অবশেষে প্রত্যাশিত বেপারটাই ঘটতে যাচ্ছে। সিডন্সের বিদায়।
সিডন্সের পারফর্ম্যান্স কে কিভাবে মূল্যায়ন করবে জানিনা; তবে আমার বিচারে অবশ্যই 'নেতিবাচক'।
সে যখন দায়ীত্ব নেয়, তখন পেয়েছিল বেশ পরিণত একটা দল। ক্রিকেটের উদীয়মান শক্তি। ফিরে যাচ্ছে দলকে সেই একই অবস্থায় রেখে। প্রাপ্তি শূণ্য কিংবা শূণ্যের কাছাকাছি।
যা হোক, দলের জন্য একজন যোগ্য নতুন কোচ বেছে নেওয়া এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সামনে। দেখা যাক, সম্ভাব্য কোচ হিসেবে কার কেমন করার সম্ভাবনা আছে।
__________
(১) স্টিভ ওয়াহ্: আমাকে যদি কোচ নির্বাচনের দায়ীত্ব দেওয়া হত, তাহলে চোখ বুঁজে বেছে নিতাম এই ওয়াহ্ ব্রাদার্সের মধ্যে বড় জনকে। বাংলাদেশের মত রাইজিং একটা ক্রিকেট পাওয়ারের জন্য প্রধান থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে স্টিভ ওয়াহ এর চেয়ে যোগ্য এই মুহুর্তে কেউ নাই। হ্যান্সি ক্রনিয়ের পরে যাকে চাপের মুখে সবচেয়ে শক্ত থাকতে দেখেছি, সে হল আইস ম্যান স্টিভ ওয়াহ্। এই মুহুর্তে স্টিভ কে কোচ বানানো গেলে সেটা হবে সবচেয়ে বড় সাফল্য।
(২) ওয়াসিম আকরামঃ বাংলাদেশ যে ধাঁচের ক্রিকেট খেলে, কোচের কাছ থেকে যে ভুমিকা দল আশা করে; তাতে পারফেক্ট চয়েস হতে পারে ওয়াসিম আকরাম। এখানে একটা কথা বলে রাখি, অনেকে আকরামকে বোলিং কোচ হিসেবে দেখতে চায়। কিন্তু আকরামের বিশেষত্ব সেখানে না। ক্রিকেটের অলি-গলি; সবই তার পুঙ্খানুপুঙ্খ জানা। তার বিশেষত্ব নেতৃত্বে। তাছাড়া কোচের কাজ আর ট্রেইনারের কাজ কিন্তু এক না।
(৩) জন রাইটঃ সফল একজন কোচ। আনস্ট্যাবল ভারতীয় দলকে গুছিয়ে একটা শেপের মধ্যে নিয়ে আসার মধ্যে তার অবদান আছে সবচেয়ে বেশি।
(৪) অ্যান্ডি ফ্লাওয়ারঃ দারুন চিন্তাশীল। আমার বিশ্বাস, বাংলাদেশের কোচ হলে দলকে একটা নির্দিষ্ট ছকে বেঁধে না রেখে আমরা নতুনত্ব দেখতে পাব।
(৫) গ্যারি কার্স্টেনঃ কিছুটা প্রচার বিমুখ। পেছন থেকে দলের মূল চালিকা শক্তি। দক্ষ কোচ। তবে 'পরিণত' ভারতীয় দলকে যেভাবে বিশ্ব চাম্পিয়ন বানিয়েছেন, বাংলাদেশের মত নবীন ক্রিকেট দলকে এভাবে ঠেলে দিয়ে কতটা উপরে নিতে পারবেন, বলা মুশকিল।
(৬) সৌরভ গাঙ্গুলিঃ সবথেকে বড় প্লাস পয়েন্ট, তিনি একজন বাঙ্গালি। যেভাবে ১৬কোটি মানুষের আবেগের সাথে একাত্ব হতে পারবেন, মনে হয়না অন্য কোনও বিদেশির পক্ষে সেটা সম্ভব। নেগেটিভ পয়েন্ট, বেশি আক্রমণাত্বক। বড় কোনও দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো যায়। কিন্তু বাংলাদেশের মত দল নিয়ে বেশি আক্রমণাত্বক হলে আখেরে এই জুয়া সফল না হবারই সম্ভাবনা বেশি।
(৭) স্টিফেন ফ্লেমিং: আরেকজন ইনোভেটিভ কোচ। এসএসসি তে যোগাশ্রয়ী প্রোগ্রাম নিশ্চয় সবাই করেছেন, সবচেয়ে কম ব্যায়ে সর্বাধিক উৎপাদন। ফ্লেমিং এই জিনিসটা ভাল জানেন, দলের প্লেয়ারদের সঠিক সময়ে সঠিক ব্যাবহার করে সর্বোচ্চ পারফর্ম্যান্স আদায়।
________________
ফেসবুকে একটা কুইজ অনুযায়ী স্ট্যান্ডিংটা এরকমঃ
স্টিভ ওয়াহ্: ১১০ ভোট
ওয়াসিম আকরাম বোলিং কোচ হিসেবেঃ৬৫ ভোট
সৌরভ গাঙ্গুলিঃ ৩৮ ভোট
আপনার ভোট কার প্রতি?
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



