somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক মুঠো প্রিয় গানের ঝুলি(এপার-ওপার, নতুন, পুরনো)।

১৮ ই মে, ২০১১ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চল মিনি আসাম যাব
কালি দাশগুপ্ত


চল মিনি আসাম যাব
দেশে বড় দুখ রে-
চল মিনি আসাম যাব
দেশে বড় দুখ রে,
আসাম দ্যাশে রে মিনি
চা বাগান ভরিয়া।
আসাম দ্যাশে রে মিনি
চা বাগান ভরিয়া...

কুড়ল মারা যেমন তেমন,
বাকা তলা টান গো-
কুড়ল মারা যেমন তেমন
বাকা তলা টান গো,
হায় যদুরাম-
ফাঁকি দিয়্যা চলি আইলি আসাম!
হায় যদুরাম-
ফাঁকি দিয়্যা চলি আইলি আসাম।
চল মিনি আসাম যাব
দেশে বড় দুখ রে-
চল মিনি আসাম যাব
দেশে বড় দুখ রে,
আসাম দ্যাশে রে মিনি
চা বাগান ভরিয়া।

এক পয়সার পোটি মাছ
গায়াগুনার ত্যাল গো
এক পয়সার পোটি মাছ
গায়াগুনার ত্যাল গো,
মিনির বাপে মাঙে যদি
আরৈ দিব ঝোল গো!
মিনির বাপে মাঙে যদি
আরৈ দিব ঝোল গো৷

চল মিনি আসাম যাব
দেশে বড় দুখ রে-
চল মিনি আসাম যাব
দেশে বড় দুখ রে,
আসাম দ্যাশে রে মিনি
চা বাগান ভরিয়া।

সরদার বুলে কাম কাম,
বাবু বুলে ধরি আন-
সরদার বুলে কাম কাম,
বাবু বুলে ধরি আন
সাহিব বুলে লিব পিঠের চাম!
রে যদুরাম;
ফাঁকি দিয়া চলি আইলি আসাম।

চল মিনি আসাম যাব
দেশে বড় দুখ রে-
চল মিনি আসাম যাব
দেশে বড় দুখ রে,
আসাম দ্যাশে রে মিনি
চা বাগান ভরিয়া...

ডাউনলোডঃ Click This Link mini assam jabo-Kali Dasgupta-Unknown Album (09-05-2000 12-11-54)-Folk

__________________________


কাঞ্চনজঙ্ঘা-অঞ্জন দত্ত



একটু ভাল করে বাঁচব বলে আর
একটু বেশি রোজগার,
ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালবাসা
আমার নীলচে পাহাড়।
পারল না কিছুতেই তোমার কলকাতা
আমাকে ভুলিয়ে দিতে,
পাহাড়ি রাস্তার ধারের বস্তির
আমার কাঞ্চন কে।
কাঞ্চন ঝানা
কাঞ্চন ঘর,
কাঞ্চনজঙ্ঘা
কাঞ্চন মন।
তো বাইলে সোনা
মনু বইও,
ম উল লায়
হাঞ্চু কাঞ্চন।


সোনার খোঁজে কেউ কত দূর দেশে যায়
আমি কলকাতায়...
সোনার স্বপ্ন খুঁজে ফিরি একা একা
তোমাদের ধর্মতলায়!
রাত্তির নেমে এলে তিন শ' বছরের
সিমেন্টের জঙ্গলে-
ফিরে চলে যায় সেই পাহাড়ি বস্তির-
কাঞ্চনের কোলে!
জঙ ধরা রং চটা পার্কের বেঞ্চিটা
আমার বিছানা।
কখন যে তুলে নিয়ে গিয়েছিল আমাকে-
তোমাদের থানা;
তিন মাস জেল খেটে এখন আমি সেই-
থানার দারোয়ান!
পারবনা ফিরে পেতে হয়ত কোনও দিন
আমার সেই কাঞ্চন...
কাঞ্চন ঝানা
কাঞ্চন ঘর
কাঞ্চনজঙ্ঘা
কাঞ্চন মন।
তো বাইলে সোনা
মনু বইও,
ম উল লায়
হাঞ্চু কাঞ্চন।


বেড়াতে যদি তুমি যাও কোনও দিন-
আমার কালিম্পং,
মনে রেখ শংকর হোটেলের ভাড়া
টুরিস্ট লজের থেকে কম!
রাত্তির নেমে এলে আসবে তোমার ঘরে
চুল্লিটা জ্বালিয়ে দিতে,
আর কেউ নয় সে যে আমার ফেলে আসা
নীলচে পাহাড়ের মেয়ে!
বোলো না তাকে আমি দারোয়ান শুধু বোলো-
করছি ভালই রোজগার!
ঐ বস্তির ড্রাইভার চিকমির সাথে যেন-
বেঁধে না ফেলে সংসার!!
আর কিছু টাকা আমি জমাতে পারলে-
যাব যাব ফিরে;
পাহাড়ি রাস্তার ধারের বস্তির-
আমার নিজের ঘরে!


আর যদি দেখ তার কপালে সিঁদুর,
বোলো না কিছুই তাকে আর!
শুধু এই সত্তর টাকা তুমি যদি পার
গুঁজে দিও হাতে তার।
ট্রেনের টিকেটের ভাড়াটা সে দিয়েছিল-
কানের মাকড়ি বেচে,
ভালোবাসার সে' দাম তুমি দিয়ে দিও
আমার কাঞ্চণ কে...
কাঞ্চন ঝানা
কাঞ্চন ঘর,
কাঞ্চনজঙ্ঘা
কাঞ্চন মন।
তো বাইলে সোনা
মনু বইও,
ম উল লায়
হাঞ্চু কাঞ্চন...

ডাউনলোড
___________


চির অধরা-মিফতা জামান


অবাক চাঁদের আলোয় দেখ,
ভেসে যায় আমাদের পৃথিবী__
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি...

ডুবেছি আমি তোমার চোখের
অনন্ত মায়ায়,
বুঝিনি কভু সেই মায়া তো
আমার তরে নয়...

ভুলগুলো জমিয়ে রেখে-
বুকের মণিকোঠায়,
আপন মনের আড়াল থেকে,
ভালবাসব তোমায়।
ভালবাসব তোমায়।।

তোমার চিরচেনা পথের
ঐ সীমা ছাড়িয়ে,
এই প্রেম বুকে ধরে আমি-
হয়ত, যাব হারিয়ে...

চোখের গভীরে তবু মিছে-
ইচ্ছে জড়িয়ে,
একবার, শুধু একটিবার
হাতটা দাও বাড়িয়ে...

ডাকবে না তুমি আমায়,
জানি কোনও দিন!
তবু প্রার্থনা তোমার জন্য
হবেনা মলিন।
হবেনা মলিন...

ডুবেছি আমি তোমার চোখের
অনন্ত মায়ায়,
বুঝিনি কভু সেই মায়া তো
আমার তরে নয়।

ভুলগুলো জমিয়ে রেখে-
বুকের মণিকোঠায়,
আপন মনের আড়াল থেকে,
ভালবাসব তোমায়।
ভালবাসব তোমায়।।

হাজার বছর এমনি করে
আকাশের চাদটা রইবে,
আমার পাশে ক্লান্ত ছায়া
আজীবন রয়ে যাবে!

তবু, এ' অসহায় আমি-
ভালবাসব তোমাকে...
শুধু যে তোমাকে,
ভালবাসব,
তোমাকে...

ডাউনলোড
____________


কোরা কাগজ(আরাধণা)।
কিশোর কুমার, লতা মুঙ্গেশকার।



আজ হৃদয়ে ভালবেসে
বেসে...বেসে...বেসে...
লিখে দিলে নাম তুমি এসে
এসে...এসে...এসে...।
আজ হৃদয়ে ভালবেসে
লিখে দিলে নাম তুমি এসে,
যেন সাগরে নদী মেশে
ভরে দিলে মন তুমি এসে।


শেষ না হয় আবেশ-
মন সে' তো চায়,
নিশিদিন স্বপ্ন মোর-
দেখে শুধুই যায়।

শেষ না হয় আবেশ-
মন সে' তো চায়,
নিশিদিন স্বপ্ন মোর-
দেখে শুধুই যায়।
নয়ন চায় যারে, পায় তারে-
এ' আঁধারে!
শোন, জীবনে বধুর বেশে
লিখে দিলে নাম তুমি এসে।
যেন সাগরে নদী মেশে
ভরে দিলে মন তুমি এসে।


কত যে আলো ভরা-
সুদূর গগণে,
আজ এলে কাছে ওগো-
এ' শুভ লগনে!
কত যে আলো ভরা-
সুদূর গগণে,
আজ এলে কাছে ওগো-
এ' শুভ লগনে।
সূর যে ডাকে, অনুরাগে-
দোলা লাগে!
যায় উড়ে মনে মন ঘেঁসে,
ময়ুরপঙ্খীতে যে দূর দেশে...

আজ হৃদয়ে ভালবেসে
লিখে দিলে নাম তুমি এসে।

মিলন পিয়াসে, চেয়েছি ও' মন যে,
সে তো মোর সাধনাতে, দিয়েছি ও' মন যে!
মিলন পিয়াসে, চেয়েছি ও' মন যে,
সে তো মোর সাধনাতে, দিয়েছি ও' মন যে।
আঁখি আঁখি পাতে, মধু রাতে, এতসাধে,
লিখে নাও কাছে তুমি এসে,
মন নাও আরও কাছে এসে!
আজ হৃদয়ে ভালবেসে
লিখে দিলে নাম তুমি এসে...


ডাউনলোড
_____________________



তুমি কি ভুলিয়ে দেবে-ব্রাদার্স ইন ম্যাডনেস(জলজ খেলা)।


তুমি কি ভুলিয়ে দেবে বিষণ্ণতার গান?
বুকের মাঝে বসে থাকা অচেনা বাসা।
তুমি কি ভুলিয়ে দেবে বিষণ্ণতার গান?
বুকের মাঝে বসে থাকা অচেনা বাসা..
তুমি কি ভুলিয়ে দেবে নষ্ট একটা দিন,
অবসরে ধুলায় মাখা মুখটা রঙ্গীন?
তুমি কি ভুলিয়ে দেবে নষ্ট একটা দিন,
অবসরে ধুলায় মাখা মুখটা রঙ্গীন...
তোমায় ভেবে ভাবনা গুলো উড়ে যেতে চায়,
নীল আকাশের নিশম নীলে দূর নীলিমায়।
তোমায় ভেবে ভাবনা গুলো উড়ে যেতে চায়,
নীল আকাশের নিশম নীলে দূর নীলিমায়...

তুমি কি ভুলিয়ে দেবে হঠাৎ ভেঙ্গে পড়া
পিছুডাকা স্মৃতিগুলো শুধু ভাঙ্গাগড়া?
তুমি কি ভুলিয়ে দেবে হঠাৎ ভেঙ্গে পড়া
পিছুডাকা স্মৃতিগুলো শুধু ভাঙ্গাগড়া...
তুমি কি ভুলিয়ে দেবে কষ্ট মাখা মুখ,
ভালবেসে ডাকা আনা বিপন্ন সে সূর!
তোমায় ভেবে ভাবনা গুলো উড়ে যেতে চায়,
নীল আকাশের নিশম নীলে দূর নীলিমায়।
তোমায় ভেবে ভাবনা গুলো উড়ে যেতে চায়,
নীল আকাশের নিশম নীলে দূর নীলিমায়...

তুমি কি ভুলিয়ে দেবে আমার ভালবাসা,
সাদাকালো স্বপ্নগুলো রঙ্গীন হওয়ার আশা?
তুমি কি ভুলে যাবে তোমার বর্তমান?
হয়ে যাবে আগের মত উচ্ছল একটা গান!
তুমি কি ভুলিয়ে দেবে বিষণ্ণতার গান?
বুকের মাঝে বসে থাকা অচেনা বাসা।
তুমি কি ভুলিয়ে দেবে নষ্ট একটা দিন,
অবসরে ধুলায় মাখা মুখটা রঙ্গীন...
তোমায় ভেবে ভাবনা গুলো উড়ে যেতে চায়,
নীল আকাশের নিশম নীলে দূর নীলিমায়।
তোমায় ভেবে ভাবনা গুলো উড়ে যেতে চায়,
নীল আকাশের নিশম নীলে দূর নীলিমায়...

ডাউনলোড
___________________


আগামী কালের সূর্য-ত্রিমাত্রা

ঘাসফুল আর শর্ষে ফুল
এমন কিছু নয় সে ফুল,
ঘাসফুল আর শর্ষে ফুল
এমন কিছু নয় সে ফুল,
যদি ফোটে ও ফুল মনফুল
ও, যদি ফোটে ও ফুল মন ফুল,
জীবনের শাখাকুঁড়ি,
আমি তোমাদের ঘরে সাঁঝের রক্ত
ছড়িয়ে দিতে পারি।
আমি আগামীকালের সূর্যটা এনে
আজকেই দিতে পারি!

বাঁশের বাঁশি চাঁদের হাসি
এমন কিছু নয় সে নয়,
বাঁশের বাঁশি চাঁদের হাসি
এমন কিছু নয় সে নয়।
যদি বাজে আমার মনের বাঁশি,
এক সূরে বেজে যাব;
আমি বাতাসের গায়ে সূর ছড়িয়ে
সব দাগ মুছে দেব!
আমি তোমাদের মনে দুষিত নদীর,
সব জল শুষে নেব!
আমি তোমাদের মনে দুষিত নদীর,
সব জল শুষে নেব।
আমি তোমাদের মনে দুষিত নদীর,
সব জল শুষে নেব!।

আঁধারে আঁধারে ভরে যায় যদি
নীল নীল সাদা ভোর,
সূর্যের চোখে কখনও হঠাৎ
লেগে যায় যদি ঘোর;
আঁধারে আঁধারে ভরে যায় যদি
নীল নীল সাদা ভোর,
সূর্যের চোখে কখনও হঠাৎ
লেগে যায় যদি ঘোর,
ভোরের জোৎস্না ঢেলে দেব আমি,
তোমাকে জাগাব, দেখ!
সূর্য না জাগে, ঘুমাক সূর্য,
জোৎস্না জাগিয়ে রেখ,
সূর্য না জাগে, ঘুমাক সূর্য,
জোৎস্না জাগিয়ে রেখ।

ডাউনলোড
_______________________________



চিঠি-শিরোনামহীন

চিঠি পৌঁছে যাবে শহর জোড়া
চিঠি পৌঁছে যাবে সবুজ গ্রামে,
চিঠি পৌঁছে যাবে পৃথিবীর প্রান্তে
চিঠি পৌঁছে যাবে রঙ্গিন খামে।।
চিঠি পৌঁছে যাবে মিছিলে মিছিলে,
আসছে খবর, হবে ক্ষিধের অবসান!
দুঃখ দারিদ্রের চির ঠিকানায়,
চলেযাক চিঠি সবুজ ভরসায়।
চিঠি পৌঁছে যাবে...


একটা চিঠি যার বিবরণ, ছিল-
লক্ষ শিশুর ইতিহাস,
শিশুর দু'চোখের কান্নায় লেখা ছিল-
ক্ষিধে মুক্তির বসবাস!
একটা রঙ্গিন খামে ঠিকানা ছিল,
কোনও এক সবুজ গান...
শিক্ষার সংগ্রামে দূর হয়ে যাবে,
দারিদ্রের অভিধান!
চিঠি পৌঁছে যাবে...
ক্ষিধের ঠিকানায়...
চিঠি পৌঁছে যাবে,
অপার আশায়..!
চিঠি পৌঁছে যাবে,
কোণের প্রান্তে;
চিঠি পৌঁছে যাবে,
ভা-ল-বা-সা-য়..!
চিঠি পৌঁছে যাবে মিছিলে মিছিলে,
আসছে খবর, হবে ক্ষিধের অবসান!
দুঃখ দারিদ্রের চির ঠিকানায়,
চলেযাক চিঠি সবুজ ভরসায়।
চিঠি পৌঁছে যাবে মিছিলে মিছিলে,
আসছে খবর, হবে ক্ষিধের অবসান!
অন্ধ-দারিদ্রের চির ঠিকানায়,
চলেযাক চিঠি সবুজ ভরসায়...

______________________



বৃষ্টি-আনাহলি



হৃদয়ের এ' শহরে
কে বসে আছে-
ভালবেসে যাব,
তারে আমি!
স্বপ্নের সিঁড়ি বেয়ে
নিয়ে যাব তারে,
মেঘের ভেলায় চড়ে-
বহু দূরে...
কেন ডাকে আমাকে
ভালবাসি
তারে আমি।।
মন!
বলে দাও,
তারে এ' কথা-
যদি হয় কখনও ভুল;
ক্ষমা কর...
বৃষ্টি হবে সাথী
খেলবে প্রজাপতি
গায়বে গান,
পাখি।
ভুলে যাবে অভিমান,
ভুলে যাবে পিছুটান,
আসবে ফিরে
কাছে আমার...

জীবনের চাকা ঘোরে
ভেবে ভেবে তোমায়,
হারিয়ে যায় সময়
কোন আঁধারে?
হারিয়ে সব ঠিকানা,
থেমে যায় আমার গতি;
যদি ভালবাসি তোমায়,
হবে কি ক্ষতি?
বল কবে-
তুমি আমার হবে?
আমি এঁকে যাই ছবি,
তোমায় নিয়ে...
মন!
বলে দাও,
তারে এ' কথা-
যদি হয় কখনও ভুল;
ক্ষমা কর...
বৃষ্টি হবে সাথী
খেলবে প্রজাপতি
গায়বে গান,
পাখি।
ভুলে যাবে অভিমান,
ভুলে যাবে পিছুটান,
আসবে ফিরে
কাছে আমার...

ডাউনলোড


হৃদয় আকাশের সমান-মিফতা জামান।


অন্ধকারে বসত করে,
যায়না দেখা দেয়াল চিড়ে।
অন্ধকারে বসত করে,
যায়না দেখা দেয়াল চিড়ে,
দূরের ঐ নীল আসমান...
একটি বার দু'চোখ মেলে,
হৃদয় পথে দু'পা ফেলে-
দেখ হৃদয় আকাশের সমান...
দেখ হৃদয় আকাশের সমান।
দেখ হৃদয় আকাশের সমান।।
দেখ হৃদয় আকাশের সমান।

ঘরের চালে জোছনা ঝরে,
সারা নিশি ভর।
চোখের জল যায় যে ছুঁয়ে-
আমারই অধর...
ঘরের চালে জোছনা ঝরে,
সারা নিশি ভর।
চোখের জল যায় যে ছুঁয়ে-
আমারই অধর।
কোথায় তুমি যাও হারিয়ে?
দেখ দেখ! এ জল একবার ছুঁয়ে,
এ' যে আমার আবেগ ভরা বাণ...
এ' যে আমার আবেগ ভরা বাণ।
এ' যে আমার আবেগ ভরা বাণ।।
এ' যে আমার আবেগ ভরা বাণ।

রঙ্গের তোড়ে রং হারিয়ে-
ফেলে আপন ঘর,
ভুলের শহর দিচ্ছ পাড়ি-
আমায় করে ভর।
রঙ্গের তোড়ে রং হারিয়ে-
ফেলে আপন ঘর,
ভুলের শহর দিচ্ছ পাড়ি-
আমায় করে ভর।
যেওনা গো তুমি চলে,
বারে বারে এ' হৃদয় কোনে,
তুমি যে মোর পবিত্র বিধান।
তুমি যে মোর পবিত্র বিধান...
তুমি যে মোর পবিত্র বিধান।
তুমি যে মোর পবিত্র বিধান।।

ডাউনলোড
_______________________



দুঃখ বিলাস-আর্টসেল



তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা...
দেবে কি কেউ জীবনের উষ্ণতার সত্য আশা?
তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা,
দেবে কি কেউ জীবনের উষ্ণতার সত্য আশা...

ভালবাসার আগে, নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে।
আমি বড় অসহায় অন্যপথে,
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে!

ও' আমায় ভালবাসেনি
অসীম ভালবাসা ও' বোঝেনি...
ও আমায় ভালবাসেনি
অতল ভালবাসা তলিয়ে দেখেনি...!

তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা
ভালবাসবে শুধুই আমায় করবে প্রতিজ্ঞা?
তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা
ভালবাসবে শুধুই আমায় করবে প্রতিজ্ঞা??

ভালবাসার আগে, নিজেকে নিও বাজিয়ে!
আমার মনের মত নিও সাজিয়ে...
আমি বড় অসহায় অন্যপথে,
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে!

ও' আমায় ভালবাসেনি
অসীম ভালবাসা ও' বোঝেনি...
ও আমায় ভালবাসেনি,
অতল ভালবাসা তলিয়ে দেখেনি...!

এত ভীড়েও আজো আমি একা
মনে শুধুই যে শুন্যতা
এত ভীড়েও আজো আমি একা
মনে শুধুই যে শুন্যতা...

আধাঁরে যতই ছড়াই আলো
সবই আধাঁরের লীলা
ও' যে কোথায় হারাল,
ব্যাথা কাকে যে শুধাই...?

ডাউনলোড

৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×