একটা সময় জাতীয় সব দৈনিকের ফ্রন্ট পেজের বিশাল অংশ জুড়ে থাকত ক্রাইম নিউজ। এখন সেই মাত্রা কমে এসেছে, সেটা যদিও অপরাধ মাত্রার সাথে সমানুপাতিক নয়! বরং কালে কালে বোধহয় পেশাদারীত্বের ছাপ এসেছে।
এখনই চাইলেই পত্রিকার পাতা বিটিভির মত চোখে শান্তির পরশ বুলিয়ে দিবে না। তবে আগের মত আনাড়িপনা নাই। দুর্ঘটনায় আহত/নিহতদের ক্ষতবিক্ষত চেহারা এখন দেখতে হয়না আর।
তবে অপরাধ বিচিত্রার মত ট্যাবলয়েড ম্যাগাজিনগুলোতে এখনও পাওয়া যায় সেই স্বাদ। সময়ের সাথে অপরাধের ধরণেরও আধুনিকায়ন হয়েছে মনে হয়। ভাড়াটে দিয়ে খুন, প্রকাশ্যে চাঁদাবাজির জায়গা দখলে নিয়েছে অপহরণ, মুক্তিপণ।
অনেক কিছু পালটে গেলেও একটা ধারা আবহমান কাল থেকেই অপরিবর্তিত। সেটা হল কীর্তিমান সন্ত্রাসীদের নামকরন, 'টাইটেল'করন! মনেপড়ে, যে কোনও ক্রাইম রিপোর্টে খুব মনযোগ দিয়ে সংশ্লিষ্ট সন্ত্রাসী ভাইদের নাম গুলো পড়তাম সবার আগে। নামের আগে-পরে টাইটেলগুলো সেই সাধারণ নামকে স্বাতন্ত্র দিয়ে অসাধারণে পরিণত করত, যে কারণে আর দশটা নামের চাইতে সেই নামটা মনে গেঁথে যেত!
কিছু কিছু অমর হয়ে গেছে।
কালা জাহাঙ্গীরঃ জাহাঙ্গীর ভাইসাহেবের সবেধন একটা ছবিই ঘুরে ফিরে বারে বারে সব খানে ছাপা হয়। সেইখানে তার কালাত্বের প্রমাণ তেমন পাওয়া যায়না।
পিচ্চি হান্নানঃ (র্যাবের ক্রসফায়ারে অক্কাপ্রাপ্ত)হান্নান ভাইজান কি বয়েসে পিচ্চি ছিলেন, নাকি সাইজে? নাকি তিনি বাড়ির পিচ্চি? নাকি পাড়াতো পিচ্চি, আদুরে টাইতেল পেয়েছেন?
গিয়াস হাজারিকাঃ শুনেছি ভুপেন হাজারিকার মত গীত গাইতেন এই ভাইসাহেব। একটা অ্যালবমও নাকি বের হয়েছে!
মমিনুল্লাহ ডেভিডঃ (র্যাবের ক্রসফায়ারে অক্কাপ্রাপ্ত) এই মহান ছিলেন নারায়নগঞ্জ ছাত্রদলের সভাপতি কি সম্পাদক, মনে নাই। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড বুন-এর মত স্টাইলিস ব্যাটিংএর জন্য কোচের কাছথেকে নাকি এই উপাধি পেয়েছিলেন।
সুইডেন আসলামঃ সাবেক সুইডেন ফেরৎ কামলা ছিলেন।
টোকাই সাগরঃ টোকাই ছিলেন কি?
মুরগি মিলনঃ মুরগির বানিজ্য ছিল নাকি মুরগি পালতেন? নাকি পুরগি প্রিয় বান্দা ছিলেন না স্বভাবে মুরগি ছিলেন!?
কুত্তা জহিরঃ গালি খাইতে খাইতে এই তাইতেল অর্জন করেছেন
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



