আমার প্রিয় পোস্ট

আমি অপার হয়ে বসে আছি.. ওহে দয়ামমময়... পাড়ে লয়ে যাও আমায়..

কিছু কমন রান্না। রেসিপি-১ (টক মিষ্টি চিংড়ি)

১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৭

শেয়ারঃ
0 0 0

আসসালামু আলাইকুম।
কি লিখব কি লিখব বুঝতে পারছিলাম না। তারপর ঠিক করলাম কিছু কমন রান্নার রেসিপি দিয়ে দেই। আশা করি কম বেশি সবারই কাজে লাগবে। এখন থেকে মাঝে মাঝেই ২/১ টা রেসিপি দেয়ার চেষ্টা করব। আজ আপনাদের জন্য দিলাম টক মিষ্টি চিংড়ি রান্না।


টক মিষ্টি চিংড়ি।

উপকরণঃ
১. চিংড়ি মাঝাড়ি সাইজের ১৪-১৫ টা,
২. রসুন কুচানো- ১টা,
৩. আনারস ছোট টুকর করা-১ কাপ,
৪. আনারস টুকর করা-১ কাপ,
৫. শসা ছোট টুকর করা-১ টা,
৬. টম্যাটো সস-৩ টেবিল চামচ,
৭. Worcestirshire সস-৩ টেবিল চামচ,
৮. চিকেন স্টক-১/২ কাপ,
৯. পেয়াজ কুচানো- ১টা,
১০. সাদা তেল -৪ টেবিল চামচ,
১১. নুন স্বাদ মতন,
১২. লেবুর রস-১টা,
১৩. ধনের পাতা, পেয়াজ কলি।

প্রণালীঃ
তেল গরম হলে এলে রসুন কুচি সোনালী করে ভাজুন। টুকর করে কাটা আনারস, আনারস, শসা, লেবুর রস, দু'রকম সস দিন। ২/৩ মিনিট ভাজুন। তারপর চিকেন স্টক দিন। ফুটে উঠলে চিংড়ি দিন। ১৫ মিনিট রান্না করুন। পেয়াজ কুচি, পেয়াজ কলি ও ধনের পাতা দিয়ে পরিবেশন করুন।

রান্না কেমন হল জানাবেন।

-সুমি।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
রিমঝিম বৃষ্টি বলেছেন: আমাকে কি ডাল রান্নার রেসিপি দিতে পারেন? যাতে অন্তত চাইট্টা ডাল-ভাত খেয়ে বেচে থাকতে পারি।
২. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ৮:০৯
মৃদুভাষী বলেছেন: আফামনি, মানুষ তো চাইরটা ভাতই খাইতে হিমসিম খায়া যায়, তো হেরা এমন দামী চিংড়ি মাছ খাবে কোথা থেকে ?
৩. ১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:০৬
শারমীন সুমি বলেছেন: কি বুলছেন আফা ডাল-ভাত তো ডেইলি খাছ্ছি। এক দিন না হয় ঈদ মনে করে...

বুলেন তো আর কুন রেসিপি দিছ্ছি না।
৪. ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২১
বিপ্লব কান্তি বলেছেন: শা'সু পু ভাত-ডাল-সবজি রান্না করার রেসিপি চাই,

আর নদীর কিন্নরে বসিয়া বসিয়া কি ভাবিতেছেন ?



৫. ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২৪
সাঈফ শেরিফ বলেছেন: খাজনার চেয়ে দেখি বাজনাই বেশি। চিংড়ি কাচা চাবিয়ে খেলেও তো স্বাদ লাগে, একশ পদ মশলা মেরে জটিল করার মানে কি?
৬. ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২৫
শাওন৩৫০৪ বলেছেন: রান্তে পারিনা....দাওয়াত দিলে খাইতে পারি..:(
৭. ১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:০০
উদাসী স্বপ্ন বলেছেন: রেসিপি দিয়া আমার কুনো কাম হইতো না, কারন আমি ডিম ভাজবারও পারি না। মাগার কামের মধ্যে যেইডা হইছে সেইডা হইলো খিদা!
৮. ১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৬
আন্ধার রাত বলেছেন:
ছবি দেইখাই ডায়রিয়া হয়া গেল খাওনোর পর বাচুঁম তো ;)

 

মোট সময় লেগেছে ০.৯৯৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এস বন্ধু, এস সাথি, এস আধাঁরের ঘর ভেঙ্গে..আলোর দুয়ারে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই