আমার প্রিয় পোস্ট

...

আমারিকান চেস লিজেন্ড: পল মরফি + ফাও গেম ! :):DB-);)X(:|:((/:):-*:PX((:-/ ইমো এত্ত কম ক্যান??

২১ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৪

শেয়ার করুন:                   Facebook

পল চার্লস মরফি:: মরফি জন্মগ্রহণ করেন ১৮৩৭ সালের ২২শে জুন মার্কিন যুক্ড়রাষ্ট্রের নিউ অর্লিস্স-এ। তার বাবা ছিলেন সফল আইনজীবি অ্যানলজ মরফি। তার চাচা,আর্নেস্ট মরফির ভাষ্যমতে "মরফিকে কখনো হাতে কলমে দাবা খেলা শেখানো হয়নি ঠিকই,তবে সে অনেকটা নিজেই আমার আর অ্যানলজের খেলা দেখে এর ক্রিড়াকৌশলগুলো রপ্ত করে ফেলে।" যখন মরফি মাত্র ১২বছরের, তখন আরের বিখ্যাত দাবাড়ু জন জ্যাকব লোয়েন্থাল নিউ অর্লিন্স সফর করেন। সেসময় তিনি পলের বাবা অ্যানলজের সম্মানে মরফির সাথে একটা তিন ম্যাচের সিরিজ খেলতে সম্মত হন। বিষ্ময়বালক মরফি ২.৫-০.৫ ব্যাবধানে সেই সিরিজ জিতে নেন।
১৮৫৭ সালে মরফি নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে প্রথম আমেরিকান চেস কংগ্রেস জিতে নেন। এই সাফল্যের ধারাবাহিকতা তিনি বজায় রাখেন তার পরবর্তী ইউরোপ সফরে, যেখানে তিনি অ্যাডলফ অ্যান্ডারসন সহ তৎকালিন বাঘা বাঘা মাষ্টারদের পরাস্ত করেন। আমেরিকায় ফিরে আসার আগপর্যন্ত অ্যান্ডারসনের বিরুদ্ধে তার ফলাফল ছিল;
জয়=৭টি,পরাজয়=২টি এবং ড্র=২টি। এরপর দেশে ফিরে তিনি অবসর নিয়ে ফেলেন।
যদিও তখনকার দিনে আনুষ্ঠানিকভাবে দাবায় বিশ্বচাম্পিয়নশিপের খেতাব ছিলনা, তবে বিশেষজ্ঞদের দ্বারা মরফি তার সময়ের সেরা মাষ্টার বলে বিবেচিত হন। এমনকি আজকের দিনেও তার খেলাগুলো চেসবোর্ডে দ্রুত পিস ডেভলপমেন্ট এবং ওপেন লাইন গেমের ভিত্তি হিসেবে নবীনদের শেখাতে ব্যাবহৃত হয়, এবং বর্তমান সময়েও তার তত্ব ও কৌশলের প্রভাভ অনস্বীকার্য। সাবেক সোভিয়েৎ চেস কিংবদন্তি মিখাইল বটভিন্নিক দাবার উপর তার বিস্তৃত প্রভাব সম্বন্ধে বলেছেন-"উন্মুক্ত চেস পজিশনের উপর তার পান্ডিত্য এতই গভীর যে তার পরে(গত হবার) এ-সম্পর্কে আমরা খুবই কম নতুন কিছু যোগ করতে পেরেছি"। ব্রিটিশ গ্রান্ডমাষ্টার,সাবের পি.সি.এ. রানার-আপ,নাইজেল শর্টের মতে মরফি হল এই ব্রহ্মান্ডের সর্বকালের সেরা দাবাড়ু। ১৮৮৪সালের ১০ই জুলাই তিনি পরলোক গমণ করেন।
যা হোক, এবার দেখা যাক ১৮৫৮সালে কাউন্ট আইসর্ডের বিরুদ্ধে মরফির সেই চিরস্মরনীয় বিজয়,দাবা'র ইতিহাসে যা মরফির অমর গেম পরিচিত।

সে'সময়,মরফি তার ইউরোপ সফরে দাবাড়ু বন্ধু এন্ডার্সনের জন্য অপেক্ষা করছিলেন,যার ব্রেসলো থেকে প্যারিসে আসার কথা রয়েছে। তো সময়টা তার বেশ উপভোগ্যই কাটছিল,প্যারিসের সৌন্দর্য...সেইসাথে অপেরা! ফিগারো'র বিয়ের সময় আগত অতিথিদের তিনি আপ্যায়ন করেন তার দাবা প্রতিভায় মুগ্ধ করে,যেখানে তিনি একটা প্রদর্শনী খেলাতে কাউন্ট আইসর্ডকে কিস্তিমাত করেন মাত্র ১৭চালে, চেসবোর্ডে তার সর্বশেষ দু'টি বল দিয়ে! নীচে পি.জি.এন. দেখা যাক:
[ইভেন্ট "প্যারিস"]
[সাইট "প্যারিস"]
[তারিখ "১৮৫৮.??.??"]
[EventDate "?"]
[রাউন্ড "?"]
ফলাফল "1-0"]
[সাদা "পল মরফি"]
[কালো "কাউন্ট আইসর্ড"]
[ECO "C41(ফিলডোর ডিফেন্স)"]
[WhiteElo "?"]
[BlackElo "?"]
[PlyCount "33"]

1.e4 e5
2.Nf3 d6
3.d4 Bg4


"ইতিমধ্যেই এটা একটা দূর্বল চাল"-ববি ফিশার।**
না! এখনও খেলা ফিলডোর ডিফেন্স-এ পৌঁছেনি,আরও কয়েকটা বাধ্যতামূলক চালের পর সাডা তার অবস্থান একলাফে পাকাপোক্ত করে ফেলবে।
4.dxe5 Bxf
5.Qxf3 dxe5
6.Bc4 Nf6


দেখে মনে হচ্ছে ন্যাচারাল মুভ,কিন্তু 6.... Qe7 টা জরুরি ছিল,যেটা কিছুক্ষনের মধ্যেই খেলার গতি-প্রকৃতিতে দেখা যাবে।
7.Qb3 Qe7
8.Nc3


হা হা! অবস্থা পাকাপোক্তকরন,বল উন্নয়ন নয়!
8.... c6
9.Bg5


"কালোর অবস্থা এইমুহুর্তে একটা জুগজুয়াং*-এর মত,সে তার কুইন সাইডের নাইট সচল করতে পারছে না,কেননা এতে তার বড়েটি ঝুলন্ত বড়েতে পরিণত হয়,আট বিশপের পথ বন্ধ স্বয়ং কুইনের জন্য"-ববি ফিশার।**
9....b5

অনেক বেশী আশাবাদি চাল,কালো গুটিগুলোকে একটা গাদাগাদি অবস্থায় ফেলে দেয়।
10.Nxb5 cxb5
11.Bxb5+ Nbd7
12.O-O-O Rd8
13.Rxd7


আক্রমন করে রক্ষক(কালো রূক)-কে সরিয়ে দেয়...
13.... Rxd7
14.Rd1


আবার রক্ষককে আক্রমন!
14.... Qe6



অবশেষে কালো খোলস ছেড়ে বেরিয়ে আসলো তবে...কিন্তু এখন-ই মরফি দেখাবে, কত সহজে প্রতিপক্ষকে কিস্তিমাৎ করা যায়...
15.Bxd7+ Nxd7

ঠিক এই মুহুর্তে,অবস্থানটার দিকে এক ঝলক দেখুন তো,মেট ইন টু ফর হোয়াইট...দুই চালে মাৎ,কি মনে হয়? ভাবতে পারেন,প্রথম চালটা কি হতে পারে?
16.Qb8+!!!

হ্যাঁ...এটাই!
16.... Nxb8

একমাত্র চাল...দাঁড়ান,এত খুশি হওয়ার কিছুই নাই...এখুনি দেখবেন...।
17.Rd8#

খিকজ্ ।
1-0

*জুগজুয়াং: একটি চীনা শব্দ,দাবার ক্ষেত্রে খেলা যখন এমন একটা অবস্থানে পৌঁছে,যেখানে নিজের যে কোন চাল দিলেই অবস্থান ক্ষতিগ্রস্ত হবে।
** ববি ফিশার : ( Click This Link )

সেদিন ব্লগাড্ডায় ব্লগার ক্যামেরাম্যান ভাই জিজ্ঞেস করেছিলেন,তোমার দাবা-র খবর কি? উত্তর দিয়েছিলাম :মাইনাচ।
তয় আইজক্যা এট্টু খুট-খাট কর্লাম:)
আবার আমার প্রিয় ব্লগার ত্রিভূজ ভাই তো খোঁচাতে খোঁচাতে ক্লান্ত হয়ে অফ গেছেন:D
তবে ত্রিভূজ-ভাইয়ের জন্য খবর হৈল,চেস লেসন সিরিজটা এইবার হাঁচা-ই শুরু কর্ব। B-)



 

প্রকাশ করা হয়েছে: চেস এন্ড গেমস  বিভাগে ।

 

  • ২৫ টি মন্তব্য
  • ২৫৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২১ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৬
comment by: বিবেক সত্যি বলেছেন: এইমাত্র তোমার ব্লগে গেছিলাম মিয়া খবর নিতে । না পাইয়া মেজাজ খারাপ করতে গিয়াও ফিরা আইলাম... থ্যাঙ্কু, দেখি এখন কি আছে... ! :)
২১ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৪

লেখক বলেছেন: খেক খেক...!!

২. ২১ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৯
comment by: রাতমজুর বলেছেন:


ডাউনলোড : ৮.৫ মেগাবাইট
Click This Link
২১ শে আগস্ট, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন: এইগুলান তো বাচ্চাদের জন্য...:D

৩. ২১ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৩
comment by: একরামুল হক শামীম বলেছেন: ওরেরেরে...ব্যাপক জ্ঞানী লেখা রে ;)
৪. ২১ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৩
comment by: রাতমজুর বলেছেন: ;)
৫. ২১ শে আগস্ট, ২০০৮ রাত ২:১২
comment by: বিবেক সত্যি বলেছেন: জীবনের প্রথম দাবা খেলায় জিতসিলাম ;) যার সাথে জিতসিলাম, সে ৩ ম্যাচের অভিজ্ঞ ছিলো B-) এরপর নেশার মত হইলো... মাস দুয়েক ঘোরের মধ্যে ছিলাম..:) দাবা জিনিসটা মজার আছে ... অনেকদিন থেকে এটা নিয়া আর ভাবি নাই...
২১ শে আগস্ট, ২০০৮ রাত ২:১৭

লেখক বলেছেন: ওয়ান্না হ্যাভ এ ব্যাটল?

৬. ২১ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩০
comment by: বিবেক সত্যি বলেছেন: নাআআ... B-) শান্তিতে আছি... ব্যাটল ফ্যাটলে আর ঝাইতাম ছাইনা ;)
৭. ২১ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২৪
comment by: ফারহান দাউদ বলেছেন: লেখাটা সিম্পলি অ'সাম,তবে আমার মত নভিশদের জন্য কয়টা কথা ব্যাখ্যা করে দিলে খুব ভাল হয়। "দ্রুত পিস ডেভলপমেন্ট এবং ওপেন লাইন গেম কি?" দাবার বেসিকের উপর কয়টা ক্লাস নিলে ভাল হয়।:)
২১ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ,
হ্যাঁ, এইরকম একটা কোচিং সিরিজ শুরু করার ইচ্ছা আছে,
আপাতত এইটা দেখতে পারেন:
Click This Link
অফটপিক: আপনার লিঙ্কস-এ দেখলান তিমুর বলে একজন ব্লগর,উনি সম্ভবত ব্লগ ছেড়েছেন। উনার সাথে কি আপনার ব্যাক্তিগত যোগাযোগ আছে? থাqকল, প্লিজ, উনাকে বলেন উনার "রুশ দেশের সত্যি কথা" সিরিজটা শেষ করতে, একেবার মাঝ পথে ছেড়ে দিয়েছেন, দারুন মজা করে পড়ছিলাম, আমার শোকেসের দিকে তাকান,প্রথপ পোষ্ট টাই ঐটা। আমার আবার পূর্ব ইউরোপ তথা বিশেষ করে সাবেক সোভিয়েৎ ব্লকভূক্ত অঞ্লসমুহের উপর জানার আগ্রহ একটু বেশী। ওরা ঠিক পশ্চিমাদেৃ মত না,ধর্ম ও বর্ঙত মিল থাকলেও সাংস্কৃতিগত ভাবে কিছুটা ভীন্ন।

৮. ২১ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৫৪
comment by: ফারহান দাউদ বলেছেন: এককালে দাবা নিয়ে কিছু পড়াশোনা ঘাঁটাঘাটি ছিল,কিন্তু পরে বুঝলাম ঐ জিনিস আমার জন্য না,তারপরেও জানতে মজা লাগে।
না,উনার সাথে যোগাযোগ নেই,উনি যখন ব্লগে লিখতেন আমরা একেবারেই নভিশ,আর উনারা প্রতিষ্ঠিত লেখক (তিমুর সেবা প্রকাশনীতে অনুবাদক ছিলেন,আসল নামটা জানি না),তাই মন্তব্য করতেও সাহস পেতাম না:(
৯. ২১ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:৩০
comment by: ক্রিকেট ফ্যান বলেছেন: তিমুর ভাইয়ার সাথে ত্রিভুজ ভাইয়ার পরিচয় আছে। উনাকে ধরেন। আমি দাবা লাইক করি। কিন্তু এটা খেলতে গেলে যে সময় চলে যায় :(
১০. ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:২০
comment by: ত্রিভুজ বলেছেন:

অসাধারণ পোস্ট অ্যামাটার..

নিয়মিত লিখবে শুনে ভাল লাগছে... কয়েকটা পোস্ট দিয়ে ফেলো... আমি এর ভেতরে গ্রুপের জন্য একটা রিভিউ রেডী করি...

২১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: হুমম...
আসলে কথা দেওয়া যত সহজ,রাখা তত কঠিন...
দেখি,সামনে রোজাতে একমাসের বেশী ছুটি,
কিন্তু ঘটনা হল এ'রকম একটা মৌলিক পোষ্ট রেডি করতে অনেক খাটাখাটনি করতে হয়...ধুররর...ইচ্ছা করে না...মাইনাচ!

১১. ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৩৩
comment by: বিডি আইডল বলেছেন: অসাধারন লেখা..এক বয়সে এর ৪-৫ টি গেম পুরো মুখস্হ ছিল...খুব সুন্দর লিখেছেন...আরো দিবেন
১২. ২১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
comment by: জিলাপীর প‌্যাঁচ বলেছেন: ব্যাপক জ্ঞানী পুষ্ট
১৩. ২১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
comment by: বিবেক সত্যি বলেছেন: অনেক মনোযোগ দিয়া দেখলাম । পুরানা স্মৃতি মনে পড়লো । ইন্টারমিডিয়েটে বায়োলজী ক্লাশ করি নাই- এমনকি প্রাকটিক্যাল ও না । প্রথম প্রথম কিছুদিন করছিলাম । কিন্তু মনে প্রচন্ড ক্ষোভ জাগতো, এত সুন্দর ফুল - পাতা ... ফুল আকা কত সোজা- পাতা আকা কত সোজা.. কিন্তু পরীক্ষার জন্য যেটা শিখতে হবে সেটা বিজ্ঞানীরা বিতিকিচ্ছি - হিজিবিজি করে রাখছে .. :-& :-0

গেমটা মোটামুটি বুঝছি.. কিন্তু ..

Nxb5 cxb5
Bxb5+ Nbd7
O-O-O Rd8
এইগুলান আমি বুঝি না । পরের কোন পোষ্টের অপেক্ষায় রইলাম ... :(

২১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: এইডা খুবই সোজা...নোটেশন পদ্ধতি...পরের কুনো এক্টা পুষ্টে দেখাই দিমু...

তয় ঘ্যাটনা হৈল,ইন্টারে বায়লোজি ন্যায় বুকা পুলাপাইনেরা,
আমি ই.ডি.এস নিছিলাম,১৬০ লম্বরের পেরাকডিক্যাল:D

১৪. ২১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
comment by: নাঈম বলেছেন: জিলাপীর প‌্যাঁচ বলেছেন: ব্যাপক জ্ঞানী পুষ্ট
১৫. ২১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০১
comment by: বিডি আইডল বলেছেন: Nxb5 : ঘোড়া দিয়ে বি ৫ঘরের যা আছে সেটা খেয়েছে cxb5 : কালো সি ঘরের সৈন্য দিয়ে সেটা খেয়েছে

Bxb5+ : আগেরমত, সাদা চেক দিয়েছে, Nbd7: বি ঘরেন ঘোড়া ডি ৭ ঘরে নিয়েছে

O-O-O Rd8 : সাদা লম্বা দিকে ক্যাসেল, কালো নৌকা নিয়েছে ডি ৮ ঘরে..

বিবেক@বুঝেছেন আশা করি..
১৬. ২১ শে আগস্ট, ২০০৮ রাত ৮:২৯
comment by: অদ্ভুত আঁধার এক বলেছেন: কিছু বুঝিনাই বস।
২১ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: তওবা তওবা!

১৭. ২২ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৩৬
comment by: বিবেক সত্যি বলেছেন: হায়রে বায়োলজী.. ইন্টারমিডিয়েটের বিভৎস স্মৃতি ওইটা । রেজিষ্ট্রেশনে বায়োলজী মেইন আর ম্যাথ ফোর্থ সাবজেক্ট হয়ে গেছিলো ..ঠিক করার জন্য দৌড়াইতে দৌড়াইতে জান শেষ... :- /
১৮. ২২ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৫০
comment by: হোঁদল কুঁত কুঁত বলেছেন: দাবা খেল্তে ফারি না :(
পিলাচ। খেলা শিখাইবেন শুইনা আরেকটা পিলাচ :)

 



 


amateur1971@ymail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৪৬৩৯