মরোক্বোর দক্ষিনে মরুভূমি এলাকায় মেষপালক আবদুল্লাহ হাসানের কাছ থেকে কিনল একটা শক্তিশালী রাইফেল। শিয়াল তারানোই মূল উদ্দেশ্য। আবদুল্লার দুই ছোট ছেলে ইউসুফ ও আহমেদ সেই রাইফেল দিয়ে মেষ পাহাড়া দেয়। আহমেদের সন্দেহ এই রাইফেলের গুলি ৩ কিলোমিটার পর্যন্ত যাবে না। ইউসুফ গুলি করে দেখিয়ে দিলো যায়। দূরের রাস্তায় যাচ্ছিলো পশ্চিমা পর্যটকদের নিয়ে এক বাস। গুলি লাগলো সানডিয়াগের সুসানের গলার কাছে। সঙ্গে তার স্বামী রিচার্ড (ব্র্যাড পিট)।
মুহূর্তে ছড়িয়ে পড়লো সেই সংবাদ। মার্কিণ প্রশাসন প্রচার করলো তাদের নাগরিকের উপর এটি সস্ত্রাসী কর্মকান্ড হিসাবে। ততপর হলো পুলিশ। কিন্তু চিকিতসা পায় না। সুসান। এক অখ্যাত গ্রামে তার হাতুরে চিকিতসা চলে। বাসের বাকি পর্যটকরা তাদের ছেড়ে চলে যায়। কূটনৈতিক জটিলতায় আসে না মার্কিণ হেলিকাপ্টার।
হাসানকে রাইফেলটি আবার উপহার দিয়েছিল আরেক জাপানিজ পর্যটক ইয়াসুজিরো, হাসান ছিল তার গাইড। এই কাহিনী আবার ইয়াসুজিরোর মূক ও বধির মেয়ে চিয়েকোর। সুন্দর এই মেয়েটির বন্ধুরা নাচে, গায়, বয় ফ্রেন্ডদের সঙ্গে সময় কাটায়। মূক ও বধির বলে তার সঙ্গে কেউ মেশে না। এই একাকিত্ব একধরণের যৌন বিকারগ্রস্তের দিকে নিয়ে যায় তাকে। মরোক্কোর সেই রাইফেলের খোঁজে একদিন পুলিশ আসে চিয়েকোর ফ্যাটে। পুলিশকে নিজের দিকে টানতে চেষ্টা করে চিয়েকো।
ক্যামেরা আবার চলে যায় সান ডিয়াগোতে। সুসান ও রিচার্ডের দুই জমজ ছেলে মেয়ে থাকে একা। মেক্সিকান এমেলিয়া তাদের হাউজ কিপার। এমেলিয়ার ছেলের বিয়ে মেক্সিকোতে। যেতেই হবে, বাচ্চাদের রেখেও যেতে পারছেন না। মাথায় কি ঢুকলো, সঙ্গে নিয়ে চলে গেলো মেক্সিকোয়। আসতে যেয়ে পড়লো ঝামেলায়। অনুমোদন ছাড়া বাচ্চাদের নেওয়ায় ইমিগ্রেশন পুলিশ আটকালে এমেলিয়াদের। পালালো তারা। মরুভূমির মধ্যে এমেলিয়া হারিয়ে ফেললো দুই বাচ্চাকে।
তারপর..............................
চার জায়গার কিছু চরিত্র কিন্তু তারা পরস্পর সম্পর্কযুক্ত। মেক্সিকান পরিচালক আলেকজান্ডার গনজালেরস ইনারিতুর এই ছবি এবার অস্কারের জন্য ৭টি মনোনয়ন পেয়েছিল। আর গোল্ডেন গ্লোব পায় সেরা ছবি (ড্রামা) হিসাবে।
এই ছবি কিছুটা হলেও ভাবাবে। দেখবেন?
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।