ওসগুড-কোনো সমস্যা নেই, আমরা দত্তক নেবো
জেরি-আমার পক্ষে বিয়ে করা সম্ভব না
ওসগুড-কোনো সমস্যা নেই, বিয়ে না করেও একসঙ্গে থাকা যায়
মাথার উইগ খুলে ফেলে জেরি-তুমি বুঝছো না ওসগুড, আমি একজন পুরুষ
ওসগুড-ওয়েল, পৃথীবিতে কেউই সম্পূর্ণ নয় (ওয়েল নো বডি ইজ পারফেক্ট)।
এটা হচ্ছে সাম লাইক ইট হটের একবারেই শেষ দৃশ্য। সমালোচকরা মানেন এটি হচ্ছে বিশ্বের অন্যতম সেরা কমেডি ছবি।
সাম লাইক ইট হট, ১৯৫৯ সালের ছবি। অভিনয়ে ছিলেন মেরিলিন মনরো, জ্যাক লেমন ও টনি কার্টিস।
যারা কমেডি পছন্দ করেন তাদের জন্য অবশ্য দেখার মতো একটা ছবি এটি।
উঠতি দুই গায়ক ও বাদক জেরি ও জো দেখে ফেলে একটা খুনের দৃশ্য। গ্যাংস্টারদের ভয়ে মেয়ে সেজে তারা ভিড়ে যায় একদল মেয়ে সংগীত গ্রুপের সঙ্গে। এই দলের মূল ভোকাল 'সুগার কেইন' মেরিলিন মনরো।
মোটা দাগের কোনো ভারামো নেই এই ছবিতে। সংলাপ এই ছবির আসল জিনিষ।
যে কোনো ভাষায় কমেডি ছবির কথা আলোচনা হলেই আসতে হবে এই ছবির নাম।
শেষ যে সংলাপ শুরুতে বললাম তা সর্বকালের অন্যতম সেরা সংলাপ হিসাবেও বিখ্যাত।
ঢাকায় কিছুদিন হলো এর ডিভিডি এসেছে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


