বিশ্বাস করেন এই ছবি দুটির ডিভিডি পেয়ে আমি মনে মনে দিলাম এক লাফ। এইট অ্যান্ড হাফ এখন পর্যন্ত সারা বিশ্বে যত ছবি হয়েছে তার মধ্যে অন্যতম সেরা বলে ধরা হয়।
কিন্তু ভুবন সোম?
আমি মৃনাল সেরেন বিশাল ভক্ত। আবার দর্শক হিসাবে আমি খুবই সাদামাটা। তাই অনেক কঠিন ছবি সহজে ধরতে পারি না। যে ছবিতে গল্প আছে সেগুলোই আমার ভাল লাগে। তাই মৃনাল সেনের মহাপৃথিবী বা অন্তরীণ (যদিও এই ছবিটায় আমার প্রিয় ডিম্পল আছে)-জাতীয় ছবি আমার পছন্দের তালিকায় উপরের দিকে নেই।
আমি যখন ভুবন সোম প্রথম দেখি আমি বলা যায় বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। অসাধারণ বলার চেয়ে কি বলার আছে আমি ঠিক বুঝতে পারি না। আমি চলচ্চিত্র বোদ্ধা না। তাই এর চলচ্চিত্র গুন নিয়ে কিছু বলতে পারবো না।
তবে এই টুকু বলি, যারা ছবি দেখেন তাদের জন্য এটি দেখা জাতীয় দায়িত্বের মধ্যে পড়ে। যারা উতপল দত্তকে পছনন্দ করেন কিংবা করেন না তারা বুজবেন উত্তপল দত্ত কি এবং কাহাকে বলে।
ভুবন সোম মৃনাল সেনের প্রথম দিককার ছবি, মুক্তি পায় ১৯৬৯ সালে। আমার কাছে কিন্তু মনে হয় এটাই তার সেরা ছবি।
এক নীতিবান রেল কর্মকর্তা থাকেন উত্তপল দত্ত। টিকেট চুরির তদন্ত করার দায়িত্ব পান। সে কাজে যেয়ে দেখা হয় গ্রামের মেয়ে গৌরির সঙ্গে। এক সময় জানতে পারেন যার বিরুদ্ধে তদন্ত করবেন সে গৌরিরই স্বামী।
শেষটা আর বললাম না। এখন সরকারের দুর্নীতি বিরোধী অভিযান যারা পর্যবেক্ষণ করছেন তারা ছবির শেষটা থেকে নতুন উপসংহারের যেতেও পারেন।
একটাই অনুরোধ ছবিটা দেখুন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


