somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈনিক খবরকণ্ঠ (সর্বাধিক অপ্রচারিত দৈনিক)

১২ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খেলার পাতা
_______________

অল্পের জন্য বিশ্বরেকর্ড মিস হল ইমরুল কায়েসের:
ক্রিড়া প্রতিবেদকঃ
বাংলাদেশের হার্ডহিটিং মারকুটে উদ্বোধনী ব্যাটস্‌ম্যান বুম বুম ইমরুল কায়েস অল্পের জন্য বিশ্বরেকর্ডে করার গৌরব থেকে বঞ্চিত হলেন। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টি মহামূল্যবান রান করতে খেলেন মাত্র ৪১টি বল। আর দু'টি বল বেশি খেলেছিলেন বর্তমান বিশ্বরেকর্ডধারী। ম্যাচশেষে ক্ষুদ্ধ এক দর্শক তার প্রতিক্রিয়ায় বলেন, ইমরুলের পারফর্ম্যান্সে আমি হতাশ। রানের জন্য এরকম ছটফট করলে (আল্লাহ না করুন), কোন্‌দিন না ইমরুলের পারফর্ম্যান্স অস্ট্রেলিয়ান ব্যাটস্‌ম্যান শ্যেন ওয়াটসনের মত ছাগল টাইপ হয়ে যায়! তবু আমরা আশায় বুক বেঁধেছি, ইমরুল আগামী খেলায় ৫রান করতে ইনশাল্লাহ ৫০ বল খেরার যোগ্যতা অর্জন করতে পারবে।

বিশ্বকাপ ফাইনাল ২০১১, মুম্বাই: গাভাস্কারের কলমঃ
গত ২রা এপ্রিল মুম্বাইয়ে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শেষে স্টেডিয়ামের পাশের রাস্তায় একটি বেগুনি কালির ফাউন্টেন পেন পড়ে থাকতে দেখা যায়। এ নিয়ে পথচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে সিবিআই এর একটি দল কলমের প্রকৃত মালিকের খোঁজে তদন্তে নামে। কেননা হর্শ ভোগলে বলেছিলেন, তিনি কেবল বলপয়েন্ট কলমই ব্যাবহার করেন। আর নভজ্যৎ সিং সিধু বলেন, ম্যায় তো স্রিফ হৃদয়ের ক্যানভাসে জাফরানী কালি দিয়েই লিখতা হ্যায়। কোনও কুলকিনারা করতে না পেরে স্কটল্যান্ড ইয়ার্ডকে দেয়া হয় তদন্তের ভার। তাদের একটি বিশেষজ্ঞ দল এসে ব্যাপক অনুসন্ধানী তদন্ত চালিয়ে আবিষ্কার করেন, সেটি ছিল আসলে গাভাস্কারের কলম! তদন্তে জানা যায়, খেলা শেষে গাভাস্কার জর্দা দেয়া পান চিবুতে চিবুতে রিকশাওয়ালার সাথে ভাড়া নিয়ে দর কষাকষি করছিলেন। রিকশাওয়ালা ১৮রুপি ভাড়া চাইলে তিনি বলেন ভাড়া ১৮টাকা, মানে ১২ রুপি। মুলামুলির এক পর্যায়ে তার পকেট থেকে কলমটি রাস্তায় পতিত হয়।

ক্রিকেট দলের নতুন কোচ আনছে বিসিবিঃ
উট-পাল কৃষ্ণ:
বাংলাদেশ ক্রিকেট দলের পুরণো কোচের বদলে নতুন কোচ আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নতুন কোচ অবশ্যই এসি এবং চেয়ার কোচ হবে। তবে ভলভো না মার্সিডিজ, কোন্‌ ব্রান্ডের কোচ আনা হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ক্রিকেটাররা এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেন, আমরা দাবী জানিয়েছিলাম কোচ নয়, প্রত্যেক ক্রিকেটারের জন্য একটা করে হেলিকপ্টার দিতে।

অ্যাডিলেডে ব্রেট লি-কে বেধড়ক পিটিয়ে ছাতু বানিয়ে শেভাগের সেঞ্চুরিঃ
গত পরশুদিন ভিরেন্দ্র শেভাগ অ্যাডিলেডের রাস্তায় ব্রেট লি-কে পূর্ব শত্রুতার জের ধরে বেদম পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাথে তার কাছে থাকা এক সের গম পিষে ছাতু বানিয়ে দিয়েছে। কান্নাজড়িত কণ্ঠে লি বলেন, আমি অসুস্থ দাদীর জন্য গম নিয়ে যাচ্ছিলাম। পথে শেভাগ আমার পথ আটকে পেটাতে শুরু করল। অ্যাডিলেডের কোতয়ালি থানার ওসি হরিপদ চাকলাদার বলেন, এবারই এটা শেভাগের নামে প্রথম অভিযোগ না। এর আগে গিলেস্পি, শ্যেন ওয়ার্ন, ম্যাকগ্রা সহ অনেকেই তার নামে একই অভিযোগে মোট ৯৯টা মামলা করে গিয়েছে। আজকেরটা সহ মামলার সংখ্যা দাঁড়াল ১০০-তে।

রাকিবুলের অভিমানঃ ক্রিড়া প্রতিবেদক:
বাংলাদেশের প্রধান ব্যাটিং স্তম্ভ রাকিবুলকে রানের খাতা খোলার আগেই আউট ঘোষণা করায় আম্পায়ারের উপর তিন ভিষন অভিমান ব্যাক্ত করেছেন। তি্নি বলেন, আমি্ মাঠে সবগুলো খাতা নিয়ে যাই। যেমন, হোমওয়ার্কের খাতা, অঙ্ক খাতা, ইংরেজি খাতা। তো আমার রানের খাতায় নোট করা ছিল, কিভাবে রান করতে হয়। কিন্তু আমি রানের খাতাটা খোলার আগেই দুষ্টু আম্পায়ার আমাকে আঙ্গুল উচিয়ে আউট ঘোষনা করল। ফের যদি এই কাজ করে, আমি কিন্তু আবার বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলুম, হু!
_____________________


শিক্ষা সংবাদ/ক্যাম্পাস পাতা:
____________________

ঢা.বি. ছাত্রলীগকে অভিনন্দন জানিয়েছেন বান কি মুনঃ
ক্যাম্পাস প্রতিনিধি:
শান্তি স্থাপনে এবং শিক্ষার বিস্তারে শান্তিতে নোবেলপদক জয়ী ঢাবি ছাত্রলীগকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব জনাব বান কি মুন। তিনি বলেন, ছাত্রলীগের কাছথেকে আমেরিকার ছাত্রদের অনেক কিছু শেখার আছে। উল্লেখ্য, ২০০৯/'১০ শিক্ষাবর্ষে দেশব্যাপী শান্তির জোয়ার বইয়ে দেবার জন্য ছাত্রলীগকে চলতি বছর শান্তিতে নোবেল পদকে ভুষিত করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নীতি ও নৈতিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতঃ
ক্যাম্পাস প্রতিবেদক:
গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যুব সমাজের অধঃপতন রোধে নৈতিকতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি পরিচালনা করেন নীতি ও দর্শন বিভাগের চেয়ারম্যান, ড.এনামুল করিম নির্ঝর। তাকে সহায়তা করেন রাজীব। কর্মশালায় অতিথি বক্তৃতা রাখেন, একই বিষয়ে প্রফেসর অফ এমিরেটাস, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান উপস্থিত সকলকে তার সদ্য মুক্তিপ্রাপ্ত 'স্বল্পদৈর্ঘ' চলচিত্রের একটি করে কপি উপহার দেন।
__________________________

জাতীয় সংবাদ
__________________________

ঘর গোছাতে মনঃনিবেশ করছেন আভ্যন্তরীন কোন্দলে জর্জরিত সরকারি দলের নেতারাঃ
স্টাফ রিপোর্টার:
সরকারি দলের নেতারা এখনথেকে ঘর গোথাতে মনঃযোগ দিচ্ছেন। জানা গেছে দাম্পত্য কলহ, ঝগড়-বিবাদ; নানাবিধ আভ্যন্তরীন কোন্দলে তারা জর্জরিত। এ প্রসঙ্গে দলের একজন শীর্ষ নেতা বলেন, ঘরের অবস্থা কেরসিন। শিগগিরই ঘর গোছানোর কাজে হাত দিতে হবে। কিভাবে গোছাবেন, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বেডরুমে ওয়ার্ড্রব, আলমারি; এসব কিছুই রাখব না। আর টিভিটা ড্রইংরুম থেকে বেডরুমে নিয়ে আসব। অত্যাধিক ধুলার কারনে কার্পেট সরিয়ে দিব।

এরশাদের কাউন্সিল সম্পন্নঃ
বিশেষ প্রতিনিধি:
জাতীয়পার্টির নেতা কবি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ সফলভাবে তার কাউন্সেলিং সম্পন্ন করেছেন। জানাযায়, গত প্রায় বছরদশেক তার পারফারম্যান্স ভাল যাচ্ছিল না। কবি কবি ভাব, অথচ কাব্যের অভাব। রোমানতিক কোনও কবিতাও লেখা হচ্ছিল না। তাই শুভানুধ্যায়ীদের পরামর্শে তিনি কবিরাজ পাগলা ফকিরের কাছে কাউন্সেলিং সম্পন্ন করেন।
__________________

আইডিয়াঃ মতিকণ্ঠ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০৩
১৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×