন্যবাদ অ্যামাটার ভাইকে তার সৎ সাহসের জন্য ।
রাতমজুর বলেছেন:
@রন্টি চৌধুরী,
দেশ সুস্থ, স্বাভাবিক, কে বলল? তাহলে আমাদের দেশটা যারা চালায়, রাজনীতিবিদেরা আর তাদের দল? সব্বাই দুধে ধোয়া, না? দেশে আসুন, কটাদিন কাটান দেশের মধ্যবিত্ত আর নিম্ন বিত্তের সাথে, গুলশান, বারিধারা, বনানী - এসব এলিট জায়গায় না, মধ্যবিত্ত আর নিম্ন বিত্তের এলাকাগুলোতে, ওদের কথাগুলো শুনুন।
রন্টি চৌধুরী বলেছেন:
রাতমজুর, আপনি ওই সাংবাদিকের প্রসঙ্গ টেনে আনার কি দরকার। কথা হচ্ছে রেবের এইসব হত্যাকান্ড..হ্যা আমি হত্যাকান্ডই বলব। তাদের কি অধিকার একজন মানুষ মেরে ফেলার? সেই মানুষ, হোক সে এরশাদ শিকদার, তাকে শাস্তি দেবার অধিকার দেশের কোর্ট এর। রেবের একজন ক্যাপ্টেনের না। এই অস্বাভাবিক বিষয়টি সমর্থন কিভাবে করা যায় জানি না।
রন্টি চৌধুরী বলেছেন:
আচ্ছা, বুঝলাম দেশ স্বাভাবিক না, কিন্তু এই যে হত্যার প্রক্রিয়া সেটাও তো স্বাভাবিক না, আপনি আরেকটি অস্বাভাবিককে স্বাগত জানাবেন?এরচেয়ে ভাল হয়কি, দেশের সব নাগরিককে ফায়ার আর্মস কেনার অনুমতি দেয়া হোক। থানা পুলিশ কোর্ট টোর্ট উঠিয়ে দেয়া হোক। অযথা টাকা নষ্ঠ। তারপর আমরা নিজেরাই আমাদের সিকিউরিটি দেখব। কেউ আমাদের সাথে অন্যায় করলে, সোজা গিয়ে তাকে গুলি...ব্যাস। হয়ত এসবে ভয় পেয়ে কেউ আর অপরাধ করবে না।
আপনার কি তাই ধারনা? @ রাতমজুর।
রাতমজুর বলেছেন:
"রন্টি চৌধুরী বলেছেন: রাতমজুর, আপনি ওই সাংবাদিকের প্রসঙ্গ টেনে আনার কি দরকার।"
তাহলে এটা খুন না? আর খুনি, যে ঠানডা মাথায় খুন গুলো করছে, তাকে জামাই আদর করতে হবে? বাংলাদেশের বিচার ব্যাবস্থা সম্পর্কে জানেন? রেবের একজন ক্যাপ্টেন তাকে নিজের ইচ্ছেয় গুলি করছে? বেশ!!
"কথা হচ্ছে রেবের এইসব হত্যাকান্ড..হ্যা আমি হত্যাকান্ডই বলব।"
খুনিদের হত্যাকান্ডকে কি বলবেন?
"সেই মানুষ, হোক সে এরশাদ শিকদার, তাকে শাস্তি দেবার অধিকার দেশের কোর্ট এর।"
তাহলে খুনিকে কে অধিকার দিল মানুষ খুন করবার?
রাতমজুর বলেছেন:
@রন্টি চৌধুরী,
সেরকম কিছু বলেছি নাকি?
দেশের বাইরে বসে অনেক কিছু বলা যায়, অনুভব করা যায় না।
রন্টি চৌধুরী বলেছেন:
প্রথমত, ওই সাংবাদিক বলতে আমি জাহাঙ্গীর আলম আকাশকে বুঝিয়েছি, যার পোষ্টে আপনি প্রশ্নগুলো করেছেন।বিচার ব্যবস্থা সম্পর্কে না জানার তো কোন কারন নেই। আর ক্যাপ্টেনের ইচ্ছা বলতে কি? আপনার কি ধারনা, রীতিমত কোর্ট বসে একজন জাজ বিচার করে তারপর হত্যাকান্ড করা হয়? তা তো না। বড়কর্তাদের গ্রীন সিগন্যাল পেয়েই করা হয়।
রেবের হত্যাকান্ডকে হত্যা যেমন বলব খুণীরটাও সেটিই বলব। খুনীর বিচারের জন্য দেশে আইন আদালত আছে। সেই প্রক্রিয়াই স্বাভাবিক। যদি ক্রসফায়ারই করতে হয়, তাহলে আদালত উঠিয়ে দেয়া হোক। আদিম যুগে আবার চলে যাই আমরা।
খুনীকে কেউ অধিকার দেয় নি বলেই সে অপরাধী। আইনকে আমরা অধিকার দিয়েছি বিচার করারম সেজন্য এটি গ্রহনযোগ্য আর বৈধ। রেব যা করে তা সম্পর্কে আমরা কিছু জানতে পারি নাম কতিপয় মানুষের সিদ্ধান্তে সব হয় এখানে।
রাতমজুর বলেছেন:
@রন্টি চৌধুরী
" বাংলাদেশের বিচার ব্যাবস্থা সম্পর্কে জানেন?" আবার জানতে চাইছি আপনার কাছে।
তারকে বলেছেন:
একটা কিলারের জন্য এত মাথা ব্যাথা কেন ?
রন্টি চৌধুরী বলেছেন:
রাতমজুরের কথায় মনে হচ্ছে আমি বিদেশেই জন্মেছি। জনাব, আমি গুলশান বনানী প্রডাকশনও নই, বিদেশীও নই। খুব বেশীদিন হয় নি বাইরে। পুরনো পোষ্টে তথ্য পাবেন।
আর টিপিক্যাল মধ্যবিত্ত পরিবার থেকেই আমার আসা। তাই কাছ থেকেই দেখা অনেক কিছূ। আইনশৃংখলা বাহিনীর ক্ষমতার অপব্যাবহারের অংশটুকুও তখনই দেখা।
রন্টি চৌধুরী বলেছেন:
আচ্ছা, আমি জানি না বিচার ব্যবস্থা সম্পর্কে। আপনি জেনে থাকলে আমাকে দয়া করে একটু জানান রেব এইসব ক্রসফায়ারের আগে ঠিক কি বিচারের ব্যবস্থা করা হয়, বা কি প্রক্রিয়ায় এসব সিদ্ধান্ত হয়।
রন্টি চৌধুরী বলেছেন:
তারকে বলেছেন: একটা কিলারের জন্য এত মাথা ব্যাথা কেন ?কিলারের জন্য মাথাব্যাথা সেটা কে বলল? মাথাব্যাথা হচ্ছে একটা অস্বাভাবিক ব্যবস্থার জন্য। এটি কোন সভ্য ব্যবস্থা নয়।
















